এক্সপ্লোর

অস্ট্রেলিয়ার লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা চিন্তা বাড়িয়ে দিয়েছিল, বললেন কোহলি

অ্যাডিলেড: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে জয়ের পর দলের পারফরম্যান্স নিয়ে খুশি ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ম্যাচের শেষে বললেন, ম্যাচে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। আসলে ম্যাচের শেষ দিন অস্ট্রেলিয়ার লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা প্রবল প্রতিরোধ গড়ে তোলেন। এতে ভারতের জয়ের ক্ষণ বিলম্বিত হয়। অ্যাডিলেডে অস্ট্রেলিয়াকে ৩১ রানে হারিয়ে চার টেস্টের সিরিজ ১-০ এগিয়ে গিয়েছে ভারত। অস্ট্রেলিয়ার শেষ চার ব্যাটসম্যান ১০৭ রান যোগ করেন। একটা সময় ভারতীয় শিবিরে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছিল তাঁদের এই মাটি কামড়ে থাকা লড়াই। ম্যাচের পর কোহলি বলেছেন, টেস্ট ম্যাচে এমনটা হয়ে থাকে। ওঠাপড়া থাকে। বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়তে হয়। আসলে অস্ট্রেলিয়ার টেল এন্ডাররা প্রকৃত অর্থেই লড়াই করেছে। কিন্তু আমরা আমাদের রণকৌশল সঠিকভাবে প্রয়োগ করেছি। অজি লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদের লড়াই চিন্তা বাড়িয়ে দিয়েছিল কিনা, এই প্রশ্নের উত্তরে কোহলি বলেছেন, আমি এটা একেবারেই বলব না যে, ওই সময় নিরুদ্বিগ্ন ছিলাম। কিন্তু সব সময় যেটা ভাবা হচ্ছে, তা প্রকাশ্যে জানানো যায় না। জসপ্রিত( বুমরাহ) যখন শেষ ওভার করছিল, তখন ওকে শান্ত থাকতে বলেছিলাম। বোলারদের জন্য গর্বিত। আমাদের পাঁচ বোলার ছিল এবং ওরা ২০ টা উইকেট নিয়েছে। এটা দারুণ একটা কৃতিত্ব। আগে এমনটা করতে পারছিলাম না আমরা। কোহলি বসেছেন, সামগ্রিকভাবে আমরা এই টেস্টে খুব ভালো খেলেছি এবং আশা করছি, ব্যাটসম্যানরা পরবর্তী ম্যাচগুলিতে ভালো ব্যাটিং করবে এবং বোলাদের প্রচেষ্টাকে সফল করবে। অধিনায়ক আরও বলেছেন, এর থেকে একটা বিষয় সাফ যে, ব্যাটসম্যানকরা নিয়মিতভাবে দায়িত্ব পালন করলে আমরা সব টেস্টেই জয়ের জন্য ঝাঁপাব। সামগ্রিকভাবে আমাদের দল খুবই ভালো এবং আমরা জয়ের যোগ্য। অ্যাডিলেডে ভারতের জয়ের নায়ক চেতেশ্বর পূজারা। প্রথম ইনিংসে ১২৩ এবং দ্বিতীয় ইনিংসে ৭১ রানের ইনিংস খেলেন তিনি। তাঁর ব্যাটিংয়ের প্রশংসা করেছেন অধিনায়ক। কোহলি বলেছেন, পূজারা অসাধারণ ইনিংস খেলেছে। ওর ধৈর্য্য ও দায়বদ্ধতার কারণেই আমরা ম্যাচে ফিরে আসতে পেরেছি।জানতাম যে, আমরা ভালো স্কোর করলে অস্ট্রেলিয়া চাপে পড়ে যাবে। এরপর দ্বিতীয় ইনিংসেও পূজারা ও রাহানে দারুণ ব্যাটিং করেছে। ৩২৩ রানের লক্ষ্য যথেষ্ট ছিল কিনা, এই প্রশ্নের জবাবে কোহলি বলেছেন, আমার মনে হয়, আমাদের মিডল ও লোয়ার অর্ডার আরও ভালো করতে পারে। আমাদের আরও ৩০-৩৫ রান করা উচিত ছিল। এমনটা হলে অস্ট্রেলিয়ার হাত থেকে ম্যাচ ওই সময়ই বেরিয়ে যেত। পার্থে দ্বিতীয় টেস্টের আগে এই বিষয়গুলি খতিয়ে দেখা হবে বলে কোহলি জানিয়েছেন। অন্যদিকে, ম্যাচ হেরে হতাশ অজি অধিনায়ক টিম পেইন। যোগ্য দল হিসেবেই ভারত জিতেছে বলে তিনি মন্তব্য করেছেন। তিনি বলেছেন, লক্ষ্য ধরাছোঁয়ার মধ্যেই ছিল। কিন্তু প্রধান ব্যাটসম্যানরা উইকেটে টিতে থাকতে পারেনি। পূজারার ইনিংসই দুই দলের মধ্যে ফারাক গড়ে দিয়েছে বলে টিম পেইন মন্তব্য করেছেন। তিনি বলেছেন, এখনও সিরিজ জেতা সম্ভব, এই বিশ্বাস নিয়েই তাঁরা পার্থে নামবেন।

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: বারবার বিশ্বকাপে সহজ গ্রুপে মেসিরা? সত্যিই কি বঞ্চনার শিকার রোনাল্ডোর পর্তুগাল?
বারবার বিশ্বকাপে সহজ গ্রুপে মেসিরা? সত্যিই কি বঞ্চনার শিকার রোনাল্ডোর পর্তুগাল?
FIFA World Cup 2026: মাঠেই বজ্রপাতের আশঙ্কা, ইংল্যান্ড বনাম মেক্সিকো ম্যাচ নিয়ে বিরল সমস্যায় ফিফা
মাঠেই বজ্রপাতের আশঙ্কা, ইংল্যান্ড বনাম মেক্সিকো ম্যাচ নিয়ে বিরল সমস্যায় ফিফা
IND vs ENG: খারাপ পারফরম্য়ান্স বরুণ, বিষ্ণোই জুটির, বেথেলের অপরাজিত অর্ধশতরানে ভারতকে হারাল ইংল্যান্ড
খারাপ পারফরম্য়ান্স বরুণ, বিষ্ণোই জুটির, বেথেলের অপরাজিত অর্ধশতরানে ভারতকে হারাল ইংল্যান্ড
Cristiano Ronaldo: ভূমিকম্পে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে হারিয়েছে পা! খুদে ভক্তের স্বপ্নপূরণ করলেন রোনাল্ডো
ভূমিকম্পে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে হারিয়েছে পা! খুদে ভক্তের স্বপ্নপূরণ করলেন রোনাল্ডো

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
Embed widget