এক্সপ্লোর

DC-W vs RCB-W, 1 Innings Highlight: অপরাজিত অর্ধশতরান এলিসা পেরির, ১৫০ রান বোর্ডে তুলে নিল আরসিবি

WPL 2023, DC-W vs RCB-W: উইমেন্স প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এদিন খেলতে নেমেছে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে।

মুম্বই: উইমেন্স প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ১৫০ রান বোর্ডে তুলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। ব্যাট হাতে দুরন্ত অপরাজিত অর্ধশতরানের ইনিংস খেললেন এলিসা পেরি। ৫২ বলে ৬৭ রানের ইনিংস খেলেন অজি তারকা ক্রিকেটার। তাঁর অর্ধশতরানের ওপর নির্ভর করেই মূলত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে বোর্ডে ১৫০ রান তুলে নেয় আরসিবি।

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপিটালসের ক্য়াপ্টেন শেফালি ভার্মা। ব্য়াট করতে নেমে ব্য়ক্তিগত ৮ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন আরসিবি ক্য়াপ্টেন স্মৃতি মন্ধানা। এরপর সোফি ডিভাইনের সঙ্গে জুটি বাঁধেন এলিসা পেরি। বল হাতেই বেশিরভাগ ২২ গজে নজর কেড়ে থাকেন তিনি। কিন্তু অস্ট্রেলিয়ার সুন্দরী তারকা ক্রিকেটারের যে ব্য়াটের হাতটাও খারাপ না, তা এদিন বুঝিয়ে দিলেন পেরি। সোফি ২১ রানে ফিরে গেলেও নিজের অর্ধশতরান পূরণ করেন পেরি। নিজের ইনিংসে ৪টি বাউন্ডারি ও ৫টি ছক্কা হাঁকান এলিসা। 

শেষের দিকে এসে পেরিকে যোগ্য সঙ্গ দেন বাংলার রিচা ঘোষ। শিলিগুড়ির মেয়ে রিচা ১৬ বলে ঝোড়ো ৩১ রানের ইনিংস খেলেন এদিন। ৩টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকান রিচা। দিল্লি ক্যাপিটালসের শিখা পাণ্ডে বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নেন। 

শ্রেয়সের চোট

আইপিএল শুরু হতে আর দিন পনেরো বাকি। ১ এপ্রিল মোহালিতে পাঞ্জাব কিংস ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে কলকাতা নাইট রাইডার্স। তার আগে পিঠের চোটে নাজেহাল অবস্থা শ্রেয়সের। পরিস্থিতি এতটাই সঙ্গিন যে, আমদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে ভারতের প্রথম ইনিংসে ব্যাটই করতে পারেননি শ্রেয়স। নবম উইকেট পতনের পরই ভারতকে অল আউট ঘোষণা করা হয়। কারণ, ম্যাচ রেফারি ও আম্পায়ারদের জানিয়ে দেওয়া হয় যে, ব্যাট করতে অক্ষম শ্রেয়স।

ম্যাচের তৃতীয় দিন শ্রেয়সের আগে ব্যাট করেন রবীন্দ্র জাডেজা। তখনও শ্রেয়সের চোটের ব্যাপারটা জানাজানি হয়নি। বরং মনে করা হয়েছিল যে, ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনের জন্যই শ্রেয়সের আগে পাঠানো হয়েছে জাডেজাকে। কিন্তু পরে ম্যাচের চতুর্থ দিন জাডেজা আউট হওয়ার পরেও শ্রেয়স ব্যাট করতে নামেননি। পরে ভারতীয় শিবির থেকে জানানো হয় যে, পিঠের নীচের অংশের ব্যথায় কাবু শ্রেয়স। তাঁকে স্ক্যান করার জন্য আমদাবাদের এক হাসপাতালে পাঠানো হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget