এক্সপ্লোর

Jobs in India: আগামী ৫ বছরেই এই সমস্ত চাকরি মুছে ফেলতে পারে AI, আপনার চাকরিও কি সঙ্কটে ?

AI Effect in Jobs: ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট অনুসারে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ দ্রুত হারে বাড়ছে।

Artificial Intelligence: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন যে কেবলমাত্র ছোটখাটো কাজের বিকল্প হয়ে উঠেছে তা নয়। সমগ্র শিল্প জগতের চেহারাটাই বদলে দিচ্ছে এই কৃত্রিম বুদ্ধিমত্তা। সাম্প্রতিক রিপোর্ট জানাচ্ছে, সারা বিশ্বে ৪০ শতাংশ চাকরি প্রভাবিত হবে এই কৃত্রিম বুদ্ধিমত্তার (Artificial Intelligence) কারণে। কিছু কিছু জব প্রোফাইল (Jobs in India) ধীরে ধীরে বদলে যাবে। আবার কিছু কিছু চাকরি ক্রমেই পৃথিবী থেকেই মুছে যাবে। সবথেকে আশ্চর্যের বিষয় হল মহিলাদের চাকরির ক্ষেত্রেই এতে সবথেকে বেশি প্রভাব পড়বে। যদিও বিশেষজ্ঞরা মনে করেন, এই বদল আরও অনেক কর্মসংস্থানের রাস্তা খুলে দিতে চলেছে।

ইন্ডাস্ট্রির চেহারা বদলে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা

ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট অনুসারে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ দ্রুত হারে বাড়ছে। ম্যাকেঞ্জির রিপোর্ট বলছে, অটোমেশনের ফলে চাকরি জগতেও ব্যাপক বদল দেখা যাবে। কত দ্রুত সংস্থাগুলি কৃত্রিম বুদ্ধিমত্তাকে আত্তীকরণ করছে, এর উপর নির্ভর করবে আগামী দিনের চাকরির অবস্থা।

এই ৮ চাকরি খেয়ে নিতে পারে এআই

হিউম্যান রিসোর্স

সিভি বাছাই করা হোক ইন্টারভিউর ডেটা বিশ্লেষণ করাই হোক, কৃত্রিম বুদ্ধিমত্তা সব কাজেই পারদর্শী। আইবিএমের মত সংস্থা এখনই বেশ কিছু এইচআর স্টাফকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বদলে দিয়েছে।

ড্রাইভার ও ডেলিভারি কর্মী

সেলফ-ড্রাইভিং প্রযুক্তি খুব দ্রুত বাড়ছে সারা বিশ্ব জুড়ে। তবে ভারতে এর নীতি ও পরিকাঠামো এখনও প্রস্তুত হয়নি। এই সেক্টরটি বিশ্বজুড়েই অটোমেশনের দিকে যাচ্ছে।

এন্ট্রি লেভেল কোডার

নো-কোড এবং লো-কোড টুলগুলি এখন এন্ট্রি লেভেলের প্রোগ্রামিং চাকরির জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াচ্ছে। গুগল এবং ওপেন এআই-এর মত জায়ান্ট সংস্থাগুলি এআইয়ের মাধ্যমে সিম্পল কোডিংয়ের রাস্তা বেছে নিচ্ছে।

সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট

হ্যাকিং ও সাইবার ডিফেন্স দুই ক্ষেত্রেই এখন কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার হচ্ছে। সাইবা সিকিউরিটির জগতে এখন ক্রমেই মানুষের অবদান কমে আসছে।

সেলস রিপ্রেজেন্টেটিভ

কেলার্নার মত সংস্থা এখন এআই অ্যাসিস্ট্যান্টের সাহায্যেই লক্ষ লক্ষ গ্রাহককে পরিচালনা করে। এর ফলেই হাজার হাজার কর্মীর চাকরি চলে যাবে এআইয়ের কারণে।

রিটেল ও রেস্টুরেন্ট কর্মী

রোবোট ওয়েটার আর সেলফ-চেক আউট সিস্টেম সম্প্রতি নানাবিধ মেট্রো শহরে চলে এসেছে। ম্যাকডোনাল্ড, ডেকাথেলনের মত ব্র্যান্ড খুব দ্রুত এই প্রযুক্তি আত্তীকরণ করছে।

লেখক

ইমেল লেখা, মিটিং রিপোর্ট লেখা, নোটস নেওয়ার মত সামান্য কাজ এখন সহজেই করে দিতে পারছে কৃত্রিম বুদ্ধিমত্তা। সিইওরাও এখন জুম মিটিংয়ে উপস্থিত হচ্ছেন এআই অ্যাভেটারের মাধ্যমে।

মার্কেটিং প্রফেশনালস

সোশ্যাল মিডিয়া পোস্ট, অ্যাড ডিজাইন, ডেটা অ্যানালিটিক্স ইত্যাদি কাজগুলি সহজেই কয়েক মিনিটে করে দিচ্ছে এআই।

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Airtel Recharge Plan : এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Battery Management System: দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের

ভিডিও

Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget