এক্সপ্লোর

Messenger : মেসেঞ্জারের নতুন আপডেট, 'ব্যক্তি পরিসর' ইস্যুতে ফের বিড়ম্বনায় জুকেরবার্গ

Facebook Update : মেসেঞ্জারের ভয়েস ও ভিডিও কলও এবার থেকে এন্ড-টু-এন্ড এনক্রিপটেড, জানালেন মার্ক জুকেরবার্গ (Mark Zukerberg)

নিউইয়র্ক : বদলের আবহে আরও নতুন একটি আপডেট আনল ফেসবুক (Facebook)। এবার থেকে মেসেঞ্জারের (Messenger) ভয়েস ও ভিডিও কলও এন্ড-টু-এন্ড এনক্রিপটেড (End-to-End encrypted) হবে। ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি মেসেঞ্জারে গ্রুপ চ্যাট, গ্রুপ অডিও বা ভিডিও কলের ক্ষেত্রে এন্ড-টু-এন্ড এনক্রিপশন কার্যকর হবে বলে জানিয়েছেন মার্ক জুকেরবার্গ (Mark Zukerberg)। নিজের ফেসবুক অ্যাকাউন্টে যে বার্তা দেওয়ার পাশপাশি জুকেরবার্গের বার্তা, সমস্ত সার্ভিসের ক্ষেত্রেই এন্ড-টু-এন্ড এনক্রিপশন নিশ্চিত করা তাদের লক্ষ্য।

কিছুদিন আগেই ফেসবুক থেকে বদলে মূল কোম্পানির নাম মেটা (Meta) করার কথা ঘোষণা করেছিলেন জুকেরবার্গ। যে মেকওভার চলার মাঝেই মেসেঞ্জারের নতুন আপডেটের কথা জানালেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের (Whatsapp) মালিকানা আপাতত জুকেরবার্গের কোম্পানির হাতেই। যেখানে কার্যকর এন্ড-টু-এন্ড এনক্রিপশন। এবার সেই একই পরিষেবা মেসেঞ্জারের ক্ষেত্রেও আনার কথা জানালেন তিনি। যদিও এই আপডেটের ঘোষণা উৎসাহিের তুলনায় সমালোচকদের সংখ্যাই বেশি। অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলছেন, তাহলে এতদিন মেসেঞ্জারের তথ্য যে এন্ড-টু-এন্ড এনক্রিপটেড ছিল না, সেটাই কী ঘুরিয়ে স্বীকার করে নিলেন জুকেরবার্গ।

প্রসঙ্গত, এন্ড-টু-এন্ড এনক্রিপশনের অর্থ যে দু'জনের মধ্যে কথোপকথন হয়েছে, তারা বাদে সেই তথ্য অন্য কেউ দেখতে পাবেন না। অবশ্য জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে যা ব্যবহার করা যায়। কিন্তু ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ, তারা দীর্ঘদিন ধরেই নিজেদের এক্তিয়ারের বাইরে গিয়ে ব্যক্তিপরিসরে উঁকি মারে। ব্যক্তিগত তথ্য (Data) হাতিয়ে নিয়ে তা অন্য সংস্থাকে অনৈতিকভাবে বিক্রি করে ব্যবসা করার মতো অনৈতিক অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে। যার বিরুদ্ধে ইউরোপীয়ান ইউনিয়নের সঙ্গে লড়াই চলছে তাদের। যদিও বরাবর ব্যক্তিতথ্য সুরক্ষিত রেখে অনৈতিক কোনও কাজের অভিযোগ মানতে অস্বীকার করেছে ফেসবুক।

তবে জুকেরবার্গের অন্যবারের আপডেটের ক্ষেত্রে যেমন উৎসাহের আবহ বেশি থাকে, এবারে তেমনটা কিন্তু হচ্ছে না। এন্ড-টু-এন্ড এনক্রিপশন বা ব্যক্তিতথ্য পরিসরের অপ্রিয় প্রসঙ্গ এসে পরাতে কিছুটা বিড়ম্বনাতেই পড়তে হচ্ছে ফেসবুককে।

আরও পড়ুন- ফেসবুকের বিরুদ্ধে বড় অভিযোগ, হতে পারে মামলা

আরও পড়ুন- জল্পনার অবসান, সামনে এল ফেসবুকের নতুন নাম

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget