এক্সপ্লোর

Apple iPhone SE 4: আইফোন এসই ৪ মডেলে থাকতে পারে ৬.১ ইঞ্চির ডিসপ্লে, নচ ডিজাইন থাকারও সম্ভাবনা

Apple iPhone: শোনা যাচ্ছে iPhone XR মডেলের মতো ডিজাইন থাকতে পারে iPhone SE 4 মডেলে।

iPhone SE 4: গত মাসেই আইফোন ১৪ সিরিজ (iPhone 14 Series) লঞ্চ করেছে অ্যাপেল সংস্থা। সেপ্টেম্বর মাসে অ্যাপেলের ‘Far Out’ ইভেন্টে লঞ্চ হয়েছে নতুন আইফোন সিরিজ। এবার শোনা যাচ্ছে, আইফোন এসই ৪ (iPhone SE 4) লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। যদিও অ্যাপেলের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে সূত্রের খবর আসন্ন আইফোন এসই ৪ মডেলে নাকি থাকতে চলেছে একটি ৬.১ ইঞ্চির LCD ডিসপ্লে। তার উপর আবার সেলফি ক্যামেরা সেট করার জন্য নাকি থাকতে পারে নচ কাটআউট। এছাড়াও শোনা যাচ্ছে যে আইফোন XR মডেলের মতো ডিজাইন থাকতে পারে আইফোন এসই ৪ মডেলে। এ যাবৎ অ্যাপেল সংস্থা তাদের বাজেট মডেলের অর্থাৎ আইফোন এসই মডেলের তিনটি জেনারেশন লঞ্চ করেছে। চলতি বছর মার্চ মাসে লঞ্চ হয়েছিল লেটেস্ট মডেল।

Macrumors- এর রিপোর্ট থেকে জানা গিয়েছে আইফোন এসই ৪ ফোনে থাকতে চলেছে ৬.১ ইঞ্চির LCD ডিসপ্লে। DSCC- এর এক অ্যানালিস্ট Ross Young এই ইঙ্গিত দিয়েছেন। এর আগে গত বছরের শুরুর দিকে এই অ্যানালিস্ট বলেছিলেন নেক্সট জেনারেশন আইফোন এসই মডেলে থাকতে পারে ৫.৭ ইঞ্চি থেকে ৬.১ ইঞ্চির মধ্যের আয়তনের একটি ডিসপ্লে। তার উপর আবার একটি পাঞ্চ হোল কাটআউট থাকার কথাও বলেছিলেন এই অ্যানালিস্ট। এখানে সেট থাকবে সেলফি ক্যামেরা সেনসর।

এর পাশাপাশি শোনা যাচ্ছে iPhone XR মডেলের মতো ডিজাইন থাকতে পারে iPhone SE 4 মডেলে। নতুন আধুনিক ডিজাইনের সঙ্গে কম পরিমাণে bezels, notch এবং ফেস আইডি ফিচারের সাপোর্ট থাকতে পারে আসন্ন আইফোনের মডেলে। প্রসঙ্গত উল্লেখ্য আইফোন এসই (২০২২)- থার্ড জেনারেশন মডেল লঞ্চ হয়েছে চলতি বছর মার্চ মাসে। এই আইফোনের ৬৪ জিবি মডেল লঞ্চ হয়েছিল ৪৩,৯০০ টাকায়। আইফোন এসই (২০২২) মডেলের ডিজাইন ছিল অনেকটাই আইফোন ৮ মডেলের মতো। এই ফোনে ছিল অ্যাপেলের এ১৫ ব্যোনিক চিপসেট। আর ছিল ৪.৭ ইঞ্চির একটি Retina HD ডিসপ্লে এবং ফোনের সামনের অংশে ছিল একটি ১২ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর। এই ফোনে সর্বোচ্চ স্টোরেজের পরিমাণ ২৫৬ জিবি। আইফোন এসই (২০২২) একটি IP67 রেটিং প্রাপ্ত ডিভাইস। এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেনসর যুক্ত টাচ আইডি হোম বাটন রয়েছে ইউজারের বায়োমেট্রিক অথেনটিফিকেশনের জন্য। সম্প্রতি ভারতে আবার আইফোন ১৪ সিরিজের প্রিমিয়াম মডেল আইফোন ১৪ প্লাসের বিক্রি শুরু হয়েছে।

আরও পড়ুন- আইফোনে খারাপ আবহাওয়ার আগাম সতর্কবার্তা, এইভাবে সক্রিয় করুন অ্যাপ

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget