এক্সপ্লোর

Wriddhiman Saha Receives Bangabhusan: বঙ্গভূষণ সম্মানে সম্মানিত হয়ে আবেগে ভাসলেন ঋদ্ধিমান

Wriddhiman Saha: দীর্ঘদিন দক্ষতার সঙ্গে বাংলার জার্সিতে ফুল ফুটিয়েছেন তারকা কিপার-ব্যাটার। সেই অবদানের জন্যই সোমবার বঙ্গভূষণ সম্মানে সম্মানিত করা হল ঋদ্ধিকে।

কলকাতা: বাংলার উপর অভিমান করে দল ছেড়েছেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। আসন্ন ঘরোয়া মরসুমে খেলবেন ত্রিপুরার হয়ে। তাতে কী, দীর্ঘদিন দক্ষতার সঙ্গে বাংলার জার্সিতে ফুল ফুটিয়েছেন তারকা কিপার-ব্যাটার। সেই অবদানের জন্যই সোমবার বঙ্গভূষণ (Bangabhusan Award) সম্মানে সম্মানিত করা হল ঋদ্ধিকে।

আগেই ঋদ্ধিমানের পুরস্কার পাওয়ার বিষয়টি জানানো হয়েছিল। সেইমতোই নজরুল মঞ্চে সোমবার (২৫ জুলাই), আনুষ্ঠানিকভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee) নিজের হাতে ঋদ্ধিমান সাহাকে বঙ্গভূষণ সম্মানে সম্মানিত করলেন। এই সম্মান পেয়ে খানিকটা আবেগতাড়িত ঋদ্ধি। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তিনি লেখেন, 'আমি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, পশ্চিমবঙ্গ সরকার এবং প্রশাসনকে আমাকে এই সম্মানের অধিকারী মনে করার জন্য ধন্যবাদ জানাতে চাই। এটি পেয়ে আমি গর্বিত এবং এর জন্য আমি কৃতজ্ঞও বটে।'

 

দেশের হয়ে বিশ্বক্রিকেট ৪০টি টেস্ট খেলেছেন ঋদ্ধি। তবে জাতীয় দল থেকে চিরতরে তার নাম কাটা গিয়েছে। আর কোনওদিন তাকে ভারতীয় দলে সুযোগ দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ম্যানেজমেন্টের তরফে। রাজ্য ক্রিকেট সংস্থার অন্যতম শীর্ষকর্তা অসম্মান করেছেন বলে অভিমানে বাংলাও ছেড়েছেন তিনি। এবার আসন্ন মরসুমে পাপালির সামনে নতুন চ্যালেঞ্জ নিজেকে পুনরায় প্রমাণ করার। সেই চ্যালেঞ্জে তিনি কতটা সফল হবেন, তা সময়ই বলবে। তবে বঙ্গভূষণ সম্মানটা তার বর্ণময় অতীতকে আজ আবারও একবার মনে করিয়ে দিল।

আরও পড়ুন: বাংলার কোচের দায়িত্ব নিতে চলেছেন লক্ষ্মীরতন শুক্ল, ব্যাটিং পরামর্শদাতা রমন!

সেরা শিরোনাম

Messi Record: ৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগেই ফ্রান্স শিবিরে সুখবর, অনুশীলনে ফিরলেন তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগেই ফ্রান্স শিবিরে সুখবর, অনুশীলনে ফিরলেন তারকা ফুটবলার
FIFA World Cup 2026: মিশর ম্যাচের বিতর্কের মাঝেই ফ্রান্স ম্যাচে আর্জেন্তাইন রেফারিরা দায়িত্ব পাওয়ায় নেট দুনিয়ায় অসন্তোষ
মিশর ম্যাচের বিতর্কের মাঝেই ফ্রান্স ম্যাচে আর্জেন্তাইন রেফারিরা দায়িত্ব পাওয়ায় নেট দুনিয়ায় অসন্তোষ
FIFA World Cup 2026: জয় উদযাপন করতে গিয়ে ভাঙল হাত, অস্ত্রোপচারের পর বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন ইংল্যান্ডের অভিজ্ঞতম ফুটবলার
জয় উদযাপন করতে গিয়ে ভাঙল হাত, অস্ত্রোপচারের পর বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন ইংল্যান্ডের অভিজ্ঞতম ফুটবলার

ভিডিও

Chok Bhanga 6ta: কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে বালিগঞ্জে ধুন্ধুমার। ফের কোর্টে গরহাজির অভিষেক
Ritabrata Banerjee | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে 'ঋতব্রত-তৃণমূল' ABP Ananda LIVE
Baruipur News | বারবার বয়ানে বিভ্রান্তি তৈরি করছিল প্রভাস ? ABP Ananda LIVE
RG Kar News |
Mamata Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Baruipur Case: ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
Weather Update: হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
Baruipur Case: 'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
Messi Record: ৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget