এক্সপ্লোর

Elon Musk: ইলন মাস্কের নতুন খেয়াল, ট্যুইটারে 'আনব্লক' করলেন সকলকে, কী বার্তা ইউজারদের জন্য?

Twitter: ট্যুইটারের অন্যান্য ইউজারদেরও এভাবে আনব্লকের পরামর্শ দিয়েছেন ইলন মাস্ক। 

Twitter: ট্যুইটারের দায়িত্ব নেওয়ার পর থেকেই নিজের খেয়ালে রয়েছেন ইলন মাস্ক (Elon Musk)। মাইক্রোব্লগিং মাধ্যমের সিইও পদে আসীন হওয়ার পরেই ব্যাপক হারে কর্মী ছাঁটাই করে ওয়ার্ক ফোর্স প্রায় ৫০ শতাংশ কমিয়ে দিয়েছিলেন তিনি। এবার এক নতুন কাণ্ড করেছেন ইলন মাস্ক। সম্প্রতি নিজেই ট্যুইট করে জানিয়েছেন যে ট্যুইটারে তিনি যাঁদের ব্লক করে দিয়েছিলেন তাঁদের আনব্লক করেছেন। কারণ তাঁর কাছে নেতিবাচক প্রতিক্রিয়াও ভাল বিষয়। তাই যত ইউজারের অ্যাকাউন্ট তিনি ট্যুইটারে ব্লক করেছিলেন সকলকেই আনব্লক করেছেন ইলন মাস্ক। তবে এই তালিকা থেকে বাদ রয়েছেন স্ক্যামাররা। অন্যদিকে ট্যুইটারের অন্যান্য ইউজারদেরও এভাবে আনব্লকের পরামর্শ দিয়েছেন ইলন মাস্ক। 

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ট্যুইটার সংঘাত

মাঝে শোনা গিয়েছিল, ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্টের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন ট্যুইটারের নতুন মালিক ইলন মাস্ক (Elon Musk)। এই কাজের কয়েকদিন আগেই ট্যুইটারে একটি পোল করেছিলেন জনপ্রিয় মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মের নয়া সিইও। সেখানে জানতে চাওয়া হয়েছিল ট্যুইটারে ডোনাল্ড ট্রাম্পকে ফেরানো উচিত, নাকি নয়। সেই ট্যুইটার পোলে প্রায় ১৫ মিলিয়ন ইউজার ডোনাল্ড ট্রাম্পকে এই প্ল্যাটফর্মে ফিরিয়ে আনার পক্ষে ভোট দিয়েছিলেন। অবশেষে ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট ট্যুইটারে ফেরানো হয়েছে।

তবে ফিরতে চাননি ট্রাম্প

ইলন মাস্ক ট্যুইটার মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট ফিরিয়ে আনলেও এই মাইক্রোব্লগিং মাধ্যমে আর ফিরতে চাননি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। নিজেই সেকথা ঘোষণা করেছিলেন। তাঁর কথায় এখন আর ট্যুইটারে ফিরে আসার কোনও কারণ খুঁজে পাচ্ছেন না তিনি। তাই আর নতুন করে ট্যুইটারে ফিরতে চান না। এর পাশাপাশি তিনি জানিয়েছিলেন যে আগামী দিনে তাঁকে দেখা যাবে নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Truth Social-এ। ট্রাম্পের নিজস্ব সংস্থা Trump Media & Technology Group (TMTG) এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করেছে।  প্রসঙ্গত উল্লেখ্য, ২০২১ সালের জানুয়ারি মাসে ইউএস ক্যাপিটালের সংঘর্ষ সম্পর্কে আপত্তিজনক ট্যুইট করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেই সময়েই তাঁর ট্যুইটার অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছিল। 

ভারতে অফিস বন্ধের পরেও ট্যুইটারে চলছে কর্মী ছাঁটাই, আগামী দিনে আরও কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা

এখনও কর্মী ছাঁটাই (Layoffs) চলছে ট্যুইটারে (Twitter)। সম্প্রতি ভারতে ট্যুইটার সংস্থা তাদের দুটো অফিস বন্ধ করেছে। তারপরেও শোনা যাচ্ছে, কর্মী ছাঁটাই করছে ইলন মাস্কের সংস্থা। শোনা গিয়েছে, বর্তমানে ট্যুইটার কর্তৃপক্ষ সেলস এবং অন্যান্য বিভাগ থেকে কর্মী ছাঁটাই করছে। ভারতে দুটো অফিস বন্ধ করেছে ট্যুইটার কর্তৃপক্ষরা। 

আরও পড়ুন- ব্লুটুথ কলিং ফিচার নিয়ে ভারতে হাজির নয়েজ সংস্থার নতুন স্মার্টওয়াচ, দাম কত? কী কী ফিচার রয়েছে

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget