এক্সপ্লোর

২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের হারের জন্য টিম ম্যানেজমেন্টকেই দায়ী করলেন যুবরাজ

বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে ১৮ রানে হেরে যায় ভারতীয় দল।

নয়াদিল্লি: ২০১৯ সালের বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে ভারতীয় দলের বিদায় নেওয়ার জন্য টিম ম্যানেজমেন্টকেই দায়ী করলেন প্রাক্তন তারকা যুবরাজ সিংহ। তাঁর দাবি, টিম ম্যানেজমেন্টের একের পর এক ভুল সিদ্ধান্তের জন্যই ভারতীয় দল জিততে পারেনি। বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে ১৮ রানে হেরে যায় ভারতীয় দল। এ বিষয়ে ২০১১ বিশ্বকাপের নায়ক যুবরাজ বলেছেন, ‘এই বিশ্বকাপে অম্বাতি রায়াডুকে বাদ দেওয়া হল। তারপর বিজয় শঙ্করকে নেওয়া হল, যার চোট ছিল। শেষে ঋষভ পন্থ দলে এল। ওদের বিরুদ্ধে আমার কিছুই বলার নেই। কিন্তু শঙ্কর ও পন্থ দু’জনেই মাত্র পাঁচটি করে একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল। এত কম অভিজ্ঞতা থাকা ক্রিকেটারদের কাছ থেকে কীভাবে বড় ম্যাচ জেতানোর প্রত্যাশা করা যায়?’ যুবরাজ আরও বলেছেন, ‘থিঙ্ক-ট্যাঙ্ক কী করছিল? দীনেশ কার্তিক গোটা প্রতিযোগিতায় সুযোগ না পেয়ে শেষে সেমিফাইনালের দলে থাকল। মহেন্দ্র সিংহ ধোনির মতো ব্যাটসম্যান সাত নম্বরে নামল। সব গুলিয়ে গিয়েছিল। এরকম বড় ম্যাচে এটা করা যায় না। দলের চার নম্বর ব্যাটসম্যানের সর্বোচ্চ স্কোর ৪৮। তার মানে পরিকল্পনা ঠিক ছিল না। কারণ, টিম ম্যানেজমেন্ট ভেবেছিল রোহিত (শর্মা), বিরাট (কোহলি) ভাল ফর্মে আছে, ওরাই দলকে জিতিয়ে দেবে। কিন্তু এভাবে ম্যাচ জেতা যায় না। অস্ট্রেলিয়া ২০০৩, ২০০৭, ২০১৫ সালে সেট ব্যাটসম্যানদের নিয়ে বিশ্বকাপ জিতেছিল। তাই আমার মতে, ভারতীয় দলের পরিকল্পনা ভুল ছিল।’ রায়াডুকে চার নম্বর ব্যাটসম্যান হিসেবে ধরেই বিশ্বকাপের পরিকল্পনা করার কথা জানিয়েছিলেন বিরাট। কিন্তু বিশ্বকাপের দলে রাখা হয়নি রায়াডুকে। তাঁকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হলেও, শিখর ধবন ও শঙ্কর চোট পেয়ে ছিটকে যাওয়ার পরেও চূড়ান্ত দলে নেওয়া হয়নি। এ বিষয়ে যুবরাজ বলেছেন, ‘রায়াডুর সঙ্গে যা হয়েছে তাতে আমার খুব খারাপ লেগেছে। এক বছরেরও বেশি সময় ধরে ও আমাদের চার নম্বর ব্যাটসম্যান ছিল। নিউজিল্যান্ডে শেষ ম্যাচেও ও ৯০ রান করে ম্যাচের সেরা হয়েছিল। তারপর ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলে বিশ্বকাপ খেলতে যায়। ২০০৩ বিশ্বকাপের আগে আমরা একই দল নিয়ে খেলেছিলাম। আমাদের যথেষ্ট অভিজ্ঞতা ছিল। আমি ও মহম্মদ কাইফ ৩৫-৪০টি ম্যাচ খেলে ফেলেছিলাম। আমাদের টপ অর্ডার ও মিডল অর্ডারের ব্যাটসম্যানরা বেশ অভিজ্ঞ ছিল।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sushmita Sen: সুস্মিতা সেন কি ব্যবহার করেছেন তাঁকে? সম্পর্ক নিয়ে মুখ খুললেন ললিত মোদি, বললেন, ‘আমিই বরং কেপ্ট বয়ফ্রেন্ড ছিলাম’
সুস্মিতা সেন কি ব্যবহার করেছেন তাঁকে? সম্পর্ক নিয়ে মুখ খুললেন ললিত মোদি, বললেন, ‘আমিই বরং কেপ্ট বয়ফ্রেন্ড ছিলাম’
Messi Statue: লেকটাউন মোড় থেকে সরানো হল লিওনেল মেসির বিশাল মূর্তি, কোথায় রাখা হচ্ছে?
লেকটাউন মোড় থেকে সরানো হল লিওনেল মেসির বিশাল মূর্তি, কোথায় রাখা হচ্ছে?
Virat Kohli-Vaibhav Sooryavanshi: বৈভবকে দেখেই উষ্ণ আলিঙ্গন, বাহবা দিলেন বিরাট কোহলি, ভাইরাল হল ফাইনালশেষে সৌজন্যের ভিডিও
বৈভবকে দেখেই উষ্ণ আলিঙ্গন, বাহবা দিলেন বিরাট কোহলি, ভাইরাল হল ফাইনালশেষে সৌজন্যের ভিডিও
ICC: ক্রিকেটের নিয়মে বড়সড় বদল, আমদাবাদে আইপিএল ফাইনালের দিনই হয়ে গেল সিদ্ধান্ত
ক্রিকেটের নিয়মে বড়সড় বদল, আমদাবাদে আইপিএল ফাইনালের দিনই হয়ে গেল সিদ্ধান্ত

ভিডিও

Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০১.০৬.২৬): অসুস্থতার কারণ দেখিয়ে জাল সইকাণ্ডে CID হাজিরা এড়ালেন অভিষেক
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০১.০৬.২৬): সই-জালিয়াতির পর্দাফাঁস করে TMC থেকে বহিষ্কৃত MLA ঋতব্রত ও সন্দীপন
Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget