এক্সপ্লোর

App Alert : পলকেই 'বিবস্ত্র' করে দেয় AI অ্যাপ, এখনও কী করে অ্যাপল, গুগলে ?  

Google Policy Alert : বার-বার বলা সত্ত্বেও এই অ্য়াপগুলি এখনও দেখা যাচ্ছে দুই টেক জায়ান্টের স্টোরে। জানেন, কোন-কোন অ্য়াপ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।  

Google Policy Alert : অশ্লীলতার জন্য এই অ্য়াপগুলিকে প্লে স্টোর (Goolge Play Store) থেকে সরিয়ে দিয়েছিল গুগল। অন্তত খাতায় কলমে সেই কথাই বলে গুগলের পলিসি। একই পরিস্থিতি অ্যাপলের অ্য়াপ স্টোরে (Apple App Store) ! বার-বার বলা সত্ত্বেও এই অ্য়াপগুলি এখনও দেখা যাচ্ছে দুই টেক জায়ান্টের স্টোরে। জানেন, কোন-কোন অ্য়াপ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক।  

ঠিক কী করছে অ্যাপল গুগল
সম্প্রতি নিজেদের পলিসির জন্য বিতর্কের মুখে পড়েছে টেক জায়ান্ট অ্য়াপল ও গুগল। 'টেক ট্রান্সপাররেন্সি প্রজেক্ট'-এর রিপোর্ট বলছে, কোনও কিছু নিষিদ্ধ করার বিষয়ে সুস্পষ্ট নীতি থাকা সত্ত্বেও অ্যাপল ও গুগলে ব্যবহারকারীর সম্মতি ছাড়াই বিবস্ত্র ছবি তৈরি করা হচ্ছে। যা নিয়ে তৈরি হয়েছে নতুন করে বিতর্ক। প্রশ্ন উঠছে, এখনও কী করে 'Nudify' ও 'Undress' লিখে সার্চ করলে স্টোরে পাওয়া যাচ্ছে AI অ্যাপ।

'nudify' বা 'undress'-এর মতো শব্দ লিখলে
রিপোর্টে বল হয়েছে, অ্য়াপল অ্য়াপ স্টোর বা গুগল প্লে স্টোরে 'nudify' বা 'undress'-এর মতো শব্দ লিখে সার্চ করলে সহজেই অনেক অ্য়াপ পেয়ে যাবেন আপনি। যা সহজেই কারও অনুমতি ছাড়াই চারা ছবি বিবস্ত্র বা আংশিক নগ্ন করে দেখায়। গবেষকরা জানিয়েছেন, এই টুলগুলি কেবল ইন্টারনেটের কোনও অখ্যাত বা গোপন জায়াগায় পাওয়া যায় , এমনটা নয়। এই অ্য়াপগুলি পাওয়ার কোনও সীমাবদ্ধতা নেই। সাধারণ সার্চ বা ‘অটোকমপ্লিট’ সার্চের মাধ্যমেই এগুলি সহজে খুঁজে পাওয়া সম্ভব।   

প্রচুর ডাউনলোড হয়েছে এই অ্য়াপগুলি, বিপুল আয়
পরিসংখ্য়ান বলছে, এই ধরনের অ্য়াপগুলি বিপুল পরিমাণে অ্য়াপ স্টোর অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড হয়েছে। যার পরিমাণ শুনলে আপনিও অবাক হবেন। ইতিমধ্য়েই ৪৮৩ মিলিয়ন বার ডাউনলোড করা হয়েছে এই ধরনের অ্য়াপ। যা থেকে ১২২ মিলিয়ন ডলার আয় করেছে অ্য়াপ কোম্পানিগুলি। অন্তত সেই হিসেবই বলছে, অ্য়াপম্যাজিকের মতো ডেটা ইনটেলিজেন্স সংস্থা।

AppMagic-এর একজন মুখপাত্র জানিয়েছেন, এই রিপোর্টের প্রভাব ইতিমধ্যেই কোম্পানিগুলির ওপর পড়েছে। যে কারণে নির্দিষ্ট কিছু অ্যাপ সরিয়ে ফেলা হয়েছে। অন্যদেরও পলিসি সংশোধন করতে উৎসাহিত করা হচ্ছে। তবে গবেষকদের মতে, বিধি-নিষেধ প্রয়োগের বিষয়টি এখনও সেভাবে দেখা যাচ্ছ না। কঠোর পদক্ষেপ গ্রহণের পরেও এই ধরনের নতুন-নতুন অ্যাপ প্লে স্টোর , অ্য়াপ স্টোরে দেখা যাচ্ছে। 

কোম্পানি সাড়া দিলেও ফাঁক থেকেই যাচ্ছে
প্রথম থেকেই অ্যাপলের ডেভেলপারের নির্দেশিকাগুলিতে পর্নোগ্রাফিক কনটেন্ট নিষিদ্ধ করা হয়েছে। গুগলও এমন সব অ্যাপ নিষিদ্ধ করেছে, যা মানুষকে অবমাননা করে বা নিছক পণ্য়ে পরিণত করে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যেসব অ্যাপ মানুষের পোশাক খুলে ফেলে বা ট্রান্সপারেন্ট লুকে সবার ছবি দেয় এমন অ্য়াপগুলিকে দুই টেক জায়ান্টই নিষিদ্ধ করেছে। অনেক জায়গায় এই অ্যাপগুলিকে 'কমেডি' বা 'অন্টারটেইনমেন্ট' অ্যাপ হিসেবেও চিহ্নিত করা হয়ে থাকে।

এতদসত্ত্বেও, 'টেক ট্রান্সপারেন্সি প্রজেক্ট' অ্যাপলের প্ল্যাটফর্মে এমন ১৮টি ও গুগল প্লে-তে ২০টি অ্যাপ সনাক্ত করেছে। এর মধ্যে কিছু অ্যাপ প্রকাশ্যে যৌনতাপূর্ণ চিত্র ব্যবহার করে প্রচার চালিয়েছে। অন্যদিকে, অন্য কিছু অ্যাপ নিজেদের আপাতদৃষ্টিতে নিরীহ মনে হলেও একই ধরনের আপত্তিকর উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে।

এই বিষয়ে মুখ খুলেছেন প্রজেক্টের ডিরেক্টর কেটি পলষ এক সাক্ষাৎকারে তিনি বলেছেন,  এই নয় যে কোম্পানিগুলি এই অ্যাপগুলিকে যথাযথভাবে চালাতে ব্যর্থ হচ্ছে। বরং ক্রমাগত এগুলিতে অনুমোদন দিয়ে মুনাফা লুটে নিচ্ছে। প্রকৃতপক্ষে ব্যবহারকারীদের সরাসরি ওই অ্যাপগুলির দিকেই পরিচালিত করছে কোম্পানিগুলি।

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

Municipal Corporation Election | “এটা চূড়ান্ত আপত্তিকর, হতে পারে না...”, বললেন Kunal Ghosh
Abhishek Banerjee |
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২০.১১.২০২৬) পর্ব ২ | নভেম্বরেই মোদি-ক্যাবিনেটে রদবদল?
Abhishek Banerjee | “ফাঁসানোর চেষ্টা ব্যর্থ বলেই কি শাস্তি?”, পুলিশে রদবদল নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কী বলল বিজেপি?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২০.১১.২০২৬) পর্ব ১ | ২০৯ নয়, আইন বাঁচিয়ে কি কলকাতার ১৪৪-টা ওয়ার্ডে নিয়োগ হবে কো-অর্ডিনেটর?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget