এক্সপ্লোর

CMF Phone 1: অবশেষে ভারতে হাজির সিএমএফ ফোন ১, খোলা যাবে ফোনের ব্যাক প্যানেল

CMF Phone 1 5G: সিএমএফ ফোন ১ ৫জি মডেলের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা। এর পাশাপাশি ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত কনফিগারেশনের দাম ১৭,৯৯৯ টাকা।

CMF Phone 1: ভারতে হাজির নাথিং সংস্থা সাব-ব্র্যান্ড সিএমএফ (Nothing Sub-brand CMF) - এর প্রথম ফোন সিএমএফ ফোন ১ (CMF Phone 1)। এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ চিপসেট। এই ৫জি ফোনে একটি AMOLED ডিসপ্লে রয়েছে যার অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা যেখানে ৫০ মেগাপিক্সেলের সেনসর রয়েছে। সিএমএফ ফোন ১ - এ রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি। এর সঙ্গে ওয়্যারড এবং রিভার্স চার্জিং, দু'ধরনের ফিচারের সাপোর্টই রয়েছে। এই ফোনের বিশেষত্ব হল এই ফোনের ব্যাক প্যানেল বা রেয়ার প্যানেলের অংশ খুলে বদলানো যাবে। এখানকার স্মার্টফোনে এই ফিচার দেখা যায় না। এছাড়াও এই ফোনে বাড়ানো যাবে র‍্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে। 

ভারতে সিএমএফ ফোন ১- এর দাম কত, কোথা থেকে কেনা যাবে, কবে থেকে শুরু হচ্ছে বিক্রি, কী কী রঙে এই ফোন লঞ্চ হয়েছে, কী কী ছাড় রয়েছে- সমস্ত তথ্য জেনে নিন সবিস্তারে 

সিএমএফ ফোন ১ ৫জি মডেলের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা। এর পাশাপাশি ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত কনফিগারেশনের দাম ১৭,৯৯৯ টাকা। কালো, নীল, হাল্কা সবুজ এবং কমলা রঙে লঞ্চ হয়েছে সিএমএফ ফোন ১ মডেল। আগামী ১২ জুলাই বেলা ১২টা থেকে এই ফোনের বিক্রি শুরু হবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের ওয়েসাইটে। ফ্লিপকার্ট ছাড়াও সিএমএফ ফোন ১ কেনা যাবে সংস্থার ভারতীয় ওয়েবসাইট এবং রিটেল পার্টনারদের থেকে।  

ক্রেতারা সিএমএফ ফোন ১- এর বেস মডেল কিনতে পারবেন ১৪,৯৯৯ টাকায়। আর টপ-এন্ড ভ্যারিয়েন্ট কেনা যাবে ১৬,৯৯৯ টাকা। ক্রেতাদের জন্য স্পেশ্যাল ব্যাঙ্ক অফার থাকছে। এই ফোনের সঙ্গে রয়েছে কয়েকটি অ্যাকসেসরিজ। এর মধ্যে একটি হল ফোনের কেস যার দাম ১৪৯৯ টাকা। অন্যদিকে একটি স্ট্যান্ড রয়েছে যার দাম ৭৯৯ টাকা। এছাড়াও রয়েছে একটি lanyard কেবল যার দাম ৭৯৯ টাকা এবং একটি কার্ড কেস যার দামও ৭৯৯ টাকা। 

আরও পড়ুন- রেডমির নতুন ৫জি ফোন ভারতে লঞ্চ করবে শাওমি, দাম থাকবে সাধ্যের মধ্যেই 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget