এক্সপ্লোর

Apple News: লড়াইয়ের নাম 'লকডাউন মোড', কী বলছে অ্যাপল?

Lockdown Mode On Upcoming iPhone: ফোনের নিরাপত্তা আরও বাড়াতে এবার 'লকডাউন মোড' আনছে অ্যাপল। আইওএস সিক্সটিনে থাকবে এই বিশেষ ফিচার। থাকবে আইপ্যাডওএস সিক্সটিন, ম্যাক ওএস ভেঞ্চুরাতেও।

ক্যালিফোর্নিয়া: ক্যামেরা থেকে ফটোএডিটিং! অ্যাপল (Apple) মানে সব দিকেই নতুন উদ্ভাবন। তবে ব্যবহারকারীর নিরাপত্তা (security) ও গোপনীয়তা (privacy) যে তাদের পরিষেবার অগ্রাধিকারের বিষয়, সেটা বার বার বুঝিয়ে দিয়েছে এই প্রযুক্তি সংস্থা। এবারও সেই দিকে নজর রাখছে তারা।    
  এই মুহূর্তে আইওএস সিক্সটিনের (iOS 16) অপেক্ষায় অধীর আগ্রহে অ্যাপলভক্তরা। আইফোনের দুনিয়ায়  আইওএস সিক্সটিন বড়সড় বদল আনবে বা বলা ভালো দুরন্ত কিছু আপগ্রেডেশন করবে, আশায় তাঁরা।  সব পরিকল্পনামাফিক চললে আগামী সেপ্টেম্বরেই অ্যাপল অনুরাগীদের নাগালে চলে আসার কথা আইওএস সিক্সটিনের। এবং সংস্থা সূত্রে খবর, এই নতুন আপগ্রেডেশনে 'লকডাউন মোড' নামে একটি বিশেষ সেফটি ফিচার থাকতে চলেছে। 

  এটি ঠিক কী?

ছোট করে আইফোন ব্যবহাকারীর তথ্য় (data) যাতে আরও  নিরাপদ থাকে তারই ব্যবস্থা করবে এটি। ব্যবহারকারীর কল হিস্টরি এবং চ্যাটে ঢুকে তাঁদের গুরুত্বপূর্ণ ডেটা (data)হাতিয়ে নিতে পারে এমন বিপজ্জনক স্পাইওয়্যারের নাগাল থেকে বাঁচাতেই লকডাউন মোড-এর ব্যবস্থা। যেমন ধরা যাক, কোনও দেশের সরকার যদি বেসরকারি সংস্থার তৈরি স্পাইওয়ার ব্যবহার করে নির্দিষ্ট কাউকে টার্গেট করে, তা হলে সেখান থেকে নিরাপত্তা দেবে এই বিশেষ ফিচার। 

  কী ভাবে কাজ?

 হাতেগোনা কয়েকজন যাঁরা হয়তো কর্মসূত্রে এমন কিছুর সঙ্গে জড়িয়ে যার জেরে ডিজিটাল থ্রেটের মুখোমুখি হতে পারেন, তাঁদের তথ্যের নিরাপত্তার কথা ভেবেই এই লকডাউন মোড। এতে ফোনের সুরক্ষা আরও জোরদার হবে। তবে ফোনের কিছু কাজকর্ম নিয়ন্ত্রিত থাকবে। যেমন, ছবি ছাড়া মেসেজের সঙ্গে অন্য কোনও অ্যাটাচমেন্ট এলে তা ব্লক করা হবে। লিঙ্ক প্রিভিউ-র ক্ষেত্রেও এক পদক্ষেপ করা হবে। ফেসটাইম কল-সহ অন্য দিক থেকে আসা সব রকম সার্ভিস রিকোয়েস্ট ব্লক করা থাকবে। একমাত্র ব্যবহারকারী নিজে কাউকে সার্ভিস রিকোয়েস্ট পাঠালে তবে তা ব্লক হবে না। থাকছে আরও কিছু কড়া নিয়ন্ত্রণ।
  লক্ষ্য একটাই। বিপজ্জনক স্পাইওয়্যারের হাতে পড়ে ব্যবহারকারীর তথ্য যেন ফাঁস না হয়ে যায়। ভবিষ্যতে এই লকডাউন মোড-র নিরাপত্তা বিধি আরও কড়া করতে চায় অ্যাপল। 

আরও পড়ুন:কত ব্যাঙ্ক ব্যালেন্স নিয়ে বলিউডে অভিনয় করতে এসেছিলেন রাজকুমার রাও?

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget