এক্সপ্লোর

IND vs ENG: 'রুটদের মাথাব্যথা বাড়াবে জয়সওয়াল', তরুণ ওপেনারের প্রশংসায় ভন

Vaughn On Jaiswal: অ্যান্ডারসন, রেহান, হার্টলিদের বলেন বিরুদ্ধে মারকাটারি মেজাজে দেখা গিয়েছিল যশস্বী জয়সওয়ালকে। করেছিলেন ডাবল সেঞ্চুরি।

রাজকোট: দ্বিতীয় টেস্টে ভারতের জয়ের নেপথ্যে ছিলেন তিনি। কেরিয়ারের প্রথম দ্বিশতরান হাঁকিয়েছিলেন টেস্টে। অ্যান্ডারসন, রেহান, হার্টলিদের বলেন বিরুদ্ধে মারকাটারি মেজাজে দেখা গিয়েছিল যশস্বী জয়সওয়ালকে। এবার তরুণ ভারতীয় ওপেনারের প্রশংসা শোনা গেল মাইকেল ভনের গলায়। সিরিজের বাকি ৩ ম্যাচেও ভারতীয় ওপেনার বারবার স্টোকস বাহিনীকে সমস্যায় ফেলবে বলে মনে করেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক। 

এক পডকাস্টে ভন বলেছেন, "আমার মনে হয় ইংল্যান্ড দলের সমস্যা বাড়াবে জয়সওয়াল। দুর্দান্ত ছেলে। দারুণ প্লেয়ার। গত বছর আইপিএলে আমার সঙ্গে ওর দেখা হয়েছিল। পরের দিনই মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নিজের আইপিএল কেরিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছিল ও। এবার টেস্টেও ডাবল সেঞ্চুরি করে ফেলল। তাও বিশ্বের অন্যতম সেরা দলের বিরুদ্ধে।"

উল্লেখ্য, তৃতীয় সবচেয়ে কম বয়সি ভারতীয় ব্যাটার হিসেবে টেস্টে দ্বিশতরান হাঁকিয়েছিলেন জয়সওয়াল। ২২ বছর ৩৭ দিন বয়সে বিশাখাপত্তনমে ডাবল সেঞ্চুরি করেছিলেন। এই তালিকায় সবার ওপরে রয়েছেন বিনোদ কাম্বলি। ১৯৯৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ২১ বছর ৩৫ দিন বয়সে ২২৪ রানের ইনিংস খেলেছিলেন। তালিকায় দ্বিতীয় স্থানে আছেন কিংবদন্তি সুনীল গাওস্কর। ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২১ বছর ২৮৩ দিন বয়সে ২২০ রানের ইনিংস খেলেছিলেন লিটল মাস্টার।

নিজের সাফল্য প্রসঙ্গে বিশাখাপত্তনমে ম্যাচের সময় জয়সওয়াল জানিয়েছিলেন, "আমি এক এক সেশন ধরে এগোতে চেয়েছিলাম। ওরা যে সময় ভাল বল করছিল, সেই সময় ক্রিজ আঁকড়ে ধরে আমি টিকে থাকার পরিকল্পনায় ছিলাম। শুরুর দিকে পিচটা স্যাঁতস্যাঁতে ছিল এবং বল সিম হওয়ার পাশাপাশি স্পিন এবং বাউন্স হচ্ছিল। তবে আমি শেষ অবধি টিকে থাকতে চেয়েছিলাম এবং শুধু খারাপ বলগুলির বিরুদ্ধে রান করার তাক করছিলাম।"

এদিকে, ভারত-ইংল্যান্ড (India England Match) পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের (Test Series) বাকি তিন ম্যাচের জন্য দল ঘোষণা করল বিসিসিআই (BCCI)। তবে আগের দুই টেস্টের মতো আগামী ৩ টেস্টেও নাম নেই বিরাট কোহলির (Virat Kohli)। ব্যক্তিগত কারণ জানিয়েই সরেছেন বিরাট, তাঁর সেই সিদ্ধান্তকে সম্মান জানিয়েই ভারতীয় শিবির থেকে বাদ রাখা হয়েছে, এমনটাই জানান হয়েছে বিসিসিআই-এর তরফে। এবার বরং রোহিত শিবিরে জায়গা করে নিলেন বাংলার এক পেসার।   

ভারতীয় এ দলের হয়ে এর আগে দারুণ পারফরম্যান্স করেছিলেন বাংলার পেসার আকাশ দীপ। বিসিসিআই এর তালিকায় এবার রয়েছে তাঁর নামও। মুকেশ কুমারের পরে বাংলার আরও এক পেসার ঢুকে পড়লেন টিম ইন্ডিয়ার টেস্ট স্কোয়াডে।

সেরা শিরোনাম

Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Ranji Trophy: রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
Ranji Trophy: সুদীপ-অভিষেকের জোড়া সেঞ্চুরিতে কল্যাণীতে দিল্লি-বধের স্বপ্ন বাংলার, প্রথম ইনিংসের লিড
সুদীপ-অভিষেকের জোড়া সেঞ্চুরিতে কল্যাণীতে দিল্লি-বধের স্বপ্ন বাংলার, প্রথম ইনিংসের লিড

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget