এক্সপ্লোর

Fake Loan Apps: অ্যাপের মাধ্যমে লোন নিচ্ছেন? এখনই সতর্ক হন, নাহলে সর্বস্বান্ত হতে পারেন

Chinese Hackers: প্লে স্টোরেই রয়েছে বেশ কিছু ভুয়ো অ্যাপ, যেগুলো ইউজারদের অনেক সুবিধার মাধ্যমে লোন দেয়। তারপরেই আর্থিক প্রতারণার জালে জড়িয়ে যান ঋণ গ্রহীতারা।

Fake Loan Apps: হঠাৎ টাকার দরকার পড়েছে? সহজে লোন (Loan) নেওয়ার জন্য অনলাইন অ্যাপের (Online App) দ্বারস্থ হচ্ছেন? অজান্তেই ঠিক কত বড় বিপদ ডেকে আনছেন তার হয়তো আন্দাজও নেই আপনার। কার্যত সর্বস্বান্ত হয়ে যেতে পারেন আপনি। তাই সময় থাকতেই সতর্ক হোন। কারণ চিনা হ্যাকাররা (Chinese Hackers) এইসব ভুয়ো অনলাইন অ্যাপ যেগুলো সহজেই লোন দেয়, তার মাধ্যমে ভারতীয়দের নিশানা বানাচ্ছে। মুহূর্তের মধ্যে প্রতারণের জালে জড়িয়ে যেতে পারেন আপনি। সম্মানহানিও হতে পারে। অথচ প্রথমে কিছুই টের পাবেন না। আর যতক্ষণে বুঝবেন ততক্ষণে হ্যাকারদের আর্থিক প্রতারণার বেড়াজালে জড়িয়ে নাভিশ্বাস ওঠার অবস্থা হতে পারে আপনার। তাই যতই টাকার দরকার থাকুক, সঠিক পথে লোন নিন। লোভ করে অল্প সুদে বা বিভিন্ন সুবিধার মাধ্যমে ঋণ নিতে গিয়ে নিজেকে বিপদে ফেলবেন না। 

চলতি বছর ফেব্রুয়ারি মাসে স্পেশ্যাল সেলের IFSO ইউনিটে এক মহিলা অভিযোগ জানিয়েছিলেন। তদন্তে নেমে জানা যায় অভিযোগকারিণী একটি অনলাইন অ্যাপের মাধ্যমে লোন নিয়েছিলেন। সময় মতো তা শোধ করে দেওয়ার পরেও দেশি-বিদেশি বিভিন্ন নম্বর থেকে ক্রমাগত তাঁর কাছে হুমকি আসতে শুরু করেছিল। এর পাশাপাশি মহিলার পরিবার, বন্ধুবান্ধব, পরিচিতদের তাঁর আপত্তিকর ছবি (morphed and vulgar photographs) পাঠাচ্ছিল কিছু অজানা অচেনা লোক। অবশেষে একপ্রকার বাধ্য হয়েই পুলিশের দ্বারস্থ হয়েছিলেন ওই মহিলা। পুলিশ জানিয়েছে, এটা কোনও একটা ঘটনা নয়। গত ছয় মাসে ভারতের বিভিন্ন প্রান্তে এই ধরনের অভিযোগ জমা পড়েছে। রাজধানী শহর দিল্লির ক্রাম ব্রাঞ্চেও এই একই ধরনের অভিযোগ জমা পড়েছে বলে জানা গিয়েছে। 

পুলিশ জানিয়ছে, প্রায় সবক্ষেত্রেই তদন্তের গভীরে গিয়ে দেখা গিয়েছে যে এই প্রতারণার সঙ্গে কোনও না কোনও ভাবে যুক্ত চিনের সাইবার হ্যাকিং দুনিয়ার হ্যাকাররা। সবচেয়ে আতঙ্কের হল প্লে স্টোরেই দিব্যি লুকিয়ে রয়েছে এইসব খতরনাক অ্যাপ। একবার ফোনে ডাউনলোড করলেই সর্বনাশ ঘনিয়ে আসতে বেশি দেরি হবে না। কারণ অ্যাপ ডাউনলোডের পরেই নানা নোটিফিকেশনের মাধ্যমে ছলবলে ইউজারের ফোনে থাকা সমস্ত তথ্য হাতিয়ে নিতে চিনের হ্যাকারদের বেশিক্ষণ সময় লাগবে না। পুলিশ আরও জানিয়েছে যে, সরাসরি চিনা অ্যাকাউন্টে কিন্তু টাকা স্থানান্তরিত হয় না। বরং এই প্রতারণা সুচারুভাবে সম্পন্ন হয় ভারতের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে। যেসব গ্রাহককে চিনা সাইবার হ্যাকাররা ভুয়ো লোন দেওয়ার অ্যাপের মাধ্যমে নিশানা বানাচ্ছে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমেই চলে প্রতারণা।  

আরও পড়ুন- এসএমএস পড়ে ফেলে, টাকা কেটে নেয় ! অবিলম্বে মোবাইল থেকে সরান এই অ্যাপগুলি

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget