এক্সপ্লোর

Rohit Sharma : পাক মহারণে ব্যাট ঘুরিয়ে কেন পেশি ফুলিয়েছিলেন রোহিত ? জবাব দিলেন হিটম্যান

World Cup 2023 : প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া, তারপর আফগানিস্তান ও যার পরে পাকিস্তান। টানা তিন ম্যাচে জিতেছে ভারতীয় দল। রান রেটের বিচারে এই মুহূর্তে বিশ্বকাপের লিগ তালিকার সবার ওপরে রয়েছে ভারতীয় দল।

আমদাবাদ : ৬৩ বলে ঝোড়ো ৮৬। যে পথে ৬ টি চার ও সমসংখ্যক ছক্কা। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পাকিস্তানকে ভারতের দুরমুশ করার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রোহিত শর্মার (Rohit Sharma)। একাধিকবার বাউন্ডারি টপকে কার্যত হিটম্যান শো তিনি মেনে ধরেছিলেন সেদিন। আর ম্যাচের মাঝে দেখা যায় পেশি ফুলিয়ে সেলিব্রেশনে মেতেছেন তিনি। 

হিটম্যানের যে সেলিব্রেশন নিয়ে তৈরি হয়েছিল কৌতুহল। অনেকের মনেই প্রশ্ন জেগেছিল চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের ক্রিকেটারদের জন্যই কি এই বার্তা রোহিতের। যদিও তেমনটা নয়। বিসিসিআইয়ের প্রকাশ করা একটি ভিডিওতে ঘটনাক্রমের ব্যখ্যা দিয়েছেন তিনি। যে ভিডিওতে দেখা যাচ্ছে, পাকিস্তান ম্যাচের শেষে সোজা রোহিতের কাছে ছুটে গিয়ে তাঁকে আলিঙ্গন করে অভিনন্দন জানাচ্ছেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)।

যার পরই হার্দিক রোহিতকে প্রশ্ন ছুড়ে দেন, পেশি ফুলিয়ে সেলিব্রেশনটা ঠিক কী ছিল ? যার উত্তরে রোহিত জানান, 'আরে বলছিলাম আসল বিষয়টা ব্যাটে নয় হাতে।' যার সঙ্গে হিটম্যান জোড়েন, বলছিল, 'ব্যাটে নিশ্চয়ই কিছু রয়েছে, এত লম্বা ছক্কা হাঁকাচ্ছ কীভাবে ?' আর পাকিস্তানের কোনও ক্রিকেটার নয়, ভারতীয় অধিনায়ককে মজার ছলে যেটা বলেছিলেন অন ফিল্ড আম্পায়ার মারিয়াস এরাসমাস।

আম্পায়ারের যে মজা নিয়ে তখন কিছু না বললেও বিষয়টাকে যে তিনি খোঁচা হিসেবেই নিয়েছেন, সেটা বুঝিয়ে দিতেই পেশি ফুলিয়ে রোহিত বুঝিয়ে দেন, আসল কেরামতি আসলে রয়েছে হাতে। বলা ভাল হাতের পেশিশক্তির জোরেই লম্বা লম্বা ছক্কা তিনি হাঁকাচ্ছেন, সেটাই বুঝিয়ে দেন রোহিত শর্মা। 

এমনিতেই ঘরের মাঠে বিশ্বকাপের মঞ্চে তরতরিয়ে ছুটছে ভারতের জয়রথ। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া, তারপর আফগানিস্তান ও যার পরে পাকিস্তান। টানা তিন ম্যাচে জিতেছে ভারতীয় দল। রান রেটের বিচারে এই মুহূর্তে বিশ্বকাপের লিগ তালিকার সবার ওপরে রয়েছে ভারতীয় দল। ঘরের মাঠে ১২ বছর পর বিশ্বকাপের জেতার ব্যাপারে ফেভারিট হিসেবেই নেমেছে টিম ইন্ডিয়া।

মেন ইন ব্লু-র অধিনায়ক রয়েছেন ব্যাট হাতে দারুণ ছন্দে। ৩ ম্যাচে খেলেছেন এই মুহূর্তে রোহিত শর্মার ঝুলিতে ২১৭ রান। যার মধ্যে আফগানিস্তানের বিরুদ্ধে রয়েছে ১৩১ রানের দুরন্ত শতরানের ইনিংস। পাকিস্তানের বিরুদ্ধে ৮৬ রানের ম্যাচ জেতানো ইনিংসও খেলেন ভারতের অধিনায়ক। 

আরও পড়ুন- রিজওয়ান থেকে রোহিত, বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় কে কোথায় ?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget