এক্সপ্লোর

5G Services: উৎসবের মরশুমেই সুখবর, অক্টোবরের প্রথম সপ্তাহে ৫জি পরিষেবার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

5G Network: দেশের ৮০ শতাংশে যেন ৫জি পরিষেবা স্বল্প সময়ের মধ্যে চালু হয় সেই লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে সরকারের তরফে।

5G Network: অক্টোবরের প্রথম সপ্তাহেই ভারতে আসছে ৫জি (5G)। দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে চলেছে। জানা গিয়েছে, উৎসবের মরশুমে ভারতে ৫জি পরিষেবার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় সরকারের National Broadband Mission- এর তরফে ট্যুইট করে একথা ঘোষণা করা হয়েছে। এশিয়ার বৃহত্তম টেকনোলজি প্রদর্শনী India Mobile Congress- এ দেশের প্রথম ৫জি পরিষেবার সূচনা করবেন প্রধানমন্ত্রী। এশিয়ার বৃহত্তম টেলিকম, মিডিয়া এবং টেকনোলজি ফোরাম হল India Mobile Congress বা IMC। ভারত সরকারের Department of Telecommunications (DoT) এবং Cellular Operators Association of India (COAI)- এর যৌথ উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানেই ভারতের প্রথম ৫জি পরিষেবার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় সরকারের National Broadband Mission- এর তরফে ট্যুইট করে বলা হয়েছে ভারতের ডিজিটাল ট্রান্সফরমেশন এবং কানেক্টিভিটিকে একটি নতুন উচ্চতায় নিয়ে গিয়ে প্রধানমন্ত্রী ভারতে ৫জি পরিষেবার সূচনা করবেন।  

দেশের ৮০ শতাংশে যেন ৫জি পরিষেবা স্বল্প সময়ের মধ্যে চালু হয় সেই লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে সরকারের তরফে। গত সপ্তাহেই একথা জানিয়েছিলেন কমিউনিকেশন, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিণী বৈষ্ণব। গত বুধবার শিল্প সংক্রান্ত একটি অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে মন্ত্রী বলেছেন যে, ভারতে ৫জি- র যাত্রা খুবই উত্তেজনাপূর্ণ হতে চলেছে। অনেক দেশে ৪০ থেকে ৫০ শতাংশ কভারেজের জন্যই অনেকটা সময় নিয়েছে। তবে ভারতে কম সময়ে বেশি পরিমাণ কভারেজের টার্গেট দেওয়া হয়েছে। আর এই লক্ষ্যমাত্রা পূরণে যে ভারত সফল হবে সে ব্যাপারে আত্মবিশ্বাসী কেন্দ্রীয় সরকার। 

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভারতকে অর্থকরী দিক থেকে ব্যাপকভাবে লাভ এবং সুবিধা দেবে ৫জি প্রযুক্তি। ২০২৩ সাল থেকে ২০৪০ সালের মধ্যে ভারতীয় অর্থনীতিকে এই ৫জি পরিষেবা ৩৬.৪ ট্রিলিয়ন বা ৪৫৫ বিলিয়ন ডলারের বেনিফিট দেবে, সম্প্রতি মোবাইল নেটওয়ার্ক অপারেটরের প্রতিনিধিত্বকারী একটি গ্লোবাল ইন্ডাস্ট্রি সংস্থার রিপোর্টে এমনটাই বলা হয়েছে। ভারতে ৫জি পরিষেবা কবে চালু হবে তা নিয়ে বহুদিন ধরেই উন্মাদনা রয়েছে আমজনতার মধ্যে। ভারতে এই নতুন নেটওয়ার্ক যে ভালভাবেই বিস্তার হবে তেমনই অনুমান করা হচ্ছে।

ইতিমধ্যেই ভারতে বিভিন্ন ৫জি স্মার্টফোন লঞ্চ হয়েছে। একাধিক নামিদামি সংস্থা ভারতের বাজারে ৫জি ফোন লঞ্চ করেছে। শুধু তাই নয়, ৫জি নেটওয়ার্ক চালু করার ব্যাপারে পাল্লা দিয়ে প্রতিযোগিতায় নেমেছে বিভিন্ন টেলিকম সংস্থা। এক্ষেত্রে তালিকায় রয়েছে রিলায়েন্স জিও, ভোডাফোন আইডিয়া এবং ভারতী এয়ারটেল।

আরও পড়ুন- দ্বিতীয় দিনে ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে'জ সেল ২০২২, ফোনের সেরা অফারগুলো দেখে নিন

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget