এক্সপ্লোর

Whatsapp Features: ভ্যানিশ মোড থেকে কল রেকর্ডিং, ২০২৩- এ কী কী ফিচার চালু হতে পারে হোয়াটসঅ্যাপে?

Whatsapp: হোয়াটসঅ্যাপ ইউজাররা মেসেজ শিডিউল করে রাখার কোনও অপশন পান না। এই ফিচার চালু হলে তা ইউজারদের জন্য বেশ উপকারি হবে।

Whatsapp Features: চলতি বছর হোয়াটসঅ্যাপে (Whatsapp) একগুচ্ছ ফিচার লঞ্চ হয়েছে। টেলিগ্রাম (Telegram) এবং সিগন্যাল (Signal) অ্যাপের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য এবং ইউজারদের সুবিধার কথা মাথায় রেখে নিত্যনতুন ফিচার লঞ্চ করেছে হোয়াটসঅ্যাপ সংস্থা। কিন্তু তারপরেও বেশ কিছু ফিচার রয়েছে যেগুলো এখনও হোয়াটসঅ্যাপে চালু হয়নি। অনুমান, আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এইসব ফিচার দ্রুত লঞ্চ করবে। একনজরে দেখে নেওয়া যাক কী কী ফিচার আগামী বছর হোয়াটসঅ্যাপে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। নীচের তালিকায় মোট ৫টি ফিচারের কথা বলা হচ্ছে, যেগুলো হোয়াটসঅ্যাপে আগামী বছর লঞ্চ করা উচিত।

মেসেজ শিডিউলিং- হোয়াটসঅ্যাপ ইউজাররা মেসেজ শিডিউল করে রাখার কোনও অপশন পান না। এই ফিচার চালু হলে তা ইউজারদের জন্য বেশ উপকারি হবে। বিশেষ করে যাঁরা কর্মক্ষেত্রের জরুরি দরকারে ভীষণ ভাবে হ্যাটসঅ্যাপ ব্যবজার করেন, তাঁদের ক্ষেত্রে বিশেষ প্রয়োজনীয় হবে এই ফিচার।

এডিট মেসেজ- ট্যুইটারে মেসেজ অর্থাৎ ট্যুইট এডিট করার অপশন থাকলেও হোয়াটসঅ্যাপে এখনও মেসেজ এডিট করার অপশন চালু হয়নি। অর্থাৎ একবার মেসেজ পাঠালে তা আর ডিলিট করা যায় না। তার ফলে তাইপিংয়ে ভুল হলে বা অন্য কোনও ভুল থাকলে নতুন করে মেসেজ পাঠাতে হয় হোয়াটসঅ্যাপে। 

মেসেজ আনসেন্ড- কোনও মেসেজ পাঠানোর পর বা পাঠানোর সময় তা আনসেন্ড করার কোনও অপশন হোয়াটসঅ্যাপে নেই। এক্ষেত্রে ইউজার চাইলে মেসেজ ডিলিট করতে পারেন। মেসেজ ডিলিট করলে 'ডিলিট ফর মি', 'ডিলিট ফর এভরিওয়ান' ফিচার পাবেন ইউজাররা। তাই হোয়াটসঅ্যাপে এই ফিচারও দ্রুত লঞ্চ হওয়া প্রয়োজন বলে মনে করছেন ইউজারদের অনেকেই। 

ভ্যানিশ মোড- ইনস্টাগ্রাম এবং ফেসবুক মেসেঞ্জারে ভ্যানিশ মোড থাকলেও মেটা অধিকৃত অ্যাপ হোয়াটসঅ্যাপে এই ফিচার নেই। এই ফিচারের সুবিধা হল ইউজাররা সাময়িক ভাবে কোনও চ্যাটে যুক্ত হতে পারেন। কথোপকথন শেষ হয়ে গেলে ওই চ্যাট উধাও হয়ে যায়। অনেকসময় বিভিন্ন সেনসিটিভ বার্তা এই ভ্যানিশ মোডের সাহায্যে প্রকাশ করা হয়। তাই হোয়াটসঅ্যাপে অবিলম্বে এই ফিচার লঞ্চের দাবি জানিয়েছেন ইউজাররা। 

কল রেকর্ডিং- হোয়াটসঅ্যাপে ভয়েস এবং ভিডিও কলের পরিষেবা থাকলেও সেই কল রেকর্ড করার সুবিধা নেই। এই ফিচার চালু করার দাবিও অনেকদিন ধরেই জানিয়েছেন ইউজাররা। অনুমান আগামী বছর এই ফিচার হোয়াটসঅ্যাপে চালু হতে পারে।

আরও পড়ুন- ভারতে দ্রুত গ্যালাক্সি এম১৪ এবং গ্যালাক্সি এফ১৪- এই দুই ৫জি ফোন লঞ্চ করতে চলেছে স্যামসাং 

সেরা শিরোনাম

Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget