এক্সপ্লোর

Yashasvi Jaiswal : মারকাটারি ডাবল সেঞ্চুরি, প্রশংসার বন্যা, তবু কনিষ্ঠতম হিসাবে দ্বিশতরানের রেকর্ড রইল অধরাই

IND vs ENG 2nd Test : যশস্বী এখন টেস্টে ভারতের হয়ে ডাবল সেঞ্চুরি করা তৃতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড়। তাঁর আগে রইলেন কাম্বলি, গাওস্কর।

IND vs ENG 2nd Test Day 2 : দ্বিশতরানের ঝকঝকে ইনিংস খেলে সারা বিশ্বের নজর কেড়ে নিলেন যশস্বী জয়সওয়াল। টেস্ট ক্রিকেটে জীবনের প্রথম দ্বিশতরান করলেন যশস্বী (Yashasvi Jaiswal)। তাঁর ব্যটে ভরসা করেই বিশাখাপত্তনমে ভারতীয় দল ৪০০র দোরগোড়ায় পৌঁছে যায়।  প্রথম ইনিংসে ৩৯৬ রান করে ভারত। 

যশস্বীর রেকর্ড

বয়স মাত্র ২২ বছর ৩৭ দিন । তিনিই একা কুম্ভ হয়ে ব্রিটিশবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়ে রক্ষা করলেন ভারতের গড়। তিনি  যশস্বী জয়সওয়াল। টেস্টে দ্বিশতরান করে রোহিতবাহিনীকে অক্সিজেন জোগালেন তরুণ যশস্বী। তিনি এখন টেস্টে ভারতের হয়ে ডাবল সেঞ্চুরি করা তৃতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড়। বিনোদ কাম্বলি ২২ বছর হওয়ার আগেই দুটি ডাবল সেঞ্চুরি করেছিলেন । ১৯৯৩ সালে ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বিরুদ্ধে ২১ বছর ৩২ দিন বয়সে  তাঁর প্রথম দ্বিশতরানটি করেছিলেন। ২১ বছর এবং ২৭৭ দিন গাওস্কর ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে দ্বিশতরান করেছিলেন। তার পরেই রইল যশস্বীর নাম। এতটাই ঝকঝকে ছিল তাঁর ব্যাটিং, বিপক্ষের খেলোয়াড়রাও তাঁর তারিফ করে গেলেন।  ১৯ বছর ১৪০ দিন বয়সে কনিষ্ঠতম হিসাবে দ্বিশতরান করেছিলেন পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদ।  

আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল, ইনিংসে একটা ডাবল সেঞ্চুরি থাকা সত্ত্বেও মোট রানের পরিমানের দিক থেকে দেখতে গেলে এটি বিশ্বের চতুর্থ সর্বনিম্ন। এর আগে ২০০৮ এ গালেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সহবাগ ২০১ রান করলেও ভারতের ইনিংস শেষ হয়েছিল ৩২৯ রানে। 

যশস্বীর করা মোট রানের মধ্যে ১৯২ রান করেছেন স্পিনারদের খেলে। ২০০২ সাল থেকে পরিসংখ্যান দেখলে দেখা যাবে ২০১৬ সালে করুণ নাইয়ার শুধুমাত্র এত রান করতে পেরেছিলেন স্পিন বলে খেলে। সেটাও ইংল্যান্ডের বিরুদ্ধে।  সেবার ৩০৩ রান করে অপরাজিত ছিলেন তিনি। 

ভারত-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট ম্যাচেই নিজের আন্তর্জাতিক অভিষেক ঘটান যশস্বী জয়সওয়াল । তরুণ ব্যাটার ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পর এক অনবদ্য আইপিএল মরসুম শেষে জাতীয় দলে ডাক পান। প্রতিভাবান তরুণ ক্রিকেটার নিজের অভিষেক ম্যাচে কেমন পারফর্ম করেন, সেইদিকে অনেকেই তাকিয়ে ছিলেন। সমর্থকদের হতাশ করেননি যশস্বী। ১৭তম ভারতীয় ক্রিকেটার হিসাবে নিজের অভিষেক টেস্টে শতরান হাঁকান যশস্বী।         

আরও পড়ুন :                     

৩৯৬ রানে অল-আউট ভারত, ভাল শুরু ইংল্যান্ডের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
India vs Sri Lanka: প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?
প্রস্তুতি ম্য়াচ আউট হতেই মাঠ ছেড়ে কোথায় ছুটলেন জয়সওয়াল?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget