এক্সপ্লোর

Chat GPT কি সত্যিই মানুষের চাকরি খোয়ানোর কারণ হতে চলেছে? কী বলছেন খোদ নির্মাতা?

Chat GPT-র নির্মাতা স্যাম অল্টম্যান নিজেই এখন নিজের আবিষ্কার নিয়ে আশঙ্কায় রয়েছেন। তিনি বলছেন, ভবিষ্যতে মানুষের চাকরি খোয়ানোর অন্যতম কারণ হতে চলেছে এই Chat GPT।

ChatGPT: প্রযুক্তির দুনিয়ায় এখন আলোচনা চলছে শুধুই ChatGPT নিয়ে। গতবছর অর্থাৎ ২০২২ সালের নভেম্বর মাসে এই ChatGPT নিয়ে প্রথম আলোচনা শুরু হয়েছিল। কারণ সেই সময়েই পাবলিক টেস্টিংয়ের জন্য এই ChatGPT - র বিটা ভার্সানের রোল আউট শুরু হয়েছিল। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পন্ন চ্যাটবোট বিভিন্ন ধরনের কাজ করতে পারে। একজন মানুষ যেভাবে কোনও প্রশ্নের উত্তর দেন, সেভাবেই জবাব দিতে পারে এই ChatGPT। এর পাশাপাশি একাধিক টাস্ক সম্পন্ন করতে পারে এই এআই চ্যাটবোট। সেই তালিকায় রয়েছে কোনও কিছু লেখা, কবিতা তৈরি করা, রচনা লেখা, ওয়েবসাইটের জন্য কনটেন্ট তৈরি করা, ভিডিওর স্ক্রিপ্ট তৈরি করা এবং আরও অনেক কিছু। 

কয়েকদিন আগেই আবার ChatGPT- র একটি আপডেটেড, উন্নত এবং শক্তিশালী ভার্সানের ঘোষণা করা হয়েছে। নতুন প্রযুক্তির নাম GPT-4। আগের ভার্সানের তুলনায় আরও শক্তিশালী কাজ করতে পারবে এই GPT-4। ছবি থেকেও নিতে পারে ইনপুট। মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাজের নিরিখে এই GPT-4 ভার্সানের পরীক্ষা নিরীক্ষাও চলছে। তবে ChatGPT- র জনপ্রিয়তা যত বাড়ছে। এই AI chatbot নিয়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হচ্ছে উদ্বেগ। অনেকেই আশঙ্কা করছেন যে এই AI chatbot চাকরির ক্ষেত্রে মানুষদের পরিবর্ত হিসেবে জায়গা করে নেবে ভবিষ্যতে। 

শুধু আমজনতা নয়, ChatGPT-র পেরেন্ট কোম্পানি অর্থাৎ যে সংস্থা এই ChatGPT তৈরি করেছে সেই OpenAI কোম্পানির প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যানও এই বিষয়ে আলোকপাত করেছেন। তাঁর মতেও এই AI chatbot চাকরির দুনিয়ায় মানুষের পরিবর্ত হিসেবে ব্যবহারযোগ্য। তবে কাজের  জগত থেকে মানুষের সরিয়ে দেওয়া হলেও নিজেদের উন্নত এবং অসীম সৃজনশীলতা দিয়ে নতুন কাজ খুঁজে নেবে, নতুন কিছু করার জন্য উদ্ভাবন করবে। ChatGPT- র ধারণা প্রকাশ্যে আসার পর থেকেই বিভিন্ন কর্মক্ষেত্রে এই AI chatbot- মানুষের পরিবর্ত হিসেবে কাজ করবে বলবে আশঙ্কা করছিলেন অনেকেই। এমনিতেই বর্তমানে বিশ্বজুড়ে কর্মী ছাঁটাই চলছে। তার মধ্যে এই পদ্ধতির উত্থান আরও কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা তৈরি করছিল। এবার স্যাম অল্টম্যানের কথাতেও সেই আশঙ্কা বাড়ল। যদিও তিনি আশার বাণীও শুনিয়েছেন। 

মাইক্রোসফ্ট-মালিকানাধীন চ্যাটজিপিটি নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে বিশ্বে। গুগলের সার্চ ইঞ্জিনের থেকেও উন্নত প্রযুক্তি বলে এই চ্যাটবটে ভরসা রাখছে কোম্পানিগুলি। প্রযুক্তি বিশেষজ্ঞদের ধারণা, আগামী দিনে কর্মক্ষেত্রে মানুষের জায়গা নেবে ChatGPT। ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়েছে। কোম্পানির কাজ করতে AI চ্যাটবট প্রয়োগ করেছে কর্ণধারেরা। যাতে মাসের শেষে হাজার হাজার ডলার সাশ্রয় করছে বেশিরভাগ কোম্পানি। অন্যদিকে ইতিমধ্যেই বিশ্বকে অবাক করে দিয়ে ChatGPT 4 লঞ্চ করেছে কোম্পানি। এই চ্যাটবটটি ChatGPT-এর থেকেও স্মার্ট বলে মনে করছে প্রযুক্তি বিশেষজ্ঞরা। 

আরও পড়ুন- স্বাস্থ্যের সমস্যা, মাতৃত্বকালীন ছুটিতে ছাঁটাই, কর্মীদের ওই সময়ের বেতন দিতে নারাজ গুগল

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget