এক্সপ্লোর

WTC Final 2023: শিকে ছিঁড়ল না ঋদ্ধির, রাহুলের বদলি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দলে ঈশান কিষাণ

Ishan Kishan: মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে খেলেন ঈশান কিষাণ। রোহিতের সঙ্গে ওপেনিংয়ে নেমে ধারাবাহিক পারফর্ম করেছেন এই বাঁহাতি তরুণ উইকেট কিপার ব্যাটার।

মুম্বই: শিকে ছিঁড়ল না ঋদ্ধির (Wriddhiman Saha), রাহুলের বদলি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (WTC Final 2023) ভারতীয় স্কোয়াডে সুযোগ পেলেন ঈশান কিষাণ (Ishan Kishan)। গুজরাাত টাইটান্সের (Gujrat Titans) জার্সিতে গতকালই ৪৩ বলে ঝোড়ো ৮১ রানের ইনিংস খেলেছিলেন। কিন্তু তা কোনও কাজেই এল না। ঋদ্ধিকে যে জাতীয় দলে ফেরানোর ব্যাপারে কোনও ভাবনা চিন্তাই নেই নির্বাচকমণ্ডলীর, তা এর থেকেই পরিষ্কার হয়ে গেল। এদিকে প্রথমবারের জন্য ঈশান কিষাণ টেস্ট দলে সুযোগ পেলেন রাঁচির তরুণ।

লখনউ সুপারজায়ান্টস অধিনায়ক রাহুল এবারের আইপিএলে ভালই ফর্মে ছিলেন। কিন্তু আরসিবি ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পান তিনি। এরপর আর খেলতে নামতে পারেননি। টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনাল থেকেও ছিটকে যান কর্ণাটকী। এরপরই কে হবেন তাঁর বদলি, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়। অবশেষে টেস্ট দলে নাম লেখালেন ঈশান কিষাণ। এর আগে কখনও এই ফর্ম্যাটে জাতীয় দলে ডাক পাননি তিনি। তবে দেশের জার্সিতে এখনও পর্যন্ত ১৪টি ওয়ান ডে ও ২৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বাঁহাতি ঈশান। তবে অভিষেক হবে কি না তা এখনই বলা সম্ভব নয়। স্পেশালিস্ট উইকেট কিপার হিসেবে কে এস ভরতকে হয়ত খেলানো হতে পারে। চলতি বছর ফেব্রুয়ারিতেই ঋষভ পন্থের পরিবর্তে অস্ট্রেলিয়ার জার্সিতে অভিষেক হয়েছিল কে এস ভরতের। 

এদিকে রাহুলের মতোই টেস্ট চ্য়াম্পিয়নশিপ স্কোয়াড থেকে ছিটকে যেতে পারেন জয়দেব উনাদকাটও। যদিও এখনও পর্যন্ত কোনও কিছুই চূড়ান্ত নয়। তবে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন জয়দেব ইতিমধ্যেই। 

এদিকে, ভাল পারফর্ম করেও সুযোগ জাতীয় দলে প্রত্যাবর্তন করতে পারলেন না ঋদ্ধিমান সাহা। গুজরাত টাইটান্সের জার্সিতে পরপর ২ ম্যাচে দারুণ পারফর্ম করছেন বাংলার পাপালি। কিন্তু তারপরও জাতীয় দলে সুযোগ পেলেন না তিনি। শেষবার জাতীয় দলের জার্সিতে খেলার সময় বিতর্কে জড়িয়েছিলেন ঋদ্ধিমান। ভারতীয় দল এখন আর তাঁকে দলে ভাবছে না, এমনও নাকি জানানো হয়েছে বলে জানিয়েছিলেন ঋদ্ধি। এরপরই কি টিম ম্যানেজমেন্টের চক্ষুশূল হয়ে গেলেন ঋদ্ধি? অজিঙ্ক রাহানে ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে ভাল পারফর্ম করে প্রত্যাবর্তন করলেও ঋদ্ধির ভাগ্য ফিরল না। উল্লেখ্য, আগামী ৭ জুন থেকে শুরু ভারত-অস্ট্রেলিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল।

আরও পড়ুন: মুখের ত্বকে ভুল করেও ব্যবহার করবেন না এইসব উপকরণ

সেরা শিরোনাম

Moises Henriques: রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
রোনাল্ডো দেশের হয়ে খেলতে নেমে প্রথম সেঞ্চুরি হাঁকালেন প্রাক্তন অজি অলরাউন্ডার
India vs Bangladesh: ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
ফের অনিশ্চিত ভারত-বাংলাদেশ সিরিজ, আদৌ কি ঢাকায় খেলতে যাবেন গিলরা?
Aaryavir Sehwag: বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
বাবার মতই অবিকল! সহবাগ পুত্রের শটে মজে সোশ্য়াল মিডিয়া
Indian Cricket Team: ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক
ওয়ান ডে বিশ্বকাপের জন্য পছন্দের ভারতীয় দলে কাকে রাখলেন উথাপ্পা? থাকছে চমক

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget