এক্সপ্লোর

আজ এএফসি এশিয়ান কাপে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচ, আত্মবিশ্বাসী ভারত

আবুধাবি: এএফসি এশিয়ান কাপে আজ বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ ম্যাচে আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরশাহির মুখোমুখি হচ্ছে ভারত। তাইল্যান্ডকে ৪-১ গোলে উড়িয়ে দুর্দান্ত অভিযান শুরু করেছে ভারত। এবার তাদের সামনে সংযুক্ত আরব আমিরশাহি। প্রতিপক্ষ শক্তিশালী হলেও নিজেদের শক্তি নিয়ে আত্মবিশ্বাসী ভারতীয় শিবির। আগের ম্যাচে জে-লিগের তিন ফুটবলারকে নিয়ে গঠিত তাইল্যান্ডকে উড়িয়ে দেওয়ার পর আজ খেতাবের অন্যতম দাবিদারকে হারাতে পারলে তা হবে ভারতীয় দলের বড়সড় কৃতিত্ব। ফিফা র্যারঙ্কিংয়ে সংযুক্ত আরব আমিরশাহি ৭৯তম স্থানে। ভারত ৯৭ নম্বরে।২০১৫-তে সংযুক্ত আরব আমিরশাহি তালিকায় পৌঁছে গিয়েছিল ২৪ নম্বরে। তাইল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে যেভাবে দল ঝড় তুলেছিল, তা অবশ্যই সন্তুষ্ট করবে ভারতের কোচ স্টিফেন কনস্টানটাইনকে। প্রথমার্ধে খেলার ফলাফল ১-১ থাকার পর দ্বিতীয়ার্ধে ভারত শুধু তাই আক্রমণ মোকাবিলাই নয়, বিপক্ষ শিবিরে আক্রমণের ঝড়ও তুলেছিল। এরফলে ভারত মূল্যবান তিন পয়েন্ট পেয়েছিল। সেইসঙ্গে পৌঁছে গিয়েছে গ্রুপ তালিকার শীর্ষে। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচের আগে কোচ কনস্টানটাইন বলেছেন, আমাদের দল তারুণ্যে ভরপুর, ওরা উত্তেজিত। আয়োজক সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচ অবশ্যই আলাদা। ওরা খুবই ভালো দল। কিন্তু আমাদের কাছে ওরা অন্য একটা প্রতিপক্ষ। আজকের ম্যাচেও ভারতের অন্যতম ভরসা সুনীল ছেত্রী। তাইল্যান্ডের বিরুদ্ধে জোড়া গোল করে নিঃসন্দেহে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকবেন ভারতীয় দলের এই স্ট্রাইকার। এদিনের ম্যাচ জিতলে বা ড্র করলে গত ৫০ বছরে এই প্রথম টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে পৌঁছনোর পথ প্রশ্বস্ত হবে ভারতের সামনে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাহরিনের কাছে ১-১ গোলে ড্র করে চাপে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি। ভারতের বিরুদ্ধে ভালো খেলতে তারা মরিয়া থাকবে। তবে ভারত যে কড়া টক্কর দিতে তৈরি, তা ম্যাচের আগে বুঝিয়ে দিয়েছেন ডিফেন্ডার প্রীতম কোটাল। তিনি বলেছেন, সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে আমাদের নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। মাঠেই আমাদের সেই পরিকল্পনা দেখা যাবে। ওরা খুবই ভালো দল। ওদের সমীহ করছি। কিন্তু আমরা লড়াই করতে তৈরি। সংযুক্ত আরব আমিরশাহিকেই তাঁরা গ্রুপের সবচেয়ে শক্ত প্রতিপক্ষ মানছেন কিনা, এই প্রশ্নের উত্তরে প্রীতম বলেছেন, তাইল্যান্ড ম্যাচের আগে কেউ কি বলেছিল যে, এটা খুব সহজ ম্যাচ হবে? প্রতিটা ম্যাচই শক্ত। সংযুক্ত আরব আমিরশাহিও কঠিন প্রতিপক্ষ হবে বলেই মনে করছি। ওরা আয়োজক। আমাদেরকে প্রত্যেকটা ম্যাচেই লড়াই করতে হবে এবং আমাদের লক্ষ্য তিন পয়েন্ট। তাইল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে প্রতিপক্ষের আক্রমণ মোকাবিলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ভারতের ডিফেন্স। প্রীতম বলেছেন, চার ব্যাকের মধ্যে খুব ভালো একটা কেমিস্ট্রি রয়েছে। তিনি বলেছেন, আমরা সব সময়ই একে অপরের সঙ্গে কথা বলি। নিজেদের পজিশন কোনটা ঠিক হবে, কাকে মার্ক করতে হবে, তা একে অপরকে বলি। বেশ কিছুদিন একসঙ্গে খেলছি আমরা। এতে ভালো বোঝাপড়া গড়ে উঠেছে।

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: ওয়ারজ়াবালের জোড়া গোল, এমবাপের রেকর্ড ভেঙে ইয়ামালের ইতিহাস গড়ার দিনেই স্পেনের 'শাপমোচন'
ওয়ারজ়াবালের জোড়া গোল, এমবাপের রেকর্ড ভেঙে ইয়ামালের ইতিহাস গড়ার দিনেই স্পেনের 'শাপমোচন'
FIFA World Cup 2026: বিশ্বকাপ বিপর্যয়ে জার্মানির কোচের পদ থেকে ছাঁটাই হতে পারেন নাগেলসম্য়ান, দৌড়ে কে?
বিশ্বকাপ বিপর্যয়ে জার্মানির কোচের পদ থেকে ছাঁটাই হতে পারেন নাগেলসম্য়ান, দৌড়ে কে?
FIFA World Cup 2026: পেশির চোটে ভুগছেন সালা, মিশরের মহাতারকা কি বিশ্বকাপে দলের প্রথম নক আউট ম্যাচে মাঠে নামবেন?
পেশির চোটে ভুগছেন সালা, মিশরের মহাতারকা কি বিশ্বকাপে দলের প্রথম নক আউট ম্যাচে মাঠে নামবেন?
Portugal vs Croatia: 'কোনওভাবেই আটকাতে পারবে না ক্রোয়েশিয়া', ছন্দহীন পর্তুগালকেই বিশ্বজয়ের দাবিদার বলছেন বাইচুং
'কোনওভাবেই আটকাতে পারবে না ক্রোয়েশিয়া', ছন্দহীন পর্তুগালকেই বিশ্বজয়ের দাবিদার বলছেন বাইচুং

ভিডিও

Ashapur Brinjal GI Tag : আমের পর এবার বেগুনেও বাজিমাত! GI ট্যাগ পেল মালদার আশাপুর বেগুন
BJP Government in Bengal : থানায় থানায় হেল্প ডেস্ক, পথে নামবে 'দুর্গা স্কোয়াড', নারী নিরাপত্তা জিরো টলারেন্স
Debraj Chakraborty Arrested : ধৃত দেবরাজ, এবার মিলল ৭ দিনের পুলিশি হেফাজত!
Tarapith Temple : BJP ক্ষমতায় আসতেই ১৫ বছর পর তারাপীঠ মন্দিরে বড় বদল
Ritabrata Banerjee in Delhi :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget