এক্সপ্লোর

বিশ্বজয়ী কে? ফাইনালে লড়াই ক্রোয়েশিয়া ও ফ্রান্সের

মস্কো: জায়েন্ট কিলার। চ্যালেঞ্জার। একের পর এক ফেভারিটদের হারিয়ে একেবারে বিশ্বকাপের খেতাবি লড়াইয়ে ক্রোয়েশিয়া। সামনে আর একটা হার্ডল। পেরোতে পারলেই ৪২ লক্ষের স্বপ্নপূরণ। পরপর তিনটি ম্যাচ অতিরিক্ত সময়ে যাওয়ার পরেও স্নায়ুর চাপ ধরে রেখে বাজিমাত করেছেন পেরিসিচরা। আর, এবার দেশের ফুটবল ইতিহাসে সবথেকে বড় ম্যাচ। রবিবার মস্কোর লুজনিকি স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের মুখোমুখি লুকা মদ্রিচরা। ১৯৯৮-এ ফ্রান্স বিশ্বকাপে তৃতীয় স্থানে শেষ করে ক্রোটরা। সেটাই এখনও পর্যন্ত দাভর সুকেরের দেশের সেরা পারফরমেন্স। অন্যদিকে ফ্রান্সের মাথায় বিশ্বসেরার তাজ উঠেছে একবারই। ফরাসিরা ১৯৯৮ বিশ্বকাপের খেতাব জেতে। রানার্স হয় ২০০৬ এ। রাশিয়ায় গ্রুপ পর্বে ক্রোয়েশিয়া তিনটি ম্যাচেই জিতে নক আউট পর্বে পৌঁছয়। ফ্রান্স দুটি ম্যাচ জিতলেও আটকে গেছিল ডেনমার্কের কাছে। নক আউট পর্বের প্রথম ম্যাচ থেকেই দুরন্ত ফর্মে দেখা গেছে কিলিয়ান এমবাপেদের। গ্রিজম্যান , ভারানে , লরিসদের মতো ফুটবলাররা রয়েছেন নিজেদের সেরা ছন্দে। নকআউটে ফ্রান্স হারায় আর্জেন্তিনা, উরুগুয়ে ও বেলজিয়ামকে। অন্যদিকে, ক্রোয়েশিয়া নক আউট পর্বে জেতে ডেনমার্ক, রাশিয়া ও ইংল্যান্ডের বিরুদ্ধে। বিশ্বকাপে একমাসের খেলা হয়ে যাওয়ার পর এবার শেষ লড়াই। তৈরি দুই দলই। ক্রোয়েশিয়ার সামনে সুযোগ প্রথমবার বিশ্বকাপ জয়ের। ২০ বছর পর ফ্রান্সের সামনে ফের বিশ্বজয়ের হাতছানি। এই ম্যাচে পরিসংখ্যান , স্ট্র্যাটেজি সবকিছুকে ছাপিয়ে বারবার বড় হয়ে দাঁড়ায় দেশকে বিশ্বসেরা করার তাগিদ। ইতিহাস তৈরির তাগিদই কি এখন তাতাচ্ছে ক্রোটদের?

সেরা শিরোনাম

IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
IPL 2027: তাঁর আইপিএল ভবিষ্যৎ ঘিরে তুমুল জল্পনার মাঝেই হার্দিকের ট্রেড নিয়ে বড় ইঙ্গিত প্রাক্তন সতীর্থের
তাঁর আইপিএল ভবিষ্যৎ ঘিরে তুমুল জল্পনার মাঝেই হার্দিকের ট্রেড নিয়ে বড় ইঙ্গিত প্রাক্তন সতীর্থের
Shreyas On Vaibhav: ফের রিজার্ভ বেঞ্চে বৈভব, বিস্ময় কিশোরকে নিয়ে কী ব্যাখ্যা দিলেন শ্রেয়স?
ফের রিজার্ভ বেঞ্চে বৈভব, বিস্ময় কিশোরকে নিয়ে কী ব্যাখ্যা দিলেন শ্রেয়স?
IPL Auction 2027: আইপিএল নিলাম হবে কবে? জানা গেল দিনক্ষণ
আইপিএল নিলাম হবে কবে? জানা গেল দিনক্ষণ

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget