এক্সপ্লোর

iPhone 14: আইফোন ১৪ সহ আরও ৩ মডেল বিক্রি বন্ধ হল এখানে, কেন ?

Apple: আইফোনের তিন তিনটি মডেলের বিক্রি বন্ধ করল অ্যাপল। সারা বিশ্বে নয়, ইউরোপীয় ইউনিয়নের অন্তর্গত দেশগুলিতে এই মডেলগুলি (iPhone 14) আর বিক্রি করবে না অ্যাপল।

Apple:  আইফোনের তিন তিনটি মডেলের বিক্রি বন্ধ করল অ্যাপল। সারা বিশ্বে নয়, ইউরোপীয় ইউনিয়নের অন্তর্গত দেশগুলিতে এই মডেলগুলি (iPhone 14) আর বিক্রি করবে না অ্যাপল। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আইফোন ১৪, আইফোন প্লাস এবং আইফোন এসই থার্ড জেনারেশন এই তিনটি মডেল ইউরোপের বেশিরভাগ দেশের অনলাইন স্টোর (Apple Store) থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এই দেশগুলিতে আর এই ফোনগুলি বিক্রি করবে না অ্যাপল। কেন এই সিদ্ধান্ত নিল সংস্থা ?

তবে অনলাইন স্টোরেই নয়, অফলাইন স্টোরগুলিতেও এই ফোনগুলি আর পাওয়া যাবে না বলেই জানিয়েছে অ্যাপল। ইউরোপীয় ইউনিয়নের একটি নিয়মের কারণেই এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হল অ্যাপল, এই নিয়মের অধীনে লাইটনিং কানেক্টর সহ কোনো ডিভাইস বিক্রিতে নিষেধাজ্ঞা রয়েছে।

কী নিয়ম রয়েছে ইউরোপীয় যুক্তরাজ্যে ?

২০২২ সালে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে এখানকার ২৭টি দেশে যে সমস্ত ফোন বা অন্যান্য গ্যাজেট বিক্রি করা হবে তাতে ইউএসবি সি পোর্ট থাকতে হবে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল শুধুমাত্র ইলেকট্রনিক বর্জ্য কমানোর জন্য। যদিও অ্যাপল এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছিল, কিন্তু পরে আবার পিছিয়ে আসতে বাধ্য হয় এই সংস্থা। সেই সময় থেকে আইফোন ১৪, আইফোন ১৪ প্লাস, আইফোন এসই থার্ড জেনারেশন ফোনে ইউএসবি সি পোর্ট নেই চার্জিংয়ের জন্য। আর তাই এই ফোনগুলির বিক্রি বন্ধ করতে বাধ্য হয়েছে সংস্থা।

গত সপ্তাহ থেকেই স্টক খালি করছে অ্যাপল

গত সপ্তাহ থেকেই পুরনো স্টক খালি করতে শুরু করেছে অ্যাপল। আর সেই কারণে অস্ট্রিয়া, বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি, নেদারল্যান্ড, সুইডেন ও অন্য আরও বহু দেশের স্টোরগুলিতে এই ফোন আর বিক্রি করবে না অ্যাপল। সুইজারল্যান্ডেও এই তিনটি আইফোনের বিক্রি বন্ধ করা হয়েছে। ইউরোপের অংশ না হলেও সুইজারল্যান্ডেও এই আইন রয়েছে। এছাড়া উত্তর আয়ারল্যান্ডেও আর কেউ এই তিন ফোন কিনতে পারবেন না।

আইফোন এসই মডেলে থাকবে ইউএসবি সি পোর্ট

অনেকেই বলছেন যে আগামী বছরের মার্চ মাস নাগাদ অ্যাপল সম্ভবত তাদের এসই ফোর্থ জেনারেশনের ফোন বাজারে আনবে ইউএসবি সি পোর্ট সহ। আর তখন ইউরোপে আবার নতুন করে এই আইফোনের বিক্রি শুরু হবে।    

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: BSNL: স্বেচ্ছাবসর নিতে হতে পারে, ১৯ হাজার কর্মীর চাকরি নিয়ে প্রশ্ন; খরচ কমাতে ছাঁটাই করবে এই সরকারি সংস্থা ?

সেরা শিরোনাম

Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget