এক্সপ্লোর

5G Smartphone: ২০ হাজার টাকার কম দামে ভারতে পাবেন এই ৫জি স্মার্টফোনগুলি, রইল তালিকা

5G Phones Under Rs 20,000: তালিকায় কোন কোন সংস্থার কোন কোন ৫জি ফোন রয়েছে, একনজরে দেখে নেওয়া যাক।

5G Smartphone: এখন ভারতে ৫জি (5G) ফোনের রমরমা। একাধিক কোম্পানি ইতিমধ্যেই তাদের ৫জি ফোন (5G Phone) ভারত লঞ্চ করেছে। সাধারণ মানুষের ধারণা রয়েছে ৫জি ফোন মানেই আকাশছোঁয়া দাম। তবে ভারতের বাজারে বেশ কিছু ৫জি ফোন পাওয়া যায় যাদের দাম ২০ হাজার টাকার মধ্যে। এই তালিকায় কোন কোন সংস্থার কোন কোন ৫জি ফোন রয়েছে, একনজরে দেখে নেওয়া যাক।

পোকো এক্স৫ ৫জি- পোকো এক্স৫ ৫জি ফোনের দাম ১৬,৯৯৯ টাকা। এই ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও পোকো এক্স৫ ৫জি ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৪৮ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। 

আইকিউওও জেড৭ ৫জি- ভিভোর সাব-ব্র্যান্ড আইকিউওও সংস্থার এই ফোনের দাম ১৮,৯৯৯ টাকা। এই ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নেওয়া যাক। আইকিউওও জেড৭ ৫জি ফোনে রয়েছে একটি কমপ্যাক্ট AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এছাড়াও এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ এবং সেখানে ৬৪ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। এছাড়াও আইকিউওও সংস্থার এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৯২০ প্রসেসর রয়েছে। এছাড়াও রয়েছে ৪৪ ওয়াটের FlashCharge সাপোর্ট।

ইনফিনিক্স জিরো ৫জি ২০২৩ টার্বো- ইনফিনিক্স জিরো ৫জি ২০২৩ টার্বো ফোনের দাম ভারতের বাজারে ১৯,৯৯৯ টাকা। এই ফোন অফারে পাওয়া যাবে ১৭,৯৯৯ টাকায়। এই ফোনে রয়েছে ৫০০০০ এমএএইচ ব্যাটারি। ২০ হাজার টাকার কম দামের এই ৫জি ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ১০৮০ প্রসেসর, ৬.৭৮ ইঞ্চির এলসিডি ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ, ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। 

মোটো জি৭৩ ৫জি- মোটোরোল 'জি' সিরিজের এই ৫জি ফোনের দাম ১৮,৯৯৯ টাকা। অর্থাৎ ২০ হাজার টাকার কমেই ভারতে পাওয়া যাবে এই ৫জি ফোনগুলি। মোটোরোলা 'জি' সিরিজের এই ফোন বেশ জনপ্রিয় ভারতের বাজারে। মোটো জি৭৩ ৫জি ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ এবং আলট্রা ওয়াইড লেন্স রয়েছে এই ফোনে। 

ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি- ওয়ানপ্লাসের এই ফোনের দাম ১৯,৯৯৯ টাকা। এই ফোনে রয়েছে ৬.৭২ ইঞ্চির এলসিডি ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ১০৮ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর, ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর এবং ৬৭ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। 

আরও পড়ুন- ভারতে ১০ হাজার টাকার কমে কোন কোন স্মার্টফোন এখন কিনতে পারবেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Facebook News: কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
Airtel Recharge Plan : এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget