এক্সপ্লোর

EPFO: ৩০ জুনের মধ্যেই করতে হবে PF সংক্রান্ত এই জরুরি কাজ, চালু করতে হবে এই নম্বরও

Provident Fund: যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার এই UAN নম্বর সংযুক্ত রয়েছে এর নিরিখে আধার সংযুক্তিকরণও খুবই গুরুত্বপূর্ণ। এতে সরাসরি এই এমপ্লয়মেন্ট সংক্রান্ত সমস্ত রকম সুবিধে পাওয়া যায়।

Provident Fund: এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের তরফে সময়সীমা বাড়ানো হয়েছে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN) সক্রিয় করানোর জন্য এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্তিকরণের (EPFO Update) জন্য। আগামী ৩০ জুনের মধ্যেই করে ফেলতে হবে এই কাজ। ৩০ মে একটি সার্কুলার জারি করে জানিয়েছে এই সংস্থা। এর আগে এই UAN সক্রিয় করার জন্য এবং আধার সংযুক্তিকরণের জন্য সময়সীমা ছিল গত বছর ৩০ নভেম্বর পর্যন্ত। এবার আরও খানিক সময় দেওয়া হল গ্রাহক সদস্যদের জন্য। এমপ্লয়মেন্ট লিঙ্কড স্কিমের অধীনে সমস্ত রকম সুবিধা পাওয়ার জন্য এই কাজ করে নেওয়া একান্তই জরুরি।

কেন এই কাজ গুরুত্বপূর্ণ

UAN নম্বর আদপে একটি ১২ অঙ্কের স্বতন্ত্র পরিচায়ক নম্বর যা সমস্ত ইপিএফ সদস্যদের দেওয়া হয়। এর মাধ্যমে তারা চাকরি বদল করলেও তাদের পিএফের টাকা সহজেই উপলব্ধ করা যায়। UAN নম্বর সক্রিয় হয়ে গেলে যে কোনও অনলাইন পরিষেবা পাওয়া সহজ হয়ে যায়। ব্যালেন্স চেক করা যায় সহজেই। এমনকী ঘরে বসে অ্যাপের মাধ্যমেই টাকা তোলা যায়, কেওয়াইসি আপডেট করা যায়, কিংবা প্রভিডেন্ট ফান্ডের টাকা স্থানান্তর করা যায়।

যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার এই UAN নম্বর সংযুক্ত রয়েছে এর নিরিখে আধার সংযুক্তিকরণও খুবই গুরুত্বপূর্ণ। এতে সরাসরি এই এমপ্লয়মেন্ট সংক্রান্ত সমস্ত রকম সুবিধে পাওয়া যায়। এই সংযুক্তিকরণ না করলে সদস্যরা যে কোনও রকম সরকারি ইনসেনটিভ বা পিএফ লেনদেন করতে পারবেন না।

ELI স্কিম কী

২০২৪-২৫ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেটে এই এমপ্লয়মেন্ট লিঙ্কড স্কিম চালু করা হয়েছিল যেখানে সংস্থা ও কর্মীদের আর্থিক ইনসেনটিভ দিয়ে কর্মী নিয়োগকে বাড়ানোর উদ্দেশ্য রয়েছে সরকারের। ২ লক্ষ কোটি টাকার বাজেটের সঙ্গে এই স্কিম লক্ষ্য করেছে দেশের ৪ কোটি যুবককে যাদের কর্মজগতে আনুষ্ঠানিক নিযুক্তি করা হবে সরকারের তরফে।

UAN সক্রিয় করবেন কীভাবে

ইপিএফও মেম্বার সেবা পোর্টালের মাধ্যমে ঘরে বসে অতি সহজেই আপনি UAN সক্রিয় করতে পারবেন –

প্রথমেই আপনাকে যেতে হবে ইপিএফও মেম্বার সেবা পোর্টালে।

তারপর সেখানে ক্লিক করতে হবে 'Activate UAN'-এ, এই ট্যাব আপনি পাবেন 'Important Links' সেকশনে।

UAN, আধার নম্বর, জন্ম তারিখ, মোবাইল নম্বর বসাতে হবে এখানে।

এরপরে ফোনে আসা ওটিপি বসিয়ে সাবমিট করলেই সক্রিয় হয়ে যাবে আপনার UAN।

সেরা শিরোনাম

Sugar Price Increased: হু হু করে বাড়ছে চিনির দাম, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নিয়েছে সরকার ? স্বস্তি মিলবে ?
হু হু করে বাড়ছে চিনির দাম, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নিয়েছে সরকার ? স্বস্তি মিলবে ?
Gold Loan: ভারতে বাড়ছে গোল্ড লোনের চাহিদা, ৫ বছরে বাজারের ১০ শতাংশ দখলের পূর্বাভাস দিচ্ছে JPMorgan
ভারতে বাড়ছে গোল্ড লোনের চাহিদা, ৫ বছরে বাজারের ১০ শতাংশ দখলের পূর্বাভাস দিচ্ছে JPMorgan
Gold Price Hike: প্রতি ১০ গ্রামে ২ হাজার টাকা বাড়ল সোনা, আজ কত হল এই মূল্যবান ধাতুর দাম?
প্রতি ১০ গ্রামে ২ হাজার টাকা বাড়ল সোনা, আজ কত হল এই মূল্যবান ধাতুর দাম?
SEBI Alert : ৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget