এক্সপ্লোর

Foldable Smartphones: ফোল্ডেবল ফোন আপনার পছন্দ? কিনবেন ভাবছেন? অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেলে কোন মডেল কত দামে পাওয়া যাচ্ছে দেখে নিন

Amazon Great Republic Day Sale: আপনার যদি ফোল্ডেবল স্মার্টফোন পছন্দ হয়, তাহল এটাই সুযোগ। অ্যামাজনের সেল হাতছাড়া করবেন না। কিনে নিতে পারবেন পছন্দের ফোল্ডেবল ফোন।

Foldable Smartphones: সমস্ত ইউজারদের জন্য অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেল (Amazon Great Republic Day Sale 2024) লাইভ হয়েছে। অ্যামাজনের এই সেলে বেশ কয়েকটি ফ্লোল্ডেবল স্মার্টফোন (Foldable Smartphones) তাদের আসল দামের থেকে কিছুটা কমে পাওয়া যাচ্ছে। এসবিআই (SBI) - এর কার্ডে এবং ইএমআই- এর মাধ্যমে ফোন কিনলে ক্রেতারা ১০ শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন। এছাড়াও রয়েছে এক্সচেঞ্জ অফার, অর্থাৎ পুরনো ফোনের পরিবর্তে নতুন ফোন কেনার সুবিধা। আপনার যদি ফোল্ডেবল স্মার্টফোন পছন্দ হয়, তাহল এটাই সুযোগ। অ্যামাজনের সেল হাতছাড়া করবেন না। 

ওয়ানপ্লাস ওপেন

ফোল্ডেবল স্মার্টফোন মানেই দাম কিন্তু বেশ চড়া। ওয়ানপ্লাস ওপেন ফোনের ১৬ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেল অ্যামাজনের সেলে পাওয়া ১,৩৯,৯৯৯ টাকায়। রয়েছ নো-কস্ট ইএমআই- এর সুবিধা। ইএমআই- এর সাহায্যে এই ফোন কিনলে ক্রেতাদের মাসিক কিস্তিতে দিতে হবে ৫৮৩৩ টাকা। এই ফোল্ডেবল ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। ওয়ানপ্লাস ওপেন ফোনে একটি ৭.৮২ ইঞ্চির ProXDR ডিসপ্লে রয়েছে। এটি ফোনের ইনার ডিসপ্লে। অন্যদিকে রয়েছে ৬.৩১ ইঞ্চির ProXDR আউটার বা কভার ডিসপ্লে। ওয়ানপ্লাস ওপেন ফোনে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারির রেয়ার ক্যামেরা সেনসর। এর সঙ্গে রেয়ার ক্যামেরা সেটিংসে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৬৪ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসরও রয়েছে ওয়ানপ্লাস ওপেন ফোনে। 

মোটোরোলা রেজর ৪০

এই ফোনের ভ্যানিলা ক্রিম রঙের ভ্যারিয়েন্ট যা ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত, সেটি অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেলে পাওয়া যাচ্ছে ৪৪,৯৯৯ টাকায়। এই ফোনে রয়েছে ৬.৯ ইঞ্চির এবং ১.৫ ইঞ্চির দু'টি ডিসপ্লে। প্রথমটি ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত pOLED ডিসপ্লে এবং দ্বিতীয়টি OLED ডিসপ্লে। ৬.৯ ইঞ্চির ডিসপ্লের রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ, এটি মোটোরোলা রেজর ৪০ ফোনের প্রাইমারি ডিসপ্লে। অন্যদিকে ১.৫ ইঞ্চির স্ক্রিনটি হল সেকেন্ডারি। এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ১ চিপসেট, ৪২০০ এমএএইচ ব্যাটারি, ৩০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।

স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ৫ ৫জি

স্যামসাংয়ের এই clamshell ফোল্ডেবল ফোনে (ঝিনুকের মতো খোলা, বন্ধ করা সম্ভব এই ফোনে) রয়েছে ৩.৪ ইঞ্চির সেকেন্ডারি স্ক্রিন এবং ৬.৭ ইঞ্চির প্রাইমারি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট। আর রয়েছে ৩৭০০ এমএএইচ ব্যাটারি, ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি। অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেলে এই ফোন ৮৫,৯৯৯ টাকায় কেনা যাবে। 

টেকনো ফ্যান্টম ভি ফোল্ড ৫জি

এই ফোল্ডেবল ফোনে রয়েছে ৭.৮৫ ইঞ্চির ডিসপ্লে। ফোন খোলা অবস্থায় ডিসপ্লের পরিমাপ এটি। ফোন বন্ধ থাকলে স্ক্রিন হবে ৬.৪২ ইঞ্চির। এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৯০০০ প্লাস চিপসেট রয়েছে। এছাড়া এই ফোনে হাই রেজোলিউশন যুক্ত ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপও রয়েছে। টেকনো সংস্থার এই ফোল্ডেবল ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। অ্যামাজনের সেলে এই ফোন কেনা যাবে ৬৮,৯৯৯ টাকায়। 

আরও পড়ুন- রিয়েলমি ১২ প্রো প্লাস- কেমন দেখতে হবে এই ফোন? কী কী ফিচার থাকতে পারে? প্রকাশ্যে ভিডিও

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget