এক্সপ্লোর

MI-W vs RCB-W, 1 Innings Highlight: বল হাতে ৩ উইকেট নিলেন হেইলি, ১৫৫ রানেই অল আউট আরসিবি

WPL 2023, MI-W vs RCB-W: আরসিবির হয়ে বাংলার রিচা ঘোষ সর্বাধিক ২৮ রান করেন।

মুম্বই: ডব্লিউপিএল (WPL 2023) টুর্নামেন্টের প্রথম ম্যাচে গুজরাত জায়ান্টসকে ১৪৩ রানের বিরাট ব্যবধানে পরাজিত করেছিল মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। আজ জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন পল্টনরা ব্রেবোর্ন স্টেডিয়ামে স্মৃতি মান্ধানার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) মুখোমুখি হয়েছে। এই ম্যাচের প্রথম ইনিংসেও মুম্বই তারকারা বেশ ভালই বল করলেন। নির্ধারিত ২০ ওভার শেষ হওয়ার আগেই আরসিবিকে বিরুদ্ধে ১৫৫ রানে অল আউট করে দিল মুম্বই।

দুই ওভারেই রঙ বদল

আরসিবির হয়ে বাংলার রিচা ঘোষ (Richa Ghosh) সর্বাধিক ২৮ রান করেন। গত ম্যাচে ব্যাট হাতে ভাল পারফর্ম করেছিলেন, এদিন বল হাতে জ্বলে উঠলেন ওয়েস্ট ইন্ডিজ তারকা হেইলি ম্যাথিউজ (Hayley Matthews)। তিনি মুম্বইয়ের হয়ে এদিন ২৮ রানের বিনিময়ে সর্বাধিক তিনটি উইকেট নেন। ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক মান্ধানা। ওপেন করতে নেমে তিনি ও সোফি ডিভাইন বেশ ভালভাবেই ইনিংসটা এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে গত ম্যাচে বল হাতে চার উইকেট নেওয়া বাংলার সাইকা ইশাক ৩৯ রানের ওপেনিং পার্টনারশিপ ভাঙতেই ম্যাচের রঙ বদলে যায়।

ম্যাচের পঞ্চম ওভার তিনি সোফিকে ১১ ও দিশা কাসাতকে শূন্য রানে সাজঘরে ফেরান। পরের ওভারেই ব্যক্তিগত ২৩ রানে ফেরেন স্মৃতি মান্ধানাও। হেইলি ম্য়াথিউজও এই ওভারে দুই উইকেট নেন। স্মৃতির পাশাপাশি একই ওভারে হায়দার নাইটকেও শূন্য রানে ফেরান তিনি।  ৪৩ রানেই চার উইকেট হারিয়ে ফেলে বিরাট চাপে পড়ে যায় আরসিবি। পঞ্চম উইকেট হিসাবে মাত্র ১৩ রান করে রান আউট হয়ে সাজঘরে ফেরেন এলিস পেরি। ৭১ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেললেও অবশ্য আরসিবির লোয়ার অর্ডার ব্যাট হাতে পারফর্ম করে দলকে ১৫০ রানের গণ্ডি পার করতে সাহায্য করে।

লোয়ার অর্ডারের পারফরম্যান্স

গত ম্যাচে ব্যর্থ রিচা ঘোষ এই ম্যাচে ২৮ রানের ইনিংস খেলেন। কণিকা আহুজা করেন ২২ রান, শ্রেয়াঙ্কা পাতিল ২৩ ও মেগান শ্যুট ২০ রান করেন। এক সময় মনে হচ্ছিল আরসিবি হয়তো ১৭০ রানের গণ্ডি পার করতে পারবে। তবে মাত্র ছয় রানের মধ্যেই শেষ তিন উইকেট হারিয়ে ফেলে আরসিবি। নির্ধারিত ২০ ওভারের আট বল আগেই অল আউট হয়ে যায় স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন দল। ম্যাথিউজের তিন উইকেট বাদেও সাইকা ও অ্যামেলিয়া কের উভয়েই দুইটি করে উইকেট নেন।

আরও পড়ুন: দিল্লি ক্যাপিটালস মহিলা দলের ম্যাচ দেখতে মাঠে হাজির 'মহারাজ' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget