এক্সপ্লোর

Gaming Smartphone: নতুন বছরের শুরুতেই লঞ্চ হতে চলেছে আসুসের নয়া গেমিং ফোনের সিরিজ, কী কী স্পেসিফিকেশন থাকতে পারে?

Asus ROG Phone 8 Series: আসুসের নতুন স্মার্টফোন সিরিজে Asus ROG Phone 8 এবং ROG Phone 8 Pro- এই দু'টি মডেল থাকতে চলেছে।

Gaming Smartphone: আসুসের নতুন গেমিং ফোন (Asus Gaming Phone Series) সিরিজ লঞ্চ হতে চলেছে নতুন বছরের শুরুতেই। Asus ROG Phone 8 series লঞ্চ হবে আগামী ৯ জানুয়ারি Consumer Electronics Show (CES) 2024- এই ইভেন্টে। তাইওয়ানের সংস্থা আসুস জানিয়েছে, আসন্ন স্মার্টফোন সিরিজে কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর থাকবে। যেহেতু এই সিরিজের মডেলগুলি গেমিংয়ের জন্য নির্মাণ করা হয়েছে তাই গেমারদের সুবিধার কথা মাথায় রেখে Asus ROG Phone 8 series- এর ফোনে একাধিক আধুনিক ও উন্নত গেমিং ফিচার থাকতে চলেছে। আপাতত ফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশনের শেষ পর্যায়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। বলা হচ্ছে, Asus ROG Phone 8 series- এর ফোনগুলিতে ৬.৭৮ ইঞ্চির full-HD+ AMOLED ডিসপ্লে, ৫৫০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, আসুসের নতুন স্মার্টফোন সিরিজে Asus ROG Phone 8 এবং ROG Phone 8 Pro- এই দু'টি মডেল থাকতে চলেছে। এই স্মার্টফোনগুলিতে ROG Phone 7 series- এর মতোই ডিজাইন ল্যাঙ্গুয়েজ সাপোর্ট থাকতে চলেছে। এছাড়াও থাকবে হোল পাঞ্চ কাট আউট যুক্ত ডিসপ্লে এবং ওই কাট আউটে থাকবে ফ্রন্ট ক্যামেরা সেনসর। ফোনের ব্যাক প্যানেলে আয়তাকার রেয়ার ক্যামেরা মডিউল থাকবে এবং ক্যামেরা সেনসর সাজানো থাকবে উল্লম্বভাবে। rebel grey- এই রঙে লঞ্চ হতে পারে আসুসের নতুন গেমিং ফোন সিরিজ। আর ফোনে থাকবে ROG লোগো যেখানে RGB লাইট লাগানো থাকবে। ভারতে আসুসের এই গেমিং ফোন সিরিজ লঞ্চ প্রসঙ্গে এখনও কিছু শোনা যায়নি। 

Asus ROG Phone 8 সিরিজের বেস মডেল এবং প্রো মডেলের সম্ভাব্য স্পেসিফিকেশন

  • অ্যান্ড্রয়েড ১৪- র সাপোর্ট থাকতে পারে এই দুই ফোনে। তার সঙ্গে থাকতে পারে ROG UI সাপোর্ট। ডিসপ্লের উপরে সুরক্ষার খাতিরে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস ২ প্রোটেকশন থাকার সম্ভাবনা রয়েছে। প্রো মডেলের ডিসপ্লে রিফ্রেশ রেট ১৬৫ হার্টজ হতে পারে এবং সেখানে থাকতে পারে এইচডিআর১০ সাপোর্ট। 
  • ভ্যানিলা মডেলে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে প্রো মডেলে ১৬ জিবি র‍্যাম এবং ২৪ জিবি র‍্যামের সঙ্গে ৫১২ জিবি ও ১ টিবি স্টোরেজ থাকতে পারে। 
  • Asus ROG Phone 8 ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে, যেখানে ৫০ মেগাপিক্সেলের Sony IMX890 মেন সেনসর, ১৩ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড সেনসর এবং ৩২ মেগাপিক্সেলের তৃতীয় ক্যামেরা সেনসর-৩এক্স অপটিকাল জুম-সহ থাকতে পারে। ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকতে পারে। 
  • Asus ROG Phone 8 সিরিজে five-magnet speaker system থাকার কথা রয়েছে যেখানে হাই রেজোলিউশনের অডিও সাপোর্ট পাওয়া যাবে স্প্যাশিয়াল অডিওর ক্ষেত্রে, Dirac Virtuo অনুমোদন যুক্ত। 
  • কানেক্টিভিটি অপশন হিসেবে এনএফসি, একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক, ওয়াই-ফাই ৬ই, ব্লুটুথ ৫.৩ থাকতে পারে। এই ফোন একটি ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। এই ফোনের ব্যাটারিতে রয়েছে Quick Charge 5.0 এবং PD charging- এর সাপোর্ট। 

আরও পড়ুন- ভারতে কবে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস ১২? সঙ্গে লঞ্চ হবে আর কোন ফোন?

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget