এক্সপ্লোর

WTC Points Table: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২-০ ব্য়বধানে সিরিজ জিতলেও ক্রমতালিকায় শীর্ষস্থান হারাতে পারে ভারত

Indian Cricket Team: অস্ট্রেলিয়া এই মুহূর্তে অ্যাশেজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। ভারত যদি ওয়েস্ট ইন্ডিজকে পরের ম্যাচেও হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জেতে।

দুবাই: ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে জিতলেও ক্রমতালিকায় শীর্ষস্থান হারাতে পারে ভারতীয় দল (Indian Cricket Team)। কিন্তু কেন? ইতিমধ্যেই ডমিনিকা টেস্টে ইনিংস ও ১৪১ রানে জয় ছিনিয়ে নিয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। এই সিরিজ দিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ শুরু করেছে ভারত। এই মুহূর্তে ১২১ রেটিং নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে ভারত। অস্ট্রেলিয়া দ্বিতীয় স্থানে রয়েছে ১১৬ পয়েন্ট নিয়ে। এই মুহূর্তে অ্যাশেজ খেলতে ব্যস্ত প্যাট কামিন্সের দল। সেখানে প্রথম ২ টেস্টে জয়ের পর তৃতীয় 

অস্ট্রেলিয়া এই মুহূর্তে অ্যাশেজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। ভারত যদি ওয়েস্ট ইন্ডিজকে পরের ম্যাচেও হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জেতে। অ্যাশেজের তৃতীয় টেস্ট ১৯ তারিখ থেকে ম্যাঞ্চেস্টারে ও ২৭ তারিখ থেকে ওভালে শুরু চতুর্থ টেস্ট। আর অজিরা যদি অ্যাশেজে ৪-১ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় তবে ক্রমতালিকায় শীর্ষস্থান হারাতে পারে টিম ইন্ডিয়া। ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট যদি ড্র হয়, অন্যদিকে অস্ট্রেলিয়া যদি ৩-১ ব্যবধানে অ্যাশেজে জেতে, তবে ভারতীয় দল দ্বিতীয় স্থানে নেমে যাবে, স্মিথরা শীর্ষে চলে যাবে। ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ২০ জুলাই থেকে।

যশস্বীকে কী বলেছিলেন রোহিত?

ডমিনিকা টেস্টে দুরন্ত ১৭১ রানের ইনিংস খেলেছিলেন যশস্বী জয়সওয়াল। অভিষেক ম্যাচেই সেঞ্চুরি হাঁকিয়ে নজর কেড়েছিলেন। রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে দু'শো রানের পার্টনারশিপ গড়েন যশ্বসী। এই পার্টনারশিপে ভর করেই ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১৪১ রানে পরাজিত করে। ম্যাচের আগে যশস্বীকে নিজের অভিষেক ম্যাচটা উপভোগ করারই পরামর্শ দিয়েছিলেন রোহিত। তরুণ ওপেনারের সঙ্গে নিজের কথোপকথনের বিষয় অধিনায়ক রোহিত বলেন, 'ওর প্রতিভা তো আছেই এবং অতীতে ও প্রমাণ করেছে যে এই স্তরে খেলার জন্য ও তৈরি। ওর মানসিকতার কিন্তু কড়া পরীক্ষা নেওয়া হয়েছে। তবে মাথা ঠান্ডা রেখে, বিচারবুদ্ধি প্রয়োগ করে দারুণ একটি ইনিংস খেলল ও। কখনও ঘাবড়ে যায়নি যশস্বী। আমদের কথোপকথনের সময় ওকে শুধু মনে করিয়ে দিয়েছিলাম যে প্রচুর খাটা খাটনি করেছ তুমি। এই জায়গায় তোমার থাকাটা প্রাপ্য। নিজের এই সময়টা উপভোগ কর।'

আরও পড়ুন: খোশমেজাজে রোহিত, সোশ্যাল মিডিয়া পোস্টে মনে করালেন বাজিগর ছবির বিখ্যাত সংলাপ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Test: কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
Indian Cricket: এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা
এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা
Roberto Mancini: সংকট কাটাতে ইতালি দলে প্রত্যাবর্তন মানচিনির, টেকনিক্যাল ডিরেক্টর হলেন রানিয়েরি
সংকট কাটাতে ইতালি দলে প্রত্যাবর্তন মানচিনির, টেকনিক্যাল ডিরেক্টর হলেন রানিয়েরি
Joshua Kushner: বিশ্বকাপ টুর্নামেন্ট কিনে নিতে চান ট্রাম্পের আত্মীয়! কে এই শোরগোল ফেলা জোশুয়া কুশনার?
বিশ্বকাপ টুর্নামেন্ট কিনে নিতে চান ট্রাম্পের আত্মীয়! কে এই শোরগোল ফেলা জোশুয়া কুশনার?

ভিডিও

Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari | 'এখনও অনেক স্কুলে বিদ্যুৎ, গ্যাসের ব্যবস্থা নেই', 'সমস্ত স্কুলে সৌরশক্তি ব্যবহারে জোর'
Suvendu Adhikari | ১ অগাস্ট থেকে কলকাতার স্কুলে মিড ডে মিলের দায়িত্বে ইসকন', পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
Birbhum Money Recovery | টুলু মণ্ডলের একটি টোল গেটের ম্যানেজার হিসেবে কাজ করতেন মিনার মণ্ডল
Birbhum Money Recovery | অবসরপ্রাপ্ত সরকারি কর্মীর বাড়িতে কীভাবে সোনা-টাকার পাহাড়?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget