এক্সপ্লোর

'আমাকে ও মাহিকেও ট্যাগ করতে পারো', ২০১১-র বিশ্বকাপ জয় নিয়ে শাস্ত্রীর ট্যুইট-বার্তাকে কটাক্ষ যুবরাজের

কিন্তু আশ্চর্যের বিষয় শাস্ত্রী তাঁর ওই ট্যুইট শুধুমাত্র ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি ও ব্যাটিং গ্রেট সচিন তেন্ডুলকরকে ট্যাগ করেছেন।

নয়াদিল্লি: ২০১১-র বিশ্বকাপ জয়ের নবম বার্ষিকী উপলক্ষ্যে ভারতীয় দলকে সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে বৃহস্পতিবার অভিনন্দন জানিয়েছেন রবি শাস্ত্রী। টিম ইন্ডিয়ার হেচ কোচ এমএস ধোনির বিশ্বকাপের ফাইনালে ছয় মেরে জয় এনে দেওয়ার সেই বিখ্যাত ভিডিও শেয়ার করে নিজস্ব স্টাইলে বিশ্বকাপজয়ী দলের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। শাস্ত্রী লিখেছেন, বিশ্বকাপ জয়ের মুহুর্ত খেলোয়াড়দের মনে অবিস্মরণীয় হয়ে থাকবে। এই প্রসঙ্গে ১৯৮৩-তে তাঁর বিশ্বকাপ জয়ের অনুভূতিও শেয়ার করেছেন তিনি। শাস্ত্রী ট্যুইটারে লিখেছেন, অসংখ্য অভিনন্দন তোমাদের। এটা এমন একটা মুহূর্ত যা তোমরাা চিরদিন উপভোগ করবে, যেমনটা ১৯৮৩-র দলের সদস্যরা করি।
কিন্তু আশ্চর্যের বিষয় শাস্ত্রী তাঁর ওই ট্যুইট শুধুমাত্র ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি ও ব্যাটিং গ্রেট সচিন তেন্ডুলকরকে ট্যাগ করেছেন। আর এ কথা খুব তাড়াতাড়িই শাস্ত্রীকে জানিয়ে দিতে ভোলেননি ২০১১-র বিশ্বকাপের ম্যান অফ দ্য টুর্নামেন্ট যুবরাজ সিংহ। কিছুটা তীর্যকভাবেই যুবরাজ ট্যুইট করেন, ধন্যবাদ সিনিয়র! তুমি আমাকে ও মাহিকে ট্যাগ করতে পারো। আমরাও ওই দলের অংশ ছিলাম। যুবির ওই ট্যুইটের জবাবে শুক্রবার শাস্ত্রী লিখেছেন, বিশ্বকাপের কথা উঠলে তুমি জুনিয়র নও, তুসি লেজেন্ড হো।
উল্লেখ্য, ২০১১-র বিশ্বকাপ জয়ের ওই মুহুর্ত ধারাভাষ্য দিতে গিয়ে ভারতীয় ক্রিকেট অনুরাগীদের মনে চিরস্মরণীয় করে রাখতে নিজের ভূমিকা পালন করেছিলেন শাস্ত্রী। ধারাভাষ্য শাস্ত্রী বলেছিলেন, নিজস্ব ভঙ্গিতে ফিনিস করলেন ধোনি। দর্শকদের মাঝে বল ফেলে দিলেন। ২৮ বছর পর বিশ্বকাপ জিতল ভারত। শ্রীলঙ্কার নুয়ান কুলশেখরের বলে ধোনির এই ছয়কে এভাবেই বর্ণনা করেছিলেন শাস্ত্রী। উল্লেখ্য, ট্রফি জয়ের ক্ষেত্রে শুধু ধোনির এই ছয় নিয়েই এত মাতামাতি নিয়ে বৃহস্পতিবার নিজের ক্ষোভ গোপন রাখেননি ২০১১-র বিশ্বকাপজয়ী দলের ওপেনার গৌতম গম্ভীর। তিনি মন্তব্য করেন, ২০১১-র বিশ্বকাপ সমগ্র দল ও সাপোর্ট স্টাফদের জয়, স্রেফ একটা ছক্কা নিয়ে মাতামাতি দূর করার এবার সময় হয়েছে। ২০১১-র ২ এপ্রিল মুম্বইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে ২৮ বছরের বিশ্বকাপ খরা কাটিয়েছিল টিম ইন্ডিয়া।ওই ম্যাচে রান তাড়া করতে নেমে ৯৭ রান করেছিলেন গম্ভীর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commonwealth Games 2026: কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget