এক্সপ্লোর

World Athletics U20 C'ships: কেরিয়ারের সেরা সময় করেও অল্পের জন্য পদক হাতছাড়া প্রিয়ার

শনিবার কিনিয়ার নাইরোবিতে মহিলাদের ৪০০ মিটারের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হয়।

নয়াদিল্লি: নিজের সেরাটা উজাড় করে দিয়েছিলেন। কিন্তু তাতেও পদকপ্রাপ্তি হল না। অল্পের জন্য অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের পোডিয়ামে উঠতে পারলেন না ভারতের প্রিয়া মোহন। মহিলাদের ৪০০ মিটার ফাইনালে চতুর্থ হলেন তিনি। তবে নিজের কেরিয়ারের সেরা সময় করেন তিনি। দৌড় শেষ করেন ৫২.৭৭ সেকেন্ডে।

শনিবার কিনিয়ার নাইরোবিতে মহিলাদের ৪০০ মিটারের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হয়। প্রিয়া কখনও প্রথমে তিনের মধ্যে ছিলেন না। সোনা জিতেছেন নাইজিরিয়ায় ইমাওবঙ্গের সি উকোর। ৫১.৫৫ সেকেন্ডে দৌড় শেষ করেন তিনি। দ্বিতীয় স্থানে শেষ করেন পোল্যান্ডের অ্যাথলিট (৫১.৯৭ সেকেন্ড)। তৃতীয় হন কিনিয়ার সিলভিয়া চেল্যাংগেট। ৫২.২৩ সেকেন্ডে দৌড় শেষ করেন তিনি। কিছুটা পিছিয়ে চতুর্থ স্থানে শেষ করেন প্রিয়া। যিনি ভারতের ৪X৪০০ মিটার মিক্সড রিলে দলকে ব্রোঞ্জ জিতিয়েছিলেন।

মহিলাদের ৪০০ মিটার ফাইনালে প্রথম চার অ্যাথলিট নিজেদের কেরিয়ারের সেরা সময় করেন। ষষ্ঠ স্থানে শেষ করা এল্লা ক্লেটনও কেরিয়ারের সেরা সময় করেন।

তবে দিনের শুরুটা ভাল হয়েছিল ভারতের। অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স বিশ্বচ্যাম্পিয়নশিপে পদক জিতল ভারত। শনিবার ১০ কিলোমিটার রেস ওয়াকে রুপো জিতলেন ভারতের অমিত ক্ষত্রি। 

১০ কিলোমিটার রেস ওয়াকে সোনা জয়ের সুযোগও ছিল অমিতের সামনে। শেষ দুটি ল্যাপের আগে পর্যন্ত সকলের আগেই ছিলেন অমিত। কিন্তু শেষ দুটি ল্যাপে তাঁকে পেরিয়ে যান কিনিয়ার হেরিংস্টোন ওয়ানওনি। ওয়ানওনি হয়তো এগিয়ে যেতে পারতেন না, যদি না সেই সময় জলপানের বিরতি নিতেন অমিত। যে সিদ্ধান্ত নিয়ে অনেকেরই আক্ষেপ রয়েছে। শেষ পর্যন্ত ৪২ মিনিট ১৭.৯৪ সেকেন্ডে রেস শেষ করে রুপো জেতেন অমিত। ৪২ মিনিট ১০.৮৪ সেকেন্ডে হাঁটা শেষ করে সোনা জিতে নেন হেরিংস্টোন। ৪২ মিনিট ২৬.১১ সেকেন্ড হাঁটা শেষ করে ব্রোঞ্জ জিতেছেন স্পেনের পল ম্যাকগ্রাথ। সোনা ও ব্রোঞ্জজয়ী নিজেদের কেরিয়ারের সেরা সময় করেছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget