এক্সপ্লোর

BSNL: সেট টপ বক্স ছাড়াই চলবে ৫০০-রও বেশি চ্যানেল, দেখা যাবে বিনামূল্যেই- এই গ্রাহকদের বড় সুযোগ দিচ্ছে BSNL

BSNL IFTV: ইন্টারনেট টিভির সুবিধে নিয়ে এল বিএসএনএল। দেশে প্রথম IFTV-র পরিষেবা চালু করল বিএসএনএল। মূলত ফাইবার অপটিক কেবলের (BSNL IFTV) সাহায্যে এই পরিষেবা দেওয়া হবে বলে জানিয়েছে বিএসএনএল।

BSNL IFTV: সরকারি টেলিকম অপারেটর সংস্থা বিএসএনএল গ্রাহকদের জন্য অনেক রকমের সুবিধে নিয়ে আসছে একের পর এক। সারা দেশে নেটওয়ার্ক আরও সংহত এবং উন্নত করতে উদ্যোগ নিয়েছে বিএসএনএল সংস্থা। ৪জি পরিষেবার (BSNL Service) পরে এবার ৫জির দিকে এগোচ্ছে সংস্থা। আর এরই মধ্যে ইন্টারনেট টিভির সুবিধে নিয়ে এল বিএসএনএল। দেশে প্রথম IFTV-র পরিষেবা চালু করল বিএসএনএল। মূলত ফাইবার অপটিক কেবলের (BSNL IFTV) সাহায্যে এই পরিষেবা দেওয়া হবে বলে জানিয়েছে বিএসএনএল। দ্রুতগতির ইন্টারনেট, বিনামূল্যে ৫০০টিরও বেশি টিভি চ্যানেল, ওটিটি সবই দেখতে পাবেন গ্রাহকরা।

পঞ্জাবে শুরু হয়েছে পরিষেবা

সংবাদসূত্রে জানা গিয়েছে বিএসএনএলের এই নতুন পরিষেবা ইতিমধ্যেই মধ্যপ্রদেশ, তামিলনাড়ুতে শুরু হয়েছে এবং তারপর পঞ্জাবেও এই ইন্টারনেট টিভির পরিষেবা শুরু করেছে বিএসএনএল। সমাজমাধ্যমে এই তথ্য জানিয়েছে সংস্থা।

বিএসএনল আইএফটিভি আদপে কী

এই ইন্টারনেট পরিষেবার অধীনে বিএসএনএলের গ্রাহকরা ৫০০টিরও বেশি এইচডি ও এসডি চ্যানেল দেখতে পারবেন স্কাইপ্রো টিভি অ্যাপের মাধ্যমে। এছাড়া ২০টি জনপ্রিয় ওটিটি চ্যানেল দেখা যাবে এই পরিষেবার অধীনেই। আর সবথেকে বড় সুবিধে হল এর জন্য আপনাকে কোনো সেট টপ বক্স ইনস্টল করতে হবে না।

স্কাইপ্রোর সঙ্গে যৌথ উদ্যোগ বিএসএনএলের

২৮ নভেম্বর স্কাইপ্রো সংস্থার সঙ্গে যৌথভাবে ইন্টারনেট টিভির পরিষেবা শুরু করেছে বিএসএনএল। এর পরিষেবার মাধ্যমে কালার্স, স্টার, জি টিভি, স্টার স্পোর্টস ইত্যাদি চ্যানেল দেখতে পাবেন বিনামূল্যে। কোনো অতিরিক্ত কেবল, অতিরিক্ত যন্ত্রাংশ ছাড়াই এই পরিষেবা পাওয়া যাবে। প্রথম ধাপে চণ্ডীগড়ে ৮ হাজার গ্রাহক এই পরিষেবা পেয়েছেন।

সমস্ত বেসরকারি টেলিকম অপারেটর সংস্থাগুলি এই বছর পুজোর আগেই তাদের মোবাইল রিচার্জের খরচ বাড়িয়েছে, সেই সময় সমস্ত গ্রাহক বিএসএনএলে চলে আসে। এই রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থার গ্রাহক সংখ্যা এক মাসেই লাফিয়ে লাফিয়ে বেড়ে যায়। সেপ্টেম্বর মাসে এই সংস্থার গ্রাহক সংখ্যা ৮.৪৯ লক্ষ বেড়ে দাঁড়ায় ৯.১৮ কোটিতে। আর এই কারণে রিলায়েন্স জিওর গ্রাহক সংখ্যা সেপ্টেম্বর মাসে ৭৯ লক্ষ কমে গিয়েছে। আর তার আগে অগাস্ট মাসে রিলায়েন্স জিওর মোট গ্রাহক সংখ্যা ছিল ৪৭.১৭ কোটি, সেখানে সেপ্টেম্বরে এই সংখ্যা কমে এসেছে ৪৬.৩৭ কোটিতে।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Multibagger Stock: একদিনেই টাকা দ্বিগুণ, লিস্টিংয়ের পরেই দুরন্ত গতি এই স্টকে

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget