এক্সপ্লোর

Year Ender 2021: অলিম্পিক্সে ভারতের ৭ পদক, টেনিসে রেকর্ড জোকারের, ফিরে দেখা ২০২১-এর খেল দুনিয়া

Year Ender 2021: করোনার ধাক্কায় ১ বছর পিছিয়ে যাওয়া গ্রেটেস্ট শো অন দ্য আর্থ-এর আসর বসেছিল টোকিওয় (tokyo)। সাত সাতটি পদক নিয়ে এবারের অলিম্পিক্সে (olympics) 'জয় হো' ভারতের। 

আর মাত্র কয়েকদিন। এরপরই ২০২১ কে বিদায় জানিয়ে ২০২২ এ পা রাখার পালা। কিন্তু তার আগে ''ফিরে দেখা একুশে'' তে চোখ বুলিয়ে নেওয়া যাক এই বছরের সবচেয়ে বড় স্পোর্টস (sports) ইভেন্ট অলিম্পিক্সের (olympics) দিকে। করোনার ধাক্কায় ১ বছর পিছিয়ে যাওয়া গ্রেটেস্ট শো অন দ্য আর্থ-এর আসর বসেছিল টোকিওয় (tokyo)। সাত সাতটি পদক নিয়ে এবারের অলিম্পিক্সে 'জয় হো' ভারতের। 

জ্যাভলিনে সোনা জয় নীরজের

টোকিও অলিম্পিক্সে ভারতের সবচেয়ে বড় সাফল্য এসেছে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে। সোনা জিতেছেন  ট্র্যাক অ্যান্ড ফিল্ডে স্বাধীনতা পরবর্তী প্রথম পদক ভারতের। একইসঙ্গে ১৩ বছর পর অলিম্পিক্সের মঞ্চে ভারতের সোনা। জ্যাভলিনে নীরজ চোপড়ার হাত ধরে সেই লক্ষ্যপূরণ। ফাইনালে ৮৭.৫৮ মিটার দূরত্বে জ্যাভলিন থ্রো করে সোনাজয় পানিপথের তরুণের। 

রুপোর মেয়ে মীরাবাঈ

ভারোত্তোলনে অলিম্পিক্সে রুপোজয় মীরাবাঈ চানুর। ৪৯ কেজি বিভাগে রুপো জিতেছেন এই তরুণী। স্ন্যাচে প্রথম প্রচেষ্টায় ৮৪ ও দ্বিতীয় প্রচেষ্টায় তিনি ৮৭ কেজি ভারোত্তলন করেন তিনি। তৃতীয় প্রচেষ্টায় ৮৯ কেজির জন্য ঝাঁপিয়েছিলেন। যদিও সফল হননি।

অলিম্পিক্সের অভিষেকেই বাজিমাত রবির

প্রথমবার অলিম্পিক্সের মঞ্চে নেমেই ইতিহাস। পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে রুপো জয় রবি দাহিয়ার। গোল্ড মেডেল বাউটে দু'বারের বিশ্বচ্যাম্পিয়ন জাভুর উগুয়েভের কাছে ৪-৭ ব্যবধানে হার মানেন ভারতীয় তারকা। 

বজরংয়ের ঝুলিতে ব্রোঞ্জ

ছেলেদের ফ্রি-স্টাইল কুস্তির ৬৫ কেজি বিভাগে ব্রোঞ্জ জয় বজরং পুনিয়ার। ব্রোঞ্জ মেডেল বাউটে বজরং ৮-০ ব্যবধানে হারিয়ে দেন বিশ্বচ্যাম্পিয়নশিপে রুপো জয়ী কাজাখাস্তানের কুস্তিগীর দৌলত নিয়াজবেকভকে। 

ব্যাডমিন্টনে রুপো সিন্ধুর
রিওতে রুপো এসেছিল। যদিও টোকিওতে ব্যাডমিন্টনে ব্রোঞ্জ জয় পিভি সিন্ধুর। ব্রোঞ্জ মেডেল ম্যাচে ৫৩ মিনিটের লড়াইয়ে সিন্ধু ২১-১৩, ২১-১৫ স্ট্রেট গেমে হারিয়ে দেন চিনের হি বিংজিয়াওকে। 

লভলিনার ব্রোঞ্জ জয়

মেয়েদের বক্সিংয়ের ওয়েল্টারওয়েট ৬৯ কেজি বিভাগে ব্রোঞ্জ জয় লভলিনা বড়গোঁহাইয়ের। সেমিফাইনালে তুরস্কের বুসেনাজ সুরমেনেলির বিরুদ্ধে ০-৫ ব্যবধানে হেরে যান ভারতীয় বক্সার। অসমের লভলিনারও এটাই প্রথম অলিম্পিক্স ছিল। 

হকিতেও ভারতের চক দে
৪১ বছর পরে ফের অলিম্পিক্সে পদক জিতল ভারতের হকি দল। জার্মানিকে সেমিফাইনালে রুদ্ধশ্বাস ম্যাচে ৫-৪ গোলে হারিয়ে ব্রোঞ্জ জয় মনপ্রীত, শ্রীজেশদের। 

এদিকে টোকিও অলিম্পিক্সের উল্লেখযোগ্য ঘটনার মধ্যে অন্যতম সিমোনে বাইলসের সরে দাড়ানো। প্রতিযোগিতার একাধিক ইভেন্ট থেকে নাম তুলে নিয়েছিলেন রিওতে সোনাজয়ী আমেরিকার এই জিমন্যাস্ট। মানসিক স্বাস্থ্যকে প্রাধান্য দিতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন।

উইম্বলডনে বাঙালি রাজ

২০২১ এ টেনিসে জুনিয়র উইম্বলডন খেতাব জিতেছেন ভারতীয় বংশোদ্ভূত বাঙালি সমীর বন্দ্যোপাধ্যায়। ফাইনালে মার্কিন টেনিস প্লেয়ার ভিক্টর লিভকে ৭-৫, ৬-৩ স্ট্রেট সেটে হারিয়ে দিয়েছিলেন ১৭ বছরের এই তরুণ। 

জকোভিচের একক সাম্রাজ্য

রেকর্ড নবমবার অস্ট্রেলিয়ান ওপেন জিতে বছরের শুরুটা করেছিলেন নোভাক জকোভিচ। এরপর ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনেও চ্যাম্পিয়ন হন। কিন্তু ইউএস ওপেনের মঞ্চে রাশিয়ার ড্যানিয়েল মেদভেদেভের বিরুদ্ধে হারতে হয় জোকারকে। তবে সামগ্রিকভাবে গোটা বছরটাই ছিল সার্বিয়ান টেনিস তারকার। ২০২০ সালের ৩ ফেব্রুয়ারি বিশ্বের এক নম্বর টেনিস তারকা হয়েছিলেন জোকার। তার পর থেকে সেই স্থানেই রয়েছেন। ২০২১ সালের ৮ মার্চ ফেডেরারের রেকর্ড ভাঙেন তিনি। ৩১০ সপ্তাহ ধরে বিশ্বের এক নম্বর ছিলেন ফেডেরার। বিশ্বের এক নম্বর হিসেবে ২০২১ সাল পূর্ণ করেছেন ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী জকোভিচ। সাত বার ক্রমতালিকায় শীর্ষে থেকে বছর শেষ করে পিট সাম্প্রাসের (৬ বার) রেকর্ডও ভেঙেছেন তিনি।

অষ্টাদশী এমার টেনিসে ইতিহাস

ইউএস ওপেনে মহিলাদের সিঙ্গলস-র শিরোপা জিতলেন ব্রিটেনের এমা রাদুকানু (Emma Raducanu)। ফাইনালে কানাডার লায়লা ফার্নান্ডেজকে ৬-৪, ৬-৩ ব্যবধানে হারান তিনি। ফলে ৫৩ বছর পর কোনও ব্রিটিশ মহিলা গ্র্যান্ড স্লাম শিরোপা জিতলেন। জীবনের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যামে খেলতে নেমেই জয়। ১৮ বছরের এমা রাডুকানু ইউ ওপেন জিতে ইতিহাস সৃষ্টি করলেন। 

আরও পড়ুন: চলার পথে ছেড়ে গেলেন যাঁরা, বছর শেষে ফিরে দেখা সেই সকল তারকাদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team Coach : ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
ইস্তফা টিম ইন্ডিয়ার কোচের, যোগ দেবেন KKR-এ : রিপোর্ট
France Football Team: জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
জল্পনা সত্যি হল, দেশঁর ঐতিহাসিক সফর শেষে ফ্রান্সের কোচ হলেন কিংবদন্তি জিনেদিন জিদান
Indian Cricket Team: এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
এবারে গৌতম গম্ভীরের পরিবর্তে পাকাপাকিভাবে ভারতীয় দলের দায়িত্ব নেবেন তিনি? লক্ষ্মণ জানালেন...
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget