এক্সপ্লোর

Wimbledon 2023: স্ট্রেট সেটে ব্রিটেনের প্রতিপক্ষকে হারিয়ে উইম্বলডনের তৃতীয় রাউন্ডে পৌঁছলেন বোপান্নারা

Wimbledon: ৭-৫, ৬-৩ স্কোরলাইনে জিতে প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন রোহন বোপান্নারা।

লন্ডন: উইম্বলডনের (Wimbledon 2023) মিক্সড ডাবলসের দ্বিতীয় রাউন্ডেই ছিটকে গিয়েছেন, তবে ডাবলসে কিন্তু তড়তড়িয়ে এগোচ্ছেন রোহন বোপান্না (Rohan Bopanna)। অস্ট্রেলিয়ান পার্টনার মার্ক এবডেনকে সঙ্গে নিয়ে গ্র্যান্ড স্ল্যামের শেষ ১৬-তে পৌঁছে গেলেন ভারতীয় টেনিস তারকা। ব্রিটেনের জেকব ফার্নলে ও জোনাস মনডেকে স্ট্রেট সেটে হারলেন ভারতীয়-অজি জুটি।

অল ইংল্যান্ড ক্লাবের তৃতীয় কোর্টে এক ঘণ্টা নয় মিনিটের ম্যাচে বোপান্নারা ৭-৫, ৬-৩ স্কোরলাইনে জয় পান। ম্যাচের প্রথম সেটের শুরুর দিকেই ব্রিটেনের জুটি বোপান্নাদের সার্ভিস ব্রেক করতে সক্ষম হয়। তবে বোপান্নারাও দু'টি সার্ভিস ব্রেক করে দুরন্তভাবে ম্যাচে ফিরে আসেন। ম্যাচ যত গড়ায়, বোপান্নাদের সার্ভিস গেম ততই ক্ষুরধার হয়। ৮৭ শতাংশ (৩০টির মধ্যে ২৬টি) সার্ভিস গেম জেতেন। বোপান্নারা ১০টি উইনার মারেন। আনফোর্সড এরার করেন মাত্র দুইটি। 

কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর লক্ষ্যে ডাচ-আমেরিকান জুটি ডেভিড পেল ও রিস স্ট্যালডের মুখোমুখি হবেন বোপান্নারা। তবে তার আগেরদিনই মিক্সড ডাবলসে গ্যাব্রিয়েলা ডাবরস্কিকে সঙ্গে নিয়ে দ্বিতীয় রাউন্ডের ম্য়াচে কোর্টে নেমেছিলেন বোপান্না। টাই ব্রেকারে প্রথম সেট জিতলেও পরের দুই সেটে কার্যত তেমন লড়াইই করতে পারেননি বোপান্নারা। ৭-৬ (৭), ৩-৬, ৪-৬ স্কোরলাইনে পরাজিত হন বোপান্নারা।

অপরদিকে, টানা দুই দিনের লড়াইয়ের পর কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন সিঙ্গেলস বিভাগে ফেভারিট নোভাক জকোভিচ। পোল্যান্ডের হুবার্ট হুরকাজকে হারাতে সার্বিয়ান তারকাকে বেশ বেগ পেতে হল। এক সেট হেরেও বসেন সার্বিয়ার মহাতারকা। তবে শেষ পর্যন্ত ৭-৬ (৮-৬), ৭-৬ (৮-৬), ৫-৭, ৬-৪ গেমে হুবার্টকে হারিয়ে উইম্বলডনের কোয়ার্টায় ফাইনালে পৌঁছে গেলেন জোকোভিচ। পরের রাউন্ডে তিনি খেলবেন আন্দ্রে রুবলেভের বিরুদ্ধে।

ম্যাচে ফেভারিট হিসাবেই জকোভিচ কোর্টে নামেন। শুরুতেই দুই সেটে এগিয়ে যান জকোভিচ। তবে জকোভিচকে দুই সেটেই টাইব্রেকারে জিততে হয়েছিল। সেয়ানে সেয়ানে টক্কর দেন হুরকাজও। পোল্যান্ড তারকার বিরুদ্ধে জকোভিচের দুই সেটে স্কোর ছিল ৭-৬ (৮), ৭-৬ (৮)। কিন্তু এই দুই সেটের পরেই স্থানীয় সময় রাত ১০.৩৫-এ ম্যাচ বন্ধ করে দিতে হয়। নিয়ম অনুযায়ী রাত ১১টার পরেই উইম্বলডনে কার্ফু লাগু হয়ে যায়। ওইটুকু সময়ে তৃতীয় সেট শেষ করা কার্যত অসম্ভব। সেই কারণেই খেলা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: হেয়ার থিনিং কী? কেন এই সমস্যা দেখা দেয়?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget