এক্সপ্লোর

জাতীয় নির্বাচকদের তোপ যুবরাজের, ব্যাটিং কোচ রাঠৌরকে নিয়েও প্রশ্ন তুলে দিলেন

২০১৯ সালের বিশ্বকাপে বিজয় শঙ্করকে নিয়ে নির্বাচকদের মনোভাবেরও কড়া সমালোচনা করেছেন যুবরাজ।

মুম্বই: এমএসকে প্রসাদের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটিকে কাঠগড়ায় তুললেন যুবরাজ সিংহ। জানিয়ে দিলেন, জাতীয় দলের জন্য আরও ভাল নির্বাচক প্রয়োজন। ২০১১ সালের বিশ্বকাপ জয়ের নায়ক বলেছেন, ‘আমি সব সময় ক্রিকেটারদের রক্ষা করার আর তাদের নিয়ে ইতিবাচক থাকার কথা ভাবি। দল নিয়ে নেতিবাচক কিছু বলাটা ক্রিকেটারদের মনোবলের পক্ষে ভাল নয়। দল যখন খারাপ খেলে তখনও তাদের পাশে দাঁড়িয়ে প্রেরণা দেওয়া থেকেই চারিত্রিক দৃঢ়তা বোঝা যায়। খারাপ সময়ে সকলেই খারাপ কথাই বলে। আমাদের আরও ভাল নির্বাচক প্রয়োজন।’ ২০১৯ সালের বিশ্বকাপে বিজয় শঙ্করকে নিয়ে নির্বাচকদের মনোভাবেরও কড়া সমালোচনা করেছেন যুবরাজ। বলেছেন, ‘বিজয় শঙ্কর অদৃশ্য হয়ে গেল। ওকে খেলিয়ে তারপর সরিয়ে ফেলা হল। এভাবে খেলোয়াড় তৈরি হয় নাকি? তিন-চারটি ইনিংস খেলিয়ে ক্রিকেটার তৈরি করা যায় না। আরও বেশি সুযোগ প্রাপ্য।’ নয়াদিল্লিতে রবিবার বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে শিবম দুবের। অনেকে যুবরাজের সঙ্গেই তাঁর তুলনা করছেন। তবে প্রথম ম্যাচে ব্যর্থ শিবম। যুবরাজ বলেছেন, ‘ওর কেরিয়ার শুরু হোক, কিছুদিন খেলুক। তারপর না হয় তুলনা করবেন। মনে হয় না আমার সঙ্গে ওর তুলনা করা উচিত বলে। ও নিজেই নিজের নাম করবে। প্রতিভাবান ক্রিকেটার।’ ব্যাটিং কোচ বিক্রম রাঠৌরের দক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন যুবরাজ। বলেছেন, ‘রাঠৌর কখনও টি-টোয়েন্টি খেলেনি। তাই আমি নিশ্চিত নই ব্যাটসম্যানদের ভুলগুলো কতটা ধরতে পারবে। ওকে সময় দিতে হবে। তারপর ফলাফল মাপবেন।’ ঋষভ পন্থকে নিয়ে যুবরাজের উপলব্ধি, ‘বলব না যে ও সংশয়ে থাকছে। তবে বুঝতে পারছে না সিঙ্গলস নিয়ে খেলবে না বাউন্ডারি মারবে। গতকাল বল প্রতি রান তুলছিল। তারপর আউট হয়ে গেল। ও এমন একজন ক্রিকেটার যে শুরু থেকে বোলারদের আক্রমণ করতে পারে। আবার পরের দিকেও করতে পারে। তবে মাত্র ৮-১০টা ওয়ান ডে খেলেছে। ওকে আরও সময় দিতে হবে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shakib Al Hasan: নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন
নতুন করে সঙ্কটে শাকিব আল হাসান, কঠোর অবস্থান বাংলাদেশের, বিশ্বকাপ খেলার স্বপ্নও বিপন্ন
IND vs SL: প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ে নামলেন না গিল, গল টেস্টে শুভমনের খেলা নিয়ে সংশয় বাড়ল?
প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ে নামলেন না গিল, গল টেস্টে শুভমনের খেলা নিয়ে সংশয় বাড়ল?
Maradona Death: গোটা শরীর ফুলে গিয়েছিল, বলেছিলেন, 'সব শেষ', মারাদোনার মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর দাবি
গোটা শরীর ফুলে গিয়েছিল, বলেছিলেন, 'সব শেষ', মারাদোনার মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর দাবি
IND vs SL: শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে ভারতীয় দলে আরও এক ধাক্কা, ছিটকে গেলেন টপ অর্ডার ব্যাটারও!
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের আগে ভারতীয় দলে আরও এক ধাক্কা, ছিটকে গেলেন টপ অর্ডার ব্যাটারও!

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget