এক্সপ্লোর

বিরাটের আগ্রাসনে হস্তক্ষেপ নয়, তবে সীমা থাকাটা বাঞ্ছনীয়: কুম্বলে

বেঙ্গালুরু: আগ্রাসন-ই চালিত করে বিরাটকে। আগ্রাসী মনোভাবের জন্যই আজ এত সফল কোহলি। তাই তাঁর আগ্রাসনকে দমানোর কোনও চেষ্টা করা হবে না বলেই আশ্বাস দিলেন টিম ইন্ডিয়ার নতুন ‘হেডস্যর’ অনিল কুম্বলে। যদিও, একইসঙ্গে মনে করিয়ে দেন, ক্রিকেটাররা হলেন দেশের দূত। সেটা যেন কেউ ভুলে না যান। সোমবারই শেষ হল টিম ইন্ডিয়ার অনুশীলন শিবির। কোহলির নেতৃত্বে এবার ভারতীয় দল রওনা দেবে ওয়েস্ট ইন্ডিজে। সেখানে ক্যারিবিয়ান-বাহিনীর বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে ভারত। প্রসঙ্গত, টিম ইন্ডিয়ার কোচের দায়িত্ব নেওয়ার পর এটাই কুম্বলের প্রথম পরীক্ষা। এদিন প্রথামাফিক সাংবাদিক সম্মেলনে এসে কোহলির আক্রমণাত্মক মেজাজকে সমর্থন করে কুম্বলে জানিয়ে দেন, আমি ওঁর আগ্রাসনকে ভালবাসি। কারণ, আমিও অনেকটাই আগ্রাসী ছিলাম। তবে, তুলনামূলকভাবে মাঠে আমাদের দুজনের আগ্রাসনের অভিব্যক্তি ছিল আলাদা। কুম্বলে আশ্বাস দেন, কোহলির আগ্রাসনকে রোখার কোনও ইচ্ছা তাঁর নেই। তিনি সেখানে হস্তক্ষেপ করবেনও না। যদিও একইসঙ্গে, দলের ‘হেডস্যর’ হিসেবে আগ্রাসনের সীমা নিয়ে তিনি ‘ছাত্রদের’ সতর্ক করে দেন। কুম্বলে বলেন, আমরা সকলেই জানি দেশের দূত হওয়া এবং জাতীয় ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করা কতটা গুরুত্বের। এই দুয়ের (আগ্রাসন এবং দুর্ব্যবহারের মধ্যে) তফাতটা খুবই ক্ষীণ। এটা দলের সকলেই বোঝে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজ নিয়ে বলতে গিয়ে কুম্বলে জানান, খেলার আগে দায়িত্ব কোচের। তবে মাঠে ভাবতে হয় ক্রিকেটারদের। দেশের সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী বলেন, কোচ হিসেবে আপনি সবসময়ই চাইবেন দল জিতুক। সেই মতো নিজের সেরাটা দিয়ে দলকে তৈরি করা কোচের দায়িত্ব। খেলার আগে দল যাতে সবদিক দিয়ে প্রস্তুত থাকে, সেটা নিশ্চিত করতে হয়। তবে, মাঠে দক্ষতা ও কৌশল দিয়ে কঠিন পরিস্থিতির মোকাবিলা করাটা প্রয়োজন। তবে, তাঁর বিশ্বাস, আগামী কয়েক মাসে তাঁর দল বেশ কিছু টেস্ট ম্যাচ খেলবে। ফলে, কোনও খামতি থাকলে তা অতিক্রম করাটা সহজ হবে। প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে অ্যাওয়ে সিরিজের পর, ঘরের মাঠে নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলবে কোহলি-বাহিনী।    

সেরা শিরোনাম

WTC: ডারবানে প্রােটিয়াদের হারের পরই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার রাস্তা ফের খুলে গেল ভারতের
ডারবানে প্রােটিয়াদের হারের পরই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার রাস্তা ফের খুলে গেল ভারতের
Shubman Gill: দ্রুততম দ্বিশতরান হাঁকানোর রেকর্ড, আইসিসির মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতে নিলেন গিল
দ্রুততম দ্বিশতরান হাঁকানোর রেকর্ড, আইসিসির মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতে নিলেন গিল
Rohit Sharma: হার্দিকের ভবিষ্যৎ ঘিরে জোর জল্পনা, পুনরায় পল্টনদের অধিনায়কের আসনে বসতে চলেছেন রোহিত শর্মা?
হার্দিকের ভবিষ্যৎ ঘিরে জোর জল্পনা, পুনরায় পল্টনদের অধিনায়কের আসনে বসতে চলেছেন রোহিত শর্মা?
Yuvraj Singh: জীবনের নতুন অধ্যায় শুরু, দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ হলেন যুবরাজ সিংহ
জীবনের নতুন অধ্যায় শুরু, দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ হলেন যুবরাজ সিংহ

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget