এক্সপ্লোর

Wimbledon 2023 Winner : উইম্বলডনে ইতিহাস, নোভাককে হারিয়ে নতুন রাজা আলকারাজ

Carlos Alcaraz : উইম্বলডনে টানা ৩৪ ম্যাচে জিতে ফাইনালে খেলতে নামা নোভাককে ১-৬, ৭-৬ (৬), ৬-১, ৩-৬, ৬-৪ পয়েন্টের ব্যবধানে হারালেন ২০ বছরের স্প্যানিশ টেনিস তারকা কার্লোস আলকারাজ।

লন্ডন : ইতিহাসের সাক্ষী হল উইম্বলডন (Wimbledon 2023)। নোভাক জকোভিচকে তুল্যমূল্য লড়াই শেষে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ। শুরুটা কাঙ্খিত ছন্দে করতে না পারলেও উইম্বলডনে টানা ৩৪ ম্যাচে জিতে ফাইনালে খেলতে নামা নোভাককে শেষপর্যন্ত ১-৬, ৭-৬ (৬), ৬-১, ৩-৬, ৬-৪ পয়েন্টের ব্যবধানে হারালেন ২০ বছরের স্প্যানিশ টেনিস তারকা।

২০ বছরের আলকারাজের কেরিয়ারের প্রথম উইম্বলডন খেতাব জয় এটি। তাও আবার নোভাক জকোভিচকে হারিয়ে। যিনি সেন্টার কোর্টে গত ১০ বছরে ৪৫ ম্যাচ পর কোনও খেলায় হারলেন ! বরিস বেকার ও বিয়ন বর্গের পর ওপেন এরার তৃতীয় খেলোয়াড় হিসেবে ২১-র গণ্ডি ছোঁয়ার আগেই উইম্বলডন জেতা আলকারাজ প্রসঙ্গে ম্যাচ শেষে নোভাক বলেছেন, 'দিনটা ভাল গেল না আমার। কার্লোস তুমি দুরন্ত খেলেছো। যে টেনিস তুমি খেলেছো তাতে ট্রফিজয়ের যোগ্য দাবিদার।' যেখানেই না থেমে হাসিমুখে জোকারের সংযোজন, 'ভেবেছিলাম শুধু ক্লে কোর্টে (সুরকি) ভোগাবে, ঘাসেও একই হাল হবে ধরতে পারিনি।'

টানা চারটি সহ সাতটি উইম্বলডন ও সর্বোচ্চ ২৩ গ্র্যান্ড স্ল্যামের মালিক নোভাক জকোভিচকে হারিয়ে উঠে আলকারাজ বলেছেন, 'তুমি আমাকে অনেক অনুপ্রাণিত করেছো। তোমার খেলা দেখেই টেনিসকে ভালবাসা শুরু।' প্রসঙ্গত, রাফায়েল নাদালের দেশের ডান হাতি টেনিস খেলোয়াড় আলকারাজ এই মুহূর্তে বিশ্বের এক নম্বর। হার্ড কোর্ট হোক বা সুরকি, স্পেনের নতুন টেনিস সেনসেশন জাত চেনাতে শুরু করেছিলেন নিজের. এবার ঘাসের কোর্টে জকোভিচের জয়রথ থামিয়ে খেতাব জিতে যেন তিনি বুঝিয়ে দিলেন লম্বা রেসের নতুন ঘোড়া পেতে চলেছে টেনিসবিশ্ব।

প্রসঙ্গত, ২০২২ সালের মাদ্রিদ ওপেনের সেমিফাইনালে নোভাকের বিরুদ্ধে প্রথম সাক্ষাতেই জয় ছিনিয়ে নিয়েছিলেন ২০ বছরের স্প্যানিশ তারকা। দ্বিতীয় সাক্ষাৎ হয়েছিল চলতি বছর ফরাসি ওপেনের সেমিফাইনালে। মাদ্রিদ ওপেনের সেমিফাইনালে আকারাজ ৬-৭, ৭-৬, ৭-৬ ব্যবধানে হারিয়ে দেন জকোভিচকে। সার্বিয়ান টেনিস তারকা ফরাসি ওপেনের সেমিতে আলকারাজকে হারিয়ে দেন। খেলার ফল জোকারের পক্ষে এবার ৬-৩, ৫-৭, ৬-১, ৬-১। আর এবার উইম্বলডনের ফাইনালে ফের নোভাককে হারিয়ে আপাতত আলকারাজ হেড টু হেডে ২-১ ব্যবধানে এগিয়ে গেলেন।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, মাত্র ৬৭ রানে পড়ল ৪ উইকেট, লাইভ আপডেট
গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, মাত্র ৬৭ রানে পড়ল ৪ উইকেট, লাইভ আপডেট
IND vs SL 1st Test: ৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
IND vs SL: নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget