এক্সপ্লোর

ক্রিকেটবিশ্বের বৃহত্তম সংস্থার দায়িত্ব নেওয়া সহজ নয়, বিসিসিআই সভাপতি নির্বাচিত হওয়া প্রসঙ্গে সৌরভ

২৩ তারিখ সৌরভ নেবেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ দায়িত্ব।

মুম্বই: খেলা ছাড়ার পর সিএবি সভাপতি হিসেবে কাজ করেছেন। এবার বিসিসিআই সভাপতি হতে চলেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআই সভাপতি পদে নির্বাচনে সর্বসম্মতিতে মনোনয়নের জন্য তাঁর নাম পেশ করা হয়েছে। ২৩ তারিখ সৌরভ নেবেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সর্বোচ্চ দায়িত্ব। তিনিই প্রথম কোনও প্রাক্তন অধিনায়ক, যিনি বোর্ডের সর্বোচ্চ পদে বসবেন। এ বিষয়ে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেছেন, ‘আমি এই দায়িত্ব পেয়ে খুশি। কারণ, গত তিন বছরে বিসিসিআই-এর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিসিসিআই ভাল জায়গায় নেই। আমার কাছে ভাল কিছু করার সুযোগ এসেছে।। আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হই বা লড়াই হোক, এটা বড় দায়িত্ব। কারণ, ক্রিকেটবিশ্বের সবচেয়ে বড় সংস্থা হল বিসিসিআই। ভারত হল ক্রিকেটবিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ। ফলে এই দায়িত্ব আমার কাছে চ্যালেঞ্জের। আমি দেশের হয়ে খেলেছি এবং অধিনায়কত্ব করেছি। ফলে নয়া দায়িত্ব পেয়ে দারুণ লাগছে।’ সৌরভ আরও বলেছেন, ‘বিসিসিআই-এর নয়া নিয়ম অনুযায়ী, একজন ক্রিকেট প্রশাসক টানা ৬ বছর দায়িত্বে থাকতে পারেন। আমাদের সেটা মেনে নিতে হবে। প্রথম শ্রেণির ক্রিকেটারদের দিকে নজর দেওয়াই আমার প্রথম কাজ হবে। আমি প্রশাসক কমিটিকে এ বিষয়ে অনুরোধ জানিয়েছিলাম। কিন্তু আমার কথা শোনা হয়নি। আমি রঞ্জি ট্রফি এবং ক্রিকেটারদের আর্থিক স্বার্থের বিষয়টি দেখব। সবার সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেব।’ গতকাল গভীর রাতে নাটকীয় পালাবদলের পর সভাপতি পদে উঠে আসে সৌরভের নাম। ব্রিজেশ পটেলের নাম প্রায় ঠিক হয়ে যাওয়ার পরেও রাতের এক বৈঠকে সব হিসেব উল্টে দেয় বলে খবর সূত্রের। এ প্রসঙ্গে সৌরভ বলেছেন, ‘আমি যখন বৈঠক থেকে বেরিয়ে আসি, তখন জানতাম না সভাপতি হব। সাংবাদিকরা আমাকে প্রশ্ন করেছিলেন, আমি বলেছিলাম ব্রিজেশ সভাপতি হচ্ছেন। আমি যখন ফের বৈঠকে যোগ দিই, তখন জানতে পারি পরিস্থিতি বদলে গিয়েছে। আমি এর আগে কোনওদিন বিসিসিআই-এর নির্বাচনে যোগ দিইনি। ফলে জানতাম না কী হয়।’ শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন সৌরভ। তবে তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গে বিজেপি-র হয়ে প্রচার করার বিষয়ে কোনও কথা হয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rohit Sharma : অবসর-জল্পনার মধ্যেই লর্ডসে দুরন্ত ইনিংস, ম্যাচ শেষ হতেই বিস্ফোরক ইন্টারভিউ রোহিতের
অবসর-জল্পনার মধ্যেই লর্ডসে দুরন্ত ইনিংস, ম্যাচ শেষ হতেই বিস্ফোরক ইন্টারভিউ রোহিতের
FIFA World Cup 2026 Final : ফাইনালে হারের পর একাধিক স্প্যানিশ খেলোয়াড়কে ধাক্কা, মুখে ঘুষি আর্জেন্তিনার মিডফিল্ডারের
ফাইনালে হারের পর একাধিক স্প্যানিশ খেলোয়াড়কে ধাক্কা, মুখে ঘুষি আর্জেন্তিনার মিডফিল্ডারের
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি

ভিডিও

Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda
NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget