এক্সপ্লোর

Yonex Taipei Open 2022: দাপুটে জয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন পারুপল্লি কাশ্যপ, জিতলেন মঞ্জুনাথও

Taipei Open 2022: পারুপল্লি কাশ্যপ ও মিথুন মঞ্জুনাথ স্ট্রেট গেমে নিজেদের ম্যাচ জেতেন। তবে প্রথম গেম জিতেও নিজের ম্যাচ হেরে গেলেন মালভিকা বানসদ।

তাইপে: তাইপে ওপেনে (Yonex Taipei Open 2022) গতকাল ভারতীয় মিক্সড ডাবলস জুটি ঈশান ভাটনগর ও তনিশা ক্রাস্টো নিজেদের প্রথম রাউন্ডের ম্যাচ জিতেছিলেন। এবার বুধবার (২০ জুলাই) পুরুষদের সিঙ্গলসের প্রথম রাউন্ডে জিতলেন পারুপল্লি কাশ্যপও (Parupalli Kashyap)। চাইনিজ তাইপের চি ইউ জেনকে স্ট্রেট গেমে হারান ভারতীয় শাটলার।

স্ট্রেট গেমে জয়

প্রথম গেমে কাশ্যপকে কড়া টক্কর দেন তাইপের প্রতিপক্ষ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ২৪-২২ স্কোরলাইনে সেই গেম জেতেন কাশ্যপ। তবে দ্বিতীয় গেমে ভারতীয় শাটলার কার্যত দাঁড়াতেই দেননি তার প্রতিপক্ষকে। ২১-১০ স্কোরলাইনে সহজেই দ্বিতীয় গেম ও ম্যাচ জেতেন কাশ্যপ। আরেক ভারতীয় শাটলার মিথুন মঞ্জুনাথও (Mithun Manjunath) নিজের প্রথম রাউন্ডের ম্য়াচ জিতে নিয়েছেন।

ডেনমার্কের শাটলার কিম ব্রনকে তিনিও স্ট্রেট গেমে পরাস্ত করেন। গোটা ম্য়াচেই শুরু থেকে শেষ পর্যন্ত মঞ্জুনাথ নিজের দাপট দেখান। ডেনিশ প্রতিপক্ষ তার বিরুদ্ধে তেমন প্রতিরোধ গড়ার সুযোগই পাননি। ম্যাচের স্কোর ২১-১৭, ২১-১৫। প্রসঙ্গত, এই টুর্নামেন্টের আগে মঞ্জুনাথ এবং কাশ্যপ, উভয়ই সিঙ্গাপুর ওপেনে অংশ নিয়েও আহামরি পারফর্ম করতে পারেননি। কাশ্যপ প্রথম রাউন্ডেই পরাজিত হন। মঞ্জুনাথ কিদাম্বি শ্রীকান্ত প্রথম রাউন্ডে হারালেও, নিজেই দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে গিয়েছিলেন।

প্রথম গেম জিতেও ম্যাচ হার

তবে পুরুষদের সিঙ্গেলসে দুই ভারতীয় শাটলার জিতলেও, মহিলাদের সিঙ্গেলসে প্রথম রাউন্ডেই থেমে গেল মালভিকা বানসদের দৌড়। চাইনিজ তাইপের লিয়াং টিং ইউয়ের বিপক্ষে শুরুটা ভালই করেছিলেন মালভিকা। দাপটের সঙ্গে ২১-১০ স্কোরলাইনে প্রথম গেম জিতেও নিয়েছিলেন তিনি। তবে ২১-১৫, ২১-১৪ স্কোরালাইনে পর পর দুই গেম হেরে তার সফর শেষ হয়ে যায়। সিঙ্গাপুর ওপেনেও স্বদেশীয় সাইনা নেহওয়ালের কাছে স্ট্রেট গেমে উড়ে গিয়েছিলেন মালভিকা। তার হতাশাজনক দৌড় অব্যাহত রইল। 

আরও পড়ুন: দাপুটে জয়ে দ্বিতীয় রাউন্ডে ভারতীয় মিক্সড ডাবলস জুটি, নাম প্রত্যাহার সাইনার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget