এক্সপ্লোর

World Championships: বিশ্ব চ্য়াম্পিয়নশিপে দ্বিতীয় রাউন্ডে প্রণয়, লক্ষ্য, ছিটকে গেলেন শ্রীকান্ত

World Championships 2023: বিশ্বের ৯ নম্বর শাটলার প্রণয় এই টুর্নামেন্টে শেষ ২ বারের সংস্করণে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলেন। ফিনল্য়ান্ডের শাটলারের বিরুদ্ধে এই নিয়ে টানা তিনবার জয় ছিনিয়ে নিলেন প্রণয়। 

কোপেনহেগেন: ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন এইচ এস প্রণয় (H S Prannoy) ও লক্ষ্য সেন (Lakshya Sen)। ফিনল্যান্ডের প্রতিযোগীর বিরুদ্ধে স্ট্রেট সেটে জয় ছিনিয়ে নিলেন প্রণয়। খেলার ফল ভারতীয় শাটলারের পক্ষে ২৪-২২, ২১-১০। অন্যদিকে লক্ষ্যও এদিন স্ট্রেট সেটে জয় পান। তিনিও হারিয়ে দেন মরিশাসের প্রতিদ্বন্দ্বী জুলিয়ান পল। খেলার ফল ভারতীয় শাটলারের পক্ষে ২১-১২, ২১-৭। 

বিশ্বের ৯ নম্বর শাটলার প্রণয় এই টুর্নামেন্টে শেষ ২ বারের সংস্করণে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিলেন। ফিনল্য়ান্ডের শাটলারের বিরুদ্ধে এই নিয়ে টানা তিনবার জয় ছিনিয়ে নিলেন প্রণয়। অন্য়দিকে লক্ষ্য ২৫ মিনিটের লড়াই শেষে জয় ছিনিয়ে নেন লক্ষ্য সেন।

তবে এই দু জনে জয় ছিনিয়ে নিলেও বিশ্বের প্রাক্তন ১ নম্বর শাটলার কিদম্বী শ্রীকান্ত হেরে ছিটকে গিয়েছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে। জাপানের কেন্তা নিশিমোতোর বিরুদ্ধে স্ট্রেট সেটের লড়াইয়ে হার মানেন শ্রীকান্ত। খেলার ফল ১৪-২১, ১৪-২১। ৪৭ মিনিটের লড়াই শেষে হার মানতে হয় শ্রীকান্তকে।

এদিকে, অন্য খেলায় চলতি দাবা বিশ্বকাপে ইতিহাস গড়লেন তরুণ ভারতীয় দাবাড়ু রমেশবাবু প্রজ্ঞানন্দ। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্যাবিয়ানো কারুয়ানাকে সেমিফাইনালের টাই ব্রেকারে পরাজিত করে দাবা বিশ্বকাপের ফাইনালে পৌঁছলেন তিনি। বিশ্বনাথন আনন্দের পর মাত্র দ্বিতীয় ভারতীয় হিসাবে দাবা বিশ্বকাপের ফাইনালে পৌঁছলেন তিনি।

প্রথম ব়্যাপিড গেমে জয় পেয়েছিলেন প্রজ্ঞানন্দ। তাই কারুয়ানার বিরুদ্ধে দ্বিতীয় ব়্যাপিড গেম ড্র করায় তাঁর ফাইনালের স্থান পাকা হয়ে যায়। ৩.৫-২.৫ স্কোরলাইনে সেমিফাইনাল জিতলেন ভারতের বিস্ময়বালক। ফাইনালে প্রজ্ঞানন্দ বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনের মুখোমুখি হবেন। দুই গেমের সিরিজ়ে প্রজ্ঞানন্দ বিশ্বের তিন নম্বর দাবাড়ু কারুয়ানার সঙ্গে ১-১ ড্র করেন। দুইজনেই রবিবারে টাই ম্যাচটি ৪৭টি চাল দেন। তারপরেই টাই ব্রেকারে ভারতীয় গ্র্যান্ডমাস্টার টাই ব্রেকার সকলকে চমকে দিয়ে দুরন্ত জয় পান।

এই জয়ের পর তিনি খানিকটা ক্লান্তই। 'আমি ক্লান্ত। আমি নিজের ইচ্ছামতো প্রস্তুতি সারতে পারিনি। খেলার সময়ও আমার এনার্জি খানিকটা কম ছিল বলেই মনে হচ্ছিল। তবে শেষমেশ ফাইনালে পৌঁছতে পারলাম।' বলেন প্রজ্ঞানন্দ।

কার্লসনের বিরুদ্ধে ফাইনালে নামবেন, ভেবে উচ্ছ্বসিত ভারতের বিস্ময়বালক। তিনি সাফ জানিয়ে দিচ্ছেন যে কার্লসনের বিরুদ্ধে তাঁর ম্যাচ হতে পারে, এমনটা কল্পনাও করেননি। পিটিআইকে প্রজ্ঞানন্দ বলেন, 'আমি এই টুর্নামেন্টে ম্যাগনাসের বিরুদ্ধে খেলবে বলে আশাই করিনি। কারণ ফাইনালে না উঠলে কোনও পরিস্থিতিতেই আমার ওঁর বিরুদ্ধে খেলা সম্ভব ছিল না, আর সত্য়ি বলতে ফাইনাল পর্যন্ত পৌঁছব বলে আশাও করছিলাম না। তবে যখন ফাইনালে পৌঁছতে পেরেছি, তখন সেখানে নিজের সেরাটা দেব। বাকি যা হবে, দেখা যাবে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget