এক্সপ্লোর

5G Service: আপনার ফোনে ৫জি পরিষেবা পাওয়া যাবে কিনা বুঝবেন কীভাবে?

5G in India: আপনার ফোনে ৫জি পরিষেবা পাওয়া যাবে কিনা তা কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। সেগুলো কী কী দেখে নিন একনজরে।

5G: গত মাসের শুরুতে অর্থাৎ পয়লা অক্টোবর ভারতে ৫জি (5G in India) পরিষেবার সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ইতিমধ্যেই ভারতে ৫জি পরিষেবা চালু করেছে এয়ারটেল (Airtel) এবং জিও (Jio) কর্তৃপক্ষ। গত ২ বছরে লঞ্চ হওয়া বেশিরভাগ প্রিমিয়াম স্মার্টফোনেই রয়েছে ৫জি সাপোর্ট। অর্থাৎ এইসব ফোনে ৫জি সার্ভিস চালু করা যাবে। স্যামসাং গ্যালাক্সি এস২১ সিরিজ, অ্যাপেল আইফোন ১৩ সিরিজ, আইফোন ১৪ সিরিজ, আসুস ROG ফোন ৫, আসুস ROG ফোন ৬, রিয়েলমি জিটি এডিশন, ওয়ানপ্লাস ৯, ওয়ানপ্লাস ১০ সিরিজ- এইসব স্মার্টফোনগুলিতে রয়েছে ৫জি সাপোর্ট। পুরনো ফোন থাকলে সেখানেও ৫জি পরিষেবা পাওয়া সুযোগ থাকতে পারে।

আপনার ফোনে ৫জি সার্ভিস সাপোর্ট করবে কিনা বুঝবেন কীভাবে?

  • প্রথমে স্মার্টফোনের সেটিংস অ্যাপে যেতে হবে
  • এবার যেতে হবে কানেকশন অপশনে
  • সেখানে গিয়ে মোবাইল নেটওয়ার্কে ট্যাপ করতে হবে
  • তারপর নেটওয়ার্ক মোড অপশনে ট্যাপ করতে হবে
  • যদি আপনি 2G/3G/4G/5G (auto connect)- এই অপশন দেখতে পান তাহলে বুঝবেন আপনার ফোনে ৫জি সাপোর্ট রয়েছে
  • যদি আপনার ফোনে 2G/3G/4G অপশন থাকে তাহলে বুঝতে হবে যে এই ডিভাইসে ৫জি সাপোর্ট নেই

ফোনে ৫জি পরিষেবা চালু করতে চাইলে নেটওয়ার্ক সেটিংসে গিয়ে 2G/3G/4G/5G (auto connect)- এই অপশন বেছে নিতে হবে। আর কিছু করার দরকার নেই। ৫জি নেটওয়ার্ক উপলব্ধ হলে আপনার ফোন আপনা আপনিই ৫জি পরিষেবার সঙ্গে যুক্ত হয়ে যাবে।

৫জি ফোন সম্পর্কে জেনে নিন কিছু গুরুত্বপূর্ণ তথ্য

আপনার ফোনে ৫জি পরিষেবা পাওয়া যাবে কিনা তা কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে।

  • প্রথমত আপনার এলাকায় ৫জি সার্ভিস চালু হয়েছে কিনা সেটা দেখতে হবে
  • দ্বিতীয়ত আপনার ফোনের সিম ৫জি সার্ভিস সাপোর্ট করতে পারবে কিনা তা দেখতে হবে
  • এছাড়াও ফোনের নেটওয়ার্ক সেটিংসে গিয়ে দেখে নিতে হবে ফোনের নেটওয়ার্ক মোডে ৫জি অপশন রয়েছে কিনা

সম্প্রতি জানা গিয়েছে, নভেম্বরের মাঝামাঝি সময় থেকে আইফোন ছাড়া বাকি সব ৫জি ফোনে পরিষেবা চালু করবে এয়ারটেল সংস্থা। এই টেলিকম সংস্থার সিইও গোপাল ভিত্তল একথা জানিয়েছেন। আরও জানিয়েছেন যে, অ্যাপেল কর্তৃপক্ষ সফটওয়্যার আপডেট রিলিজ করবে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে। আর সমস্ত আইফোনে এয়ারটেলের ৫জি পরিষেবা চালু হয়ে যাবে ডিসেম্বর মাসের মাঝামাঝি সমস্যের মধ্যে। ভারতে এয়ারটেলের ৫জি সার্ভিস পাওয়া যাবে ৪জি পরিষেবার খরচে। তবে এয়ারটেল ৫জি পেতে হলে গ্রাহকদের ঠিক কত টাকা দিতে হবে তা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। শোনা গিয়েছে, আগামী ৬ থেকে ৯ মাসের মধ্যে এয়ারটেল কর্তৃপক্ষ তাদের নেক্সট জেনারেশন সার্ভিসের খরচ সম্পর্কে জানাবে।

আরও পড়ুন- ট্যুইটারের 'ব্লু টিক' কেনা যাবে টাকা দিয়ে, কত খরচ জানালেন খোদ ইলন মাস্ক

সেরা শিরোনাম

iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget