এক্সপ্লোর

Google: স্বাস্থ্যের সমস্যা, মাতৃত্বকালীন ছুটিতে ছাঁটাই, কর্মীদের ওই সময়ের বেতন দিতে নারাজ গুগল

Google Layoffs: চলতি বছরের শুরুতেই ব্যাপক হারে কর্মী ছাঁটাই করেছে গুগল কর্তৃপক্ষ। ছুটিতে থাকাকালীন একাধিক কর্মী চাকরি খুইয়েছেন। সেই সময়ের ছুটির অনুমোদন থাকলেও এখন টাকা দিতে চাইছে না কর্তৃপক্ষ।

Google: কর্মী ছাঁটাইয়ের (Layoffs) পর আরও কড়া গুগল কর্তৃপক্ষ। এবার ছাঁটাই হওয়া কর্মীদের যা প্রাপ্য অর্থাৎ ক্ষতিপূরণ কিংবা অন্যান্য যেসমস্ত টাকাপয়সা পাওয়ার কথাও সেটাও দেবে না বলে জানিয়েছেন গুগল (Google) সংস্থা। এর পাশাপাশি বাতিল করা হবে আগে থেকে অনুমোদন নেওয়া ছুটির টাকাও। সেই তালিকায় রয়েছে মেডিক্যাল লিভ এবং মাতৃত্বকালীন ছুটিও। মেডিক্যাল লিভ এবং মাতৃত্বকালীন ছুটিতে থাকাকালীন যেসমস্ত কর্মী ছাঁটাই হয়েছেন তাঁদের অভিযোগ গুগল কর্তৃপক্ষ তাঁদের ওই নির্দিষ্ট সময়ের টাকা দিতে রাজি হয়নি। ইতিমধ্যেই ১০০-র বেশি ছাঁটাই হওয়া কর্মী গুগল সংস্থার উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছেন এই বিষয়ের উল্লেখ করে।

গুগলের সিইও সুন্দর পিচাই এবছর জানুয়ারি মাসে ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছিলেন। তারপরেই শুরু হয়েছিল আতঙ্ক। গুগলে কর্মী ছাঁটাই শুরু হওয়ার পর দেখা গিয়েছে, বেশ কিছু কর্মী তাঁদের ছুটিতে থাকাকালীন সময়ে ছাঁটাই হয়েছেন। কেউ হয়তো ছুটিতে বেড়াতে গিয়েছিলেন, কেউ স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ছুটিতে ছিলেন, অনেকে ছিলেন মাতৃত্বকালীন ছুটিতে। তাঁদের অনেকেই ছাঁটাই হয়েছেন। আর সেই ছুটিতে থাকাকালীন সময়েই তাঁদের ছাঁটাই করা হয়েছে। আর সেই সময়ের টাকা কর্মীদের দিতে রাজি হচ্ছে না গুগল সংস্থা। 

কিছুদিন আগেই গুগল সংস্থাকে চিঠি লিখেছেন কর্মীরা

গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট ১২ হাজার কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণার পরই এবার কোম্পানির সিইওকে খোলা চিঠি লিখল কর্মীরা। সুন্দর পিচাইকে লেখা চিঠিতে রয়েছে বেশকিছু গুরুত্বপূর্ণ দাবি। কোম্পানির কর্ণধারকে লেখা চিঠিতে গুগলের কর্মীরা বলেছেন, এখন তাদের চাকরি গেলেও ভবিষ্যতে কোম্পানিতে পুনরায় নিয়োগের ক্ষেত্রে যেন ছাঁটাই কর্মীরা অগ্রাধিকার পান। ব্লুমবার্গের প্রতিবেদন বলছে, চিঠিতে নিয়োগ বন্ধের প্রসঙ্গ তুলেছেন কর্মীরা। এছাড়াও ইউক্রেনের মতো মানবিক সঙ্কটে থাকা দেশগুলোতে কর্মচারীদের ছাঁটাই না করারও আবেদন জানিয়েছে কর্মচারীরা। খোলা চিঠিতে কর্মচারীরা গুগলের সিইওকে বলেছেন, কোনও কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিলে তাদের যেন সম্পূর্ণ নোটিস পিরিয়ড সার্ভ করার অনুমতি দেওয়া হয়। এমনিতেই ইউক্রেনের মতো দেশগুলিতে পরিস্থিতি খুবই খারাপ। সেখানে চাকরি হারানো ব্যক্তিকে যেন ভিসা বা  অতিরিক্ত সাহায্য় দেওয়া হয়। জানুয়ারিতে, অ্যালফাবেট ঘোষণা করেছিল মহামারীর পর আর্থিক মন্দার আতঙ্ক রয়েছে কোম্পানির ওপর। এক্ষেত্রে প্রায় ৬ শতাংশ কর্মী কমিয়ে দেবে কোম্পানি। এরপরই গুগলে কর্মী ছাঁটাই শুরু হয়েছিল। 

আরও পড়ুন- আগামী মাসে ফের ভারতে লঞ্চ হতে পারে পোকো'র নতুন ৫জি ফোন, কোন মডেল আসতে পারে দেশের বাজারে?

সেরা শিরোনাম

Firhad Hakim: টালিগঞ্জে ফিরহাদ হাকিমের সংস্থায় হানা কমিশনের আধিকারিকদের
টালিগঞ্জে ফিরহাদ হাকিমের সংস্থায় হানা কমিশনের আধিকারিকদের
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Central Minister Resigns : পদত্যাগ করলেন কেন্দ্রীয়মন্ত্রী, রাজ্যসভার সদস্যপদ থেকেও ইস্তফা এল মুরুগানের
পদত্যাগ করলেন কেন্দ্রীয়মন্ত্রী, রাজ্যসভার সদস্যপদ থেকেও ইস্তফা এল মুরুগানের
Gyanesh Kumar: জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ
জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget