এক্সপ্লোর

Bhuvneshwar Kumar on IPL: আইপিএলের অভিজ্ঞতা শ্রীলঙ্কা সফরে কাজে লাগবে, তরুণদের বলছেন ভুবনেশ্বর

লঙ্কা সফরে ভারতীয় দলের সহ অধিনায়ক হয়েছেন ভুবনেশ্বর কুমার। তিনি মনে করেন, লঙ্কা সফরে যে যে তরুণরা জাতীয় দলে সুযোগ পেয়েছেন, তাঁরা আইপিএলে খেলে আসায় সেই অভিজ্ঞতা কাজে লাগাতে পারবেন।

কলম্বো: শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের সহ অধিনায়ক বাছা হয়েছে ভুবনেশ্বর কুমারকে। নতুন দায়িত্ব উপভোগ করছেন ভুবি। তিনি মনে করেন লঙ্কা সফরে যে যে তরুণরা জাতীয় দলে সুযোগ পেয়েছেন, তাঁরা আইপিএলে খেলে আসায় সেই অভিজ্ঞতা কাজে লাগাতে পারবেন।

সীমিত ওভারের সিরিজ খেলতে এই মুহূর্তে শ্রীলঙ্কায় গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। বিরাট, রোহিতরা ইংল্যান্ডে টেস্ট খেলত ব্যস্ত। তাই দ্বিতীয় সারির একটি দলকে লঙ্কা সফরে পাঠানো হয়েছে। শিখর ধবন এই দলটিকে নেতৃত্ব দেবেন। আর ভুবি তাঁর ডেপুটি। মোট ৬ জন আনক্যাপড প্লেয়ার এই সিরিজের জন্য ভারতীয় স্কোয়াডে রয়েছেন।

ভুবনেশ্বর এক সাক্ষাৎকারে বলেন, ‘আমাদের দলে প্রচুর তরুণ ক্রিকেটার রয়েছেন। জাতীয় দলে সুযোগ পেলে তাঁরাও ভাল পারফর্ম করতে পারবে বলেই আমি আশা রাখি। তার অন্যতম কারণ হল ওরা আইপিএলে খেলে এসেছে। প্রচুর অভিজ্ঞতাও রয়েছে টি-টোয়েন্টি ফর্ম্যাটে খেলার। সেই অভিজ্ঞতাই এখানে জাতীয় দলের জার্সিতে কাজে লাগাতে পারবে ওরা।’

আনক্যাপড প্লেয়াররা হলেন- দেবদত্ত পাড়িক্কাল, চেতন সাকারিয়া, কৃষ্ণাপ্পা গৌতম, ঋতুরাজ গায়কোয়াড, বরুণ চক্রবর্তী ও নীতিশ রানা। ভুবেনশ্বর আরও বলেন, ‘যারা যারা সুযোগ পেয়েছে, প্রত্যেকেই তরুণ ও প্রতিভাবান। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে একটা দুর্দান্ত দল গঠন হয়েছে। আশা করি দারুণ একটা সফর কাটবে আমাদের শ্রীলঙ্কায়। যে যে তরুণ ক্রিকেটাররা দলে সুযোগ পেয়েছে, তারা যদি এখানে জাতীয় দলের জার্সিতে ভাল পারফর্ম করতে পারে, তবে তা ওদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে।’

ভারতীয় দলের এই অভিজ্ঞ ডানহাতি পেসার চোটের জন্য বেশ কয়েক মাস ভুগেছেন। জাতীয় দলের বাইরেও ছিলেন ভুবি। বাধ্য হয়েই ইংল্যান্ডে এর আগ ভাল পারফর্ম করা ভুবিকে বাইরে রেখেই চ্যাম্পিয়নশিপের ফাইনালে দল বাছাই করতে হয়েছিল টিম ম্যানেজমেন্টকে। যদিও গত মার্চে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ২২ গজে প্রত্যাবর্তন করেছিলেন ভুবনেশ্বর। ধারাবাহিকভাবে ঘরোয়া ক্রিকেট খেলার ফল পেয়েছেন বলেই মনে করেন ভুবি। তিনি বলেন, ‘চোট সারিয়ে ফেরার পর ঘরোয়া ক্রিকেটে ফিরেছিলাম। সেখানে পারফর্ম করে জাতীয় দলে ফিরে আসাই আমার তখন একমাত্র লক্ষ্য ছিল।’

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: ফুটবল বিশ্বকাপ শেষ হতে না হতেই ছাঁটাই, চাকরি গেল তারকা কোচের
ফুটবল বিশ্বকাপ শেষ হতে না হতেই ছাঁটাই, চাকরি গেল তারকা কোচের
Messi Golden Ball: ৮ গোল, ৪ অ্যাসিস্ট, তবু গোল্ডেন বল পেলেন না মেসি! বঞ্চিত? কেন বেছে নেওয়া হল রদ্রিকে?
৮ গোল, ৪ অ্যাসিস্ট, তবু গোল্ডেন বল পেলেন না মেসি! বঞ্চিত? কেন বেছে নেওয়া হল রদ্রিকে?
Messi: ভীষণ যন্ত্রণাদায়ক, ফাইনালে পরাজয়ের পর প্রথম প্রতিক্রিয়া মেসির, জাতীয় দলে ভবিষ্যৎ কী?
ভীষণ যন্ত্রণাদায়ক, ফাইনালে পরাজয়ের পর প্রথম প্রতিক্রিয়া মেসির, জাতীয় দলে ভবিষ্যৎ কী?
Rohit Sharma: 'ব্যাট দিয়েই সব সমালোচনার জবাব দিয়েছে', রোহিতকে দরাজ সার্টিফিকেট প্রাক্তন পাক ক্রিকেটারের
'ব্যাট দিয়েই সব সমালোচনার জবাব দিয়েছে', রোহিতকে দরাজ সার্টিফিকেট প্রাক্তন পাক ক্রিকেটারের

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget