এক্সপ্লোর

Facebook News: ফেসবুক থেকে মুখ ফেরাচ্ছে তরুণ প্রজন্ম , ৭ বছরে ইউজার কমল অর্ধেকেরও বেশি, লড়াইয়ে সেরা কে ?

Metas New Data: চিন্তা বাড়ল মার্ক জুকের বার্গের। ফেসবুক নিয়ে নতুন সমীক্ষা বলছে, তরুণ প্রজন্ম আগ্রহ দেখাচ্ছে না মেটার এই সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে।

Metas New Data: চিন্তা বাড়ল মার্ক জুকেরবার্গের। ফেসবুক নিয়ে নতুন সমীক্ষা বলছে, কিশোর-তরুণরা আগ্রহ দেখাচ্ছে না মেটার এই সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে। সেই জায়গায় ঢুকে পড়েছে অন্যকিছু নাম। 

Facebook News: কী বলছে সমীক্ষা রিপোর্ট ?
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের তরুণ প্রজন্মকে (বয়স ১৩ থেকে ১৭) নিয়ে এমনই একটি সমীক্ষা রিপোর্ট প্রকাশ করেছে পিউ রিসার্চ সেন্টার। নতুন সমীক্ষা উদ্বেগ বাড়িয়েছে ফেসবুকের। পরিসংখ্যান বলছে, ২০১৪-১৫ সালে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহারকারী কিশোর-কিশোরীদের সংখ্যা ছিল ৭১ শতাংশ। যা কমতে কমতে এখম মাত্র ৩২ শতাংশে ঠেকেছে।

Social Media app: চিনা অ্যাপ কি গ্রাস করছে মার্কেট ?
সমীক্ষায় দেখা গেছে, আমেরিকার তরুণদের মধ্যে চাইনিজ শর্ট-ফর্ম ভিডিও প্ল্যাটফর্ম TikTok-এর জনপ্রিয়তা বেড়েছে। তারা ইনস্টাগ্রাম, ফেসবুক ও স্ন্যাপচ্যাটের পরিবর্তে টিকটককেই প্রাধান্য দিচ্ছে। প্রায় ৬৭ শতাংশ কিশোর বলছে, তারা  TikTok ব্যবহার করে, ১৬ শতাংশ কিশোরের দাবি, তারা এই অ্যাপ নিয়মিত ব্যবহার করে।

Facebook News: জনপ্রিয়তার শীর্ষে রয়েছে কোন অ্যাপ ?
২০২২ সালের সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের প্রতিযোগিতায় আমেরিকার কিশোর প্রজন্মের মধ্যে সবার আগে রয়েছে ইউটিউবের নাম। দেশের ৯৫ শতাংশ কিশোর-কিশোরীরা গুগলের মালিকানাধীন এই প্লাটফর্ম ব্যবহার করে। এই সমীক্ষায় দেখা গিয়েছে, ৬৭ শতাংশের মন মজেছে TikTok -এ। এরপরেই রয়েছে ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাটের নাম। মার্কিন কিশোরদের ১০ জনের মধ্যে প্রায় ৬ জন ব্যবহার করে এই প্লাটফর্ম।

Social Media app: কোথায় রয়েছে ফেসবুক ?
এই প্ল্যাটফর্মগুলির পরে রয়েছে ফেসবুকের নাম। ৩২ শতাংশ মার্কিন কিশোর ফেসবুক ব্যবহার করে। পিউ রিসার্চ সেন্টারের সমীক্ষা বলছে, স্বল্প শতাংশের শেয়ার রয়েছে ট্যুইটার, টুইচ, হোয়াটসঅ্যাপ, রেডডিট ও টাম্বলারের মতো সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের। তবে ফেসবুকের এই অবস্থা দেখে বসে নেই জুকেরবার্গ। এই প্ল্যাটফর্মগুলিকে টিকটকের মতো করে তোলার জন্য তাঁর সর্বশক্তি প্রয়োগ করছেন তিনি। সেই কারণে এখন ইনস্টাগ্রাম রিল-এ ফেসবুক,ইন্সটাগ্রাম স্টোরিজের তুলনায় বিজ্ঞাপনের জন্য বেশি বার্ষিক আয়ের ব্যবস্থা শুরু করেছে কোম্পানি। 

তবে আমেরিকায় এই হাল হলেও ভারতে কমেনি ফেসবুক , হোয়াটসঅ্যাপের মতো জনপ্রিয় অ্যাপের ব্যবহার। উল্টে প্রতিদিন বেড়েই চলেছে যুব সমাজে এই অ্যাপগুলির আধিপত্য।

আরও পড়ুন : One Charger For All Gadgets: সব গ্যাজেটের এক চার্জার ! সরকার নিচ্ছে নতুন উদ্যোগ

সেরা শিরোনাম

Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Hangla Bhog Compitition 2026 | বেছে নেওয়া হল হ্য়াংলা পুজোর সেরা ভোগ ২০২৬-এর বিজয়ীদের |
Dhanteras 2026 | ধনতেরসে সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডস এবং বি সরকার জহুরি-তে দেখা গেল চোখে পড়ার মতো ভিড়
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারকাণ্ডে অভিষেকের নিশানায় পুলিশ | TMC | ABP Ananda
Abhishek Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget