এক্সপ্লোর

5G Phones Under Rs 15000: ফেব্রুয়ারি মাসে ১৫ হাজারের মধ্যে ভারতে কোন কোন ৫জি ফোন কিনতে পারবেন?

5G Smartphones: ১৫ হাজার টাকার মধ্যে ৫জি ফোন ! শুনে অবাক লাগলেও সত্যিই পাবেন ভারতে। কোন কোন মডেল তালিকায় রয়েছে? চলুন জেনে নেওয়া যাক।

5G Phones Under Rs 15000: ফেব্রুয়ারি মাসে নতুন ফোন কেনার পরিকল্পনা রয়েছে? আপনার বাজেট যদি হয় ১৫ হাজার (5G Phones Under Rs 15000) টাকা, তাহলে এর মধ্যেই তিনটি দারুণ স্মার্টফোন (5G Budget Phones) পেয়ে যাবেন আপনি। এই তালিকায় কোন সংস্থার কোন মডেল রয়েছে, চলুন দেখে নেওয়া যাক।

পোকো এম৬ ৫জি

পোকো সংস্থার এই ৫জি ফোনের দাম ভারতে শুরু হচ্ছে মাত্র ১০,৪৯৯ টাকা থেকে। এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর। এর সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি পর্যন্ত র‍্যা,। কম আলোয় ভাল ছবি তোলার জন্য দুর্দান্ত ক্যামেরা ফিচার রয়েছে এই ফোনে। ১৫ হাজার টাকার কমে এই ৫জি বাজেট ফোন আপনি কিনতে পারবেন ফেব্রুয়ারি মাসে। ৮ জিবি র‍্যাম থাকার বিভিন্ন অ্যাপ ডাউনলোড ও গেম খেলার ক্ষেত্রেও দ্রুত গতিতেই কাজ করবে পোকো এম৬ ৫জি ফোন। এই ফোনে রয়েছে ৬.৭৪ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। পোকো এম৬ ৫জি ফোনে ৫০ মেগাপিক্সেলের এআই ফিচার যুক্ত ক্যামেরা এবং একটি সেকেন্ডারি সেনসর রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।

টেকনো পোভা ৫ প্রো ৫জি

ভারতে ফেব্রুয়ারি মাসে ১৫ হাজার টাকার মধ্যে এই ৫জি ফোনও কিনতে পারবেন আপনি। এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬০৮০ প্রসেসর। এছাড়াও রয়েছে ৬.৭৮ ইঞ্চির স্ক্রিন যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোনে ৬৭ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে ৫০ মেগাপিক্সেলের এআই ডুয়াল ক্যামেরা সেটিংস। আর রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। এই ফোনের ৮ জিবি ইনবিল্ট র‍্যামের পরিমাণ র‍্যাম ১৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব মেমোরি ফিউশন ফিচারের সাহায্যে। এখানে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। এই ফোনে মাইক্রো এসডি কার্ডের সাহায্যে স্টোরেজের পরিমাণ আরও বাড়ানো সম্ভব। ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে টেকনো পোভা ৫ প্রো ৫জি ফোনে। 

লাভা স্টর্ম ৫জি

এটিও একটি ৫জি বাজেট ফোন। দাম ১৫ হাজারের মধ্যে। তাই ফেব্রুয়ারি মাসে নতুন ফোন কেনার পরিকল্পনা থাকলে সম্ভাবনা হিসেবে ভারতের নিজস্ব সংস্থা লাভা- র এই ৫জি মডেল দেখতে পারে। ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬০৮০ প্রসেসর। এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারিও রয়েছে। এর সঙ্গে রয়েছে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। লাভা স্টর্ম ৫জি ফোনে একটি ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস IPS 2.5D ডিসপ্লে রয়েছে। লাভা স্টর্ম ৫জি ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশ। এই ফোনে সেকেন্ডারি ক্যামেরা সেনসর হিসেবে রয়েছে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর। সঙ্গে রয়েছে একটি স্ক্রিন ফ্ল্যাশ। 

আরও পড়ুন- নতুন রূপে ভারতে হাজির ভিভো ওয়াই২০০ ৫জি, নয়া স্টোরেজ মডেলের দাম কত?

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget