এক্সপ্লোর

Wimbledon 2021: কাল নামছেন ফাইনালে, বার্টি, প্লিসকোভার সামনে প্রথম উইম্বলডন গ্র্যান্ড স্ল্যাম জয়ের হাতছানি

উইম্বলডনে মহিলাদের সিঙ্গলসে ফাইনালে আগামীকাল মুখোমুখি অ্যাশলি বার্টি ও ক্যারোলিনা প্লিসকোভা। ২ জনের কেউই এখনও পর্যন্ত উইম্বলডন একবারের জন্যও জিততে পারেননি।

লন্ডন: মহিলাদের উইম্বলডনে এবার নতুন চ্যাম্পিয়ন পাওয়ার অপেক্ষা। ফাইনালে উঠেছেন অ্যাশলি বার্টি ও ক্যারোলিনা প্লিসকোভা। ২ জনের কেউই এখনও পর্যন্ত উইম্বলডন একবারের জন্যও জিততে পারেননি। অল ইংল্যান্ড ক্লাবে নিজেদের প্রথম খেতাব জয়ের সামনে দাঁড়িয়ে বার্টি ও প্লিসকোভা।

উইম্বলডনের সেমিফাইনালে ২ জনই কঠিন লড়াই করেছেন। প্রতিযোগিতার অষ্টম বাছাই প্লিসকোভা শেষ চারের লড়াইয়ে হারিয়েছেন বেলারুশের প্রতিদ্বন্দ্বী আরয়ানা সাবালেনকাকে। খেলার ফল ছিল প্লিসকোভার পক্ষে ৫-৭, ৬-৪, ৬-৪।

অন্যদিকে বিশ্বের ১ নম্বর মহিলা টেনিস তারকা অস্ট্রেলিয়ার অ্যাশলে বার্টি হারিয়ে দিয়েছেন জার্মানির অ্যাঞ্জেলিকা কেরবারকে। খেলার ফল ছিল বার্টির পক্ষে ৬-৩, ৭-৬ (৭-৩)। বার্টি ও প্লিসকোভা দু’জনের কাউকেই আগে উইম্বলডনের ফাইনালে খেতাব জিততে দেখা যায়নি। তাই এবারই সুবর্ণ সুযোগ থাকছে খেতাব জয়ের।

শনিবারই উইম্বলডনের ফাইনালে নামবেন বার্টি ও প্লিসকোভা। তাঁর আগে প্লিসকোভা বলেন, ‘বার্টির দখলে গ্র্যান্ড স্ল্যাম রয়েছে। এছাড়াও উইম্বলডনে প্রথমবারের জন্য নামছে ও ফাইনালে। আমি নিশ্চিত যে দুর্দান্ত ফাইনাল খেলা হবে আমাদের মধ্যে। আমাদের দুজনের জন্যই সুবর্ণ সুযোগ রয়েছে খেতাব জয়ের।’

২০১৯ সালে ফরাসি ওপেনে জিতেছিলেন অ্যাশলি। এবার উইম্বলডন জিতলে স্বপ্নের মত হবে তা বার্টির কাছে।  বার্টি বলেন, ‘আমার কাছে উইম্বলডন একটা শেখার মঞ্চ। অনেক কিছু শিখতে পারি। ২০১৮, ২০১৯ সালে আমি ছিটকে গিয়েছিলাম। সেই কয়েকটি সপ্তাহ আমার জন্য ভীষণ কঠিন ছিল। এরপর থেকে আমি অনেক শিখেছি। কখনও কখনও খারাপ সময়ের মধ্যেও নিজের সেরাটা বেরিয়ে আসে। এই জন্যই এবারের উইম্বলডন আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ।’ বার্টি আরও বলেন, ‘ফরাসি ওপেনের পর আমার হাতে ২৩-২৪ দিনের সময় ছিল প্রথম রাউন্ডে নামার আগে। সেই সময়ের মধ্যেই নিজেকে প্রস্তুত করে নিয়েছিলাম।’

বার্টির দখলে একটা গ্র্যান্ড স্ল্যাম থাকলেও, প্লিসকোভার দখলে নেই এখনও কোনও গ্র্যান্ড স্ল্যাম। তাই চেক প্রজাতন্ত্রের ২৯ বছরের টেনিস সুন্দরীর সামনেও সুযোগ থাকছে কেরিয়ারের প্রথম সিঙ্গলস গ্র্যান্ড স্ল্যাম জয়ের।

সেরা শিরোনাম

IPL 2027: দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন 'শর্মাজি'! পরের আইপিএলে কোন দলে খেলতে দেখা যেতে পারে?
দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন 'শর্মাজি'! পরের আইপিএলে কোন দলে খেলতে দেখা যেতে পারে?
KKR: পরের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক কে হচ্ছেন? নাম চূড়ান্ত, শুধু ঘোষণা বাকি?
পরের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক কে হচ্ছেন? নাম চূড়ান্ত, শুধু ঘোষণা বাকি?
KKR: আইপিএলের আগে কোন ক্রিকেটারদের ছেড়ে দিতে পারে কেকেআর? ধরে রাখবে কাদের?
আইপিএলের আগে কোন ক্রিকেটারদের ছেড়ে দিতে পারে কেকেআর? ধরে রাখবে কাদের?
Diwali 2026: সমৃদ্ধি, সুখ ও শান্তি কামনা করে দীপাবলির শুভেচ্ছা জানালেন কোহলি, গম্ভীর, জয় শাহরা
সমৃদ্ধি, সুখ ও শান্তি কামনা করে দীপাবলির শুভেচ্ছা জানালেন কোহলি, গম্ভীর, জয় শাহরা

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget