এক্সপ্লোর

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির

Mohammed Shami Updates: ভারতীয় দলের জার্সিতে খেলতে দেখা যাবে না। কারণ ভারতীয় ক্রিকেট সামনের দিকে এগিয়ে চলেছে তরুণদের নিয়ে। তবে শামি এরমধ্য়েও ফের একবার শিরোনামে উঠে এসেছেন।

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের(Indian Cricket Team) গ্রহ থেকে অনেক দূরে তিনি এখন। আদৌ কোনওদিনও জাতীয় দলের জার্সিতে খেলতে দেখা যাবে কি না মহম্মদ শামিকে(Mohammed Shami) তা নিয়েও সন্দেহ রয়েছে। অনেকে ক্রিকেট বিশেষজ্ঞই মনে করেন যে শামিকে আর কোনওদিনও ভারতীয় দলের জার্সিতে খেলতে দেখা যাবে না। কারণ ভারতীয় ক্রিকেট সামনের দিকে এগিয়ে চলেছে তরুণদের নিয়ে। তবে শামি এরমধ্য়েও ফের একবার শিরোনামে উঠে এসেছেন।

সম্প্রতি এক টেলিভিশন শোয়ে শামিকে প্রশ্ন করা হয়েছিল যে এই দুটো স্লোগান সম্পর্কে। সেখানেই তারকা ডানহাতি পেসার বলেন, 'আমাকে এই প্রশ্নের সম্মুখিন এর আগেও হতে হয়েছে। কিন্তু আমি একটাই কথা বলব যে বন্দেমাতরম ও জয় হিন্দ, ভারত মাতা কি জয় এই কথাগুলো বলতে আমার কোনও সমস্য়া নেই। কারণ আমি তো আমার দেশের কথাই বলছি। আমার কাউকেই ভয় পাওয়ার কিছু নেই।'

দেশের নিয়ম-কানুন মেনে চলা একজন নাগরিকের কর্তব্য বলে মনে করেন শামি। তিনি বলছেন, 'জয় হিন্দ ও ভারত মাতা কি জয় বললে আমার কী কোনও ক্ষতি বা সমস্যা হতে পারে? আমি তো নিজের দেশেরই নাম নিচ্ছি। এখানে জাতি বা ধর্ম টেনে আনার কোনও মানে হয় না।'

শেষবার ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে দেখা গিয়েছিল তারকা পেসার মহম্মদ শামিকে। ২০২৫ সালে গৌতম গম্ভীরের কোচিংয়ে প্রথম বড় সাফল্য পায় ভারতীয় ক্রিকেট দল। সেবার চ্য়াম্পিয়ন্স ট্রফি জেতে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। সেই দলের পেস বোলিং অ্য়াটাকের নেতৃত্বে ছিলেন শামি। কিন্তু এরপর থেকেই চোট আঘাত বারবার হানা দিয়েছে কেরিয়ারে। ইতিমধ্য়েই অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি নতুন নতুন মুখদের সুযোগ দেওয়ার পক্ষে এগিয়েছে। উঠে এসেছেন আকাশ দীপ, মুকেশ কুমার, অর্শদীপ সিংহ, হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণর মত বোলাররা। যা শামির জন্য জায়গা আরও কঠিন করে তুলেছে। ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে খেলে পারফর্ম করেছেন ডানহাতি পেসার। কিন্তু তাতেও মন গলেনি নির্বাচকদের। এখনও পর্যন্ত শামির জন্য জাতীয় দলের দরজা পুরোপুরি বন্ধ, তেমনও কিন্তু নয়। কিন্তু তার জন্য তাঁকেও বিরাট কিছু নজরকাড়া পারফর্ম করতে হবে ঘরোয়া ক্রিকেটে। কারণ নতুনদের ভিড়ে ইতিমধ্য়েই শামির মত ভুবনেশ্বর কুমারকেও ব্রাত্য করে দিয়েছে টিম ম্য়ানেজমেন্ট। ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপে হার্দিক পাণ্ড্য চোট পেয়ে ছিটকে যাওয়ার পর শামির সুযোগ এসেছিল। তা লুফে নিয়েছিলেন। পরে টুর্নামেন্টের সর্বাধিক উইকেট শিকারিও হয়েছিলেন বাংলার এই পেসার।

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Mohammed Shami: 'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
'বন্দে মাতরম', 'ভারত মাতা কি জয়' স্লোগান নিয়ে বড় বয়ান মহম্মদ শামির
IND vs SL: সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
সর্বাধিক ম্যাচ জিতেছেন অধিনায়ক কোহলি, শ্রীলঙ্কার মাটিতে এক নজরে টিম ইন্ডিয়ার বিভিন্ন রেকর্ড
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
Advertisement

ভিডিও

Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget