এক্সপ্লোর

Twitter Blue Checkmark: ট্যুইটারের 'ব্লু টিক' কেনা যাবে টাকা দিয়ে, কত খরচ জানালেন খোদ ইলন মাস্ক

Elon Mask: সম্প্রতি ট্যুইটারের দায়িত্ব নিয়েছেন ইলন মাস্ক। ইতিমধ্যেই তিনি ট্যুইটারে একগুচ্ছ পরিবর্তন এনেছেন।

Twitter: ট্যুইটারে 'ব্লু ভেরিফিকেশন টিক মার্ক' (Twitter Blue Checkmark) এবার থেকে কিনতে পারবেন ইউজাররা। তার জন্য খরচ লাগবে মাসে ৮ ডলার। মঙ্গলবার ট্যুইট করে একথাই ঘোষণা করেছেন জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইটের নতুন কর্ণধার ইলন মাস্ক (Elon Mask)। ট্যুইটারের ব্লু ভেরিফিকেশন টিক মার্ক (Twitter Blue Mark) যে টাকা দিয়ে কেনা যাবে একথা অনেকদিন থেকেই শোনা যাচ্ছিল। তবে কত টাকা খরচ হতে পারে তা সঠিকভাবে জানা যাচ্ছিল না। এবার সেই টাকার পরিমাণ ট্যুইট করে জানিয়ে দিয়েছেন খোদ ট্যুইটারের নতুন মালিক। অর্থাৎ ট্যুইটারে ব্লু টিক সমেত ভেরিফায়েড অ্যাকাউন্ট পেতে চাইলে এখন থেকে ইউজারদের মাসে ৮ ডলার খরচ করতে হবে। এর পাশাপাশি আরও কিছু সুবিধা পাবেন ইউজাররা। যেমন- ট্যুইটে সার্চ করা বা রিপ্লাই করার ক্ষেত্রে ওই নির্দিষ্ট ইউজারদের প্রাধান্য দেওয়া হবে।

ট্যুইট করে ইলন মাস্ক একথাও বলেছেন যে এবার থেকে ব্লু টিক মার্ক থাকা ভেরিফায়েড অ্যাকাউন্ট হোল্ডার এবং বাকিদের মধ্যে আর পার্থক্য থাকবে না। ইউজাররা চাইলেই পয়সা খরচ করে কিনে নিতে পারবেন ব্লু টিক মার্ক। এর পাশাপাশি জানা গিয়েছে, ট্যুইটারে যাঁরা অ্যাকাউন্টে ব্লু টিক মার্ক পয়সা দিয়ে কিনবেন তাঁরা বড় ভিডিও বা অডিও পোস্ট করার সুযোগ পাবেন। তার পাশাপাশি প্রায় অর্ধেক হয়ে যাবে বিজ্ঞাপনের সংখ্যা। এছাড়াও ট্যুইটারের সঙ্গে কাজ করতে ইচ্ছুক প্রকাশকদের নতুন সুযোগ দেওয়া হবে। 

 

সম্প্রতি ট্যুইটারের দায়িত্ব নিয়েছেন ইলন মাস্ক। ইতিমধ্যেই তিনি ট্যুইটারে একগুচ্ছ পরিবর্তন এনেছেন। তিনি এও ঘোষণা করেছেন যে, ট্যুইটারিয়ানরা খুব তাড়াতাড়ি ট্যুইটারের এমন ভার্সান পেতে চলেছেন যা তাঁদের আগের থেকেও বেশি পছন্দ হবে। ইলন মাস্কের কথায় বোঝা গিয়েছে যে ট্যুইটারের যে ভার্সান ইউজারদের পছন্দ সেটাই তাঁরা বেছে নেওয়ার সুযোগ পাবেন। আর সেটাই ব্যবহারকারীদের জন্যও ভাল হবে বলে মনে করেন তিনি।

ট্যুইটার হাতে নিয়েই কোম্পানির বড় কর্তাদের ছাঁটাই করেছেন ইলন মাস্ক। সরিয়ে দেওয়া হয়েছে ট্যুইটারের সিইও পরাগ আগরওয়ালকেও। এই পদ তিনি নিজেই অধিগ্রহণ করেছেন। কোম্পানির তিন শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন ইলন মাস্ক। তাঁর মধ্যে রয়েছেন দুই ভারতীয় বংশোদ্ভূত। চাকরি থেকে বরখাস্ত তিন কর্মকর্তাকে কোটি কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে মাস্ককে। এখন ট্যুইটারের অন্তর্বর্তীকালীন সিইও হয়েছেন ইলন মাস্ক।

আরও পড়ুন- ট্যুইটারে মাস্ক আতঙ্ক ! ৭ তারিখের মধ্যে কাজ না হলে চাকরি যাবে অনেকের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Airtel Recharge Plan : এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Battery Management System: দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget