এক্সপ্লোর

বিশ্বকাপের কথা মাথায় রেখে কয়েকটি ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে বুমরাহকে

নয়াদিল্লি: আগামী বছর ইংল্যান্ডে বিশ্বকাপ। সে কথা মাথায় রেখে ফাস্ট বোলার জসপ্রিত বুমরাহকে আসন্ন একদিনের সিরিজের কয়েকটি ম্যাচে বিশ্রাম দেওয়া হতে পারে। বিশ্বকাপের আগে ভারত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে একদিন ও টি ২০ সিরিজ খেলবে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজের তৃতীয় টেস্টে ভারতের ১৩৭ রান জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বুমরাহ। চলতি বছর তিনি ৯ ম্যাচে ৩৭৯.৪ ওভার করেছেন। মহম্মদ সামি ১২ ম্যাচ খেলে ৩৮৩.৫ ওভার করেছেন। ইশান্ত শর্মা ৩৩৫ ও রবিচন্দ্রন অশ্বিন ৩৮৬ ওভার বল করেছেন। ভারতের বিশ্বকাপের প্রস্তুতিতে ইশান্ত ও অশ্বিন এখনও পর্যন্ত সামিল নন। যে ২০ জন খেলোয়াড়কে নিয়ে বিশ্বকাপের দল গঠিত হবে, তাঁদের মধ্যে ১৬ জনকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের জন্য দলে নেওয়া হয়েছে। এছাড়াও ঋষভ পন্ত, শ্রেয়স আয়ার, মণীষ পান্ডে ও উমেশ যাদবও দলে বাছাই হওয়ার দাবিদার। জোরে বোলারদের ওপর চাপ কমানোর ব্যাপারে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরা সহমত। বুমরাহ সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ টেস্ট ম্যাচ খেলবেন। আইপিএলে তিনি মুম্বই ইন্ডিয়ান্সের গুরুত্বপূর্ণ সদস্য। সেখানে তাঁর চাপ কমানোর কমানোর ব্যাপারে বিসিসিআই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বলতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক শীর্ষ কর্তা বলেছেন, বিরাট কোহলির তো কেউ একজন বুমরার চাপ কমানোর ব্যাপারে তাঁর ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বলতে পারেন।তবে টিম ইন্ডিয়ার সাপোর্ট স্টাফদের বুমরাহ সংক্রান্ত তথ্য তৈরি করতে হবে, যাতে প্রয়োজন পড়লে বোর্ডের পক্ষ থেকে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বলা যায়। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজের জন্য তরতাজা অবস্থাতেই রয়েছেন ভূবনেশ্বর কুমার। খলিল আহমেদও দলে যোগ দেবেন। তাই দলের পরবর্তী ১৩ এদিনের ম্যাচের মধ্যে কয়েকটিতে বুমরাহকে বিশ্রাম দেওয়া হতে পারে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেদেশের মাটিতে ৩ টি ও দেশের মাটিতে ৫ টি ম্যাচ খেলবে ভারত। নিউজিল্যান্ডের পাঁচটি ম্যাচ রয়েছে মেন ইন ব্লু ব্রিগেডের। ভূবি, খলিল ও সঙ্গে হার্দিক পান্ড্য এবং দুই রিস্ট স্পিনারের উপস্থিতিতে ওই ম্যাচগুলির কয়েকটিতে বুমরাহ নাও খেলতে পারেন।এমনটাই সূত্রের খবর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?

ভিডিও

TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget