এক্সপ্লোর

বাংলাদেশকে হারিয়ে বিদেশে টেস্ট জয়ের ১৭ বছরের খরা কাটাল জিম্বাবোয়ে

সিলেট: বাংলাদেশকে ১৫১ রানে হারিয়ে টেস্ট ক্রিকেটে বহুপ্রতিক্ষীত জয় পেল জিম্বাবোয়ে। গত পাঁচ বছরে এই প্রথম কোনও টেস্টে জিতল আফ্রিকার এই দেশটি। সেই সঙ্গে সিলেট জিতে বিদেশের মাটিতে টেস্ট জয়ের ১৭ বছরের খরাও কাটাল তারা। টেস্টের জয়ের জন্য ৩২১ রানের প্রয়োজন ছিল বাংলাদেশের।চতুর্থ দিনে সাত উইকেট নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিলেন ব্রেন্ডন মাভুতা এবং সিকন্দর রাজা। এই ম্যাচেই টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছে লেগ স্পিনার মাভুতার। তিনি ২১ রানে ৪ উইকেট এবং অফ স্পিনার রাজা ৪১ রানে ৩ উইকেট নিয়েছেন। অপর অভিষেককারী ওয়েলিংটন মাসকাজাদা দুই উইকেট নিয়েছেন। জিম্বাবোয়ের বোলারদের দাপটে খুপ বেশি প্রতিরোধ গড়ে তুলতে পারেনি আয়োজক বাংলাদেশ। ১৬৯ রানে অল আউট হয়ে যায় তারা। বাঁহাতি স্পিনার মাসকাজাদা আরিফুল হক (৩৮) রানে আউট করার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। ২০১৩ তে হারারেতে পাকিস্তানকে হারানোর পর এই প্রথম কোনও টেস্ট জিতল তারা। একইসঙ্গে ১৭ বছর পর বিদেশের মাটিতে কোনও টেস্ট জিতল জিম্বাবোয়ে। ২০০১-এ চট্টগ্রাম টেস্টে তারা হারিয়েছিল বাংলাদেশকে। ম্যাচের পর জিম্বাবোয়ের অধিনায়ক বলেছেন, আমি উচ্ছ্বসিত। দলের প্রত্যেকেই মাঠে নেমে পরিকল্পনা অনুযায়ী খেলেছে। দিনের প্রথম সেশনেই তিনটি গুরুত্বপূর্ণ উইকেট রাজা তুলে নেওয়ার পর জয়ের গন্ধ পেয়ে যায় জিম্বাবোয়ে। সেইসঙ্গে কাইল জার্ভিস ও মাভুতাও একটা করে উইকেট তুলে নেয়। প্রথম পর্বের শেষে বাংলাদেশের রান ছিল ৫ উইকেটে ১১১। বিনা উইকেটে ২৬ রান হাতে নিয়ে দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু আধঘন্টার মধ্যেই প্রথম উইকেট হারায় তারা। এরপর ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। একের পর এক উইকেট পড়তে থাকে। বাংলাদেশ সবচেয়ে বেশি রান তাড়া করে জিতেছিল ২০০৯-এ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ওই ম্যাচে ৬ উইকেটে ২১৭ রান করে জিতেছিল তারা। সেই রেকর্ড আর এবার ভাঙা হল না বাংলাদেশের। লিটন দাসের বিরুদ্ধে লেগ বিফোরের আবেদন রিভিউ করে রাজা সফল হওয়ার পর পরপর উইকেট হারাতে থাকে তারা। হারের পর বাংলাদেশের অধিনায়ক বলেছেন, উইকেট ভালোই ছিল। কিন্তু আমাদের ব্যাটসম্যানরা নিজেদের প্রয়োগ করতে পারেনি। স্ট্রোক খেলার ক্ষেত্রে সাবধানতার অভাব ছিল। ঢাকায় সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ১১ নভেম্বর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget