এক্সপ্লোর

Smartwatch Under 2500: কব্জিতে বাঁধা স্মার্টনেস! পকেট বাঁচিয়েই মিলবে স্মার্টওয়াচ

Smartwatch Feature: স্মার্টওয়াচ মানেই বিপুল টাকা দাম এমন নয়। পকেট বাঁচিয়েই কিনে ফেলা যায় এমন কিছু স্মার্ট ওয়াচ যার দাম দুই হাজার টাকা থেকে আড়াই হাজার টাকার মধ্য়ে। সবকটিই পাবেন অনলাইনে।

কলকাতা: সময়ের সঙ্গে ঘড়িও আধুনিক হয়েছে। বেড়েছে ফিচার। ঘড়ি এখন শুধু প্রয়োজনীয় জিনিস নয়, স্টাইল স্টেটমেন্টও বটে। ইদানিং রমরমা বেড়েছে স্মার্টওয়াচের। কিন্তু স্মার্টওয়াচ মানেই বিপুল টাকা দাম এমন নয়। পকেট বাঁচিয়েই কিনে ফেলা যায় এমন কিছু স্মার্ট ওয়াচ যার দাম দুই হাজার টাকা থেকে আড়াই হাজার টাকার মধ্য়ে। সবকটিই পাবেন অনলাইনে। সেগুলো কী কী? একবার চটপট দেখে নেওয়া যাক।

ফায়ার বোল্ট নিনজা ২ (Fire Boltt Ninja 2)
পুরোপুরি টাচ ডিসপ্লে রয়েছে এটিতে। রয়েছে Spo2 মনিটর সিস্টেম, হার্ট রেট ট্র্যাক করার সুবিধা। ঘাম ও জল থেকে বাঁচানোর বিশেষ ব্যবস্থাো রয়েছে। সাত দিনের ব্যাটারি ব্যাকআপ থাকার দাবি রয়েছে সংস্থার তরফে। অ্যাপের মাধ্যমে ফোনের গান ও ক্যামেরা অপশন কন্ট্রোল করা যাবে এই স্মার্টওয়াচ থেকে।

জিয়োনি স্টাইলফিট জিএসডব্লিউ ৫ (Gionee STYLFIT GSW5)
এই ব্র্যান্ড সস্তায় স্মার্টওয়াচ তৈরির জন্য পরিচিত। এই মডেলে রয়েছে হার্ট রেট মনিটর, ব্লাড অক্সিজেন মনিটর। রয়েছে ক্যালোরি মিটারও। ঘুমের পরিমাণ বোঝার জন্য রয়েছে Sleep Monitor. জল থেকে বাঁচানোর জন্য রয়েছে IP68 রেটিং। জিমের সময় কবজিতে এমন স্মার্টওয়াচ থাকলে স্টাইল ও কাজ-দুটোই একসঙ্গে হবে।

নয়েস কালারফিট পালস (Noise Colorfit Pulse)
ভারতে সস্তার স্মার্টওয়াচের বাজারে অন্য়তম পছন্দের ব্র্যান্ড নয়েস (Noise)। ২ হাজার টাকার মধ্যে Noise Colorfit Pulse-অন্যতম ভাল স্মার্টওয়াচ। এতে রয়েছে ১.৪ ইঞ্চি স্ক্রিনের ফুল টাচ ডিসপ্লে। যাবতীয় শারীরিক পরিশ্রমের কত ক্য়ালোরি খরচ হল তা সহজেই ধরতে পারে এই স্মার্টওয়াচ। রয়েছে স্লিপ মনিটর, হার্ট রেট মনিটর। দশ দিনের ব্য়াটারি ব্যাকআপের পাশাপাশি ঘড়ির ডায়ালও (Watch Face) ইচ্ছেমতো বদলানো যায়।  

পোর্টোনিকস ক্রোনোস (Portonics Kronos X2)
অপশনে রাখতে পারেন এই ঘড়িটিও। ১.৩ ইঞ্চির স্ক্রিন রয়েছে এতে। হার্ট রেট মনিটর রয়েছে। ব্লাড অক্সিজেন মনিটর রয়েছে এই মডেলে। একাধিক স্পোর্টস মোড রয়েছে। অ্য়াপের মাধ্যমে ফোনের সঙ্গে জুড়ে ফেলা যায় ঘড়িটি। মেসেজ, নোটিফিকেশন সব কিছুই মিলবে ফোনে। 

গিজমোর গিজফিট (Gizmore Gizfit)
একাধিক ফিচার রয়েছে এই স্মার্টওয়াচ মডেলে। হার্টরেট মনিটর, ব্লাড অক্সিজেন মনিটর, ক্যালোরি ট্র্যাকারের মতো সুবিধা রয়েছে। ব্য়াটারি ব্য়াকআপ বেশ ভাল। IP67 ওয়াটারপ্রুফ সিস্টেম থাকায় জলে ব্যবহার করা যায় এই ঘড়ি। ফুল কালার ডিসপ্লে রয়েছে এই মডেলে।   

সোনাটা স্ট্রাইড হাইব্রিড (Sonata Stride Hybrid)
স্মার্টওয়াচ কিন্তু পুরনো অ্যানালগের মতোই দেখতে। যাঁদের পুরনো ঘড়ির লুক ভাল লাগে কিন্তু স্মার্টওয়াচের ফিচারও চাই। তারা এটিকে অপশনে রাখতে পারেন। সাধারণত ঘড়ির মতোই ব্য়াটারি। অন্তত এক বছরের ব্যাকঅ্য়াপ মিলবে। মোবাইলের সঙ্গে জোড়া যাবে এটিকে। হাঁটার তথ্য, স্লিপ অ্য়ালার্ট, কল অ্যালার্ট-সবকিছুই মিলবে এখানে।    

বোট ওয়াচ ফ্ল্যাশ এডিশন (boAt Watch Flash Edition)
স্মার্টওয়াচের জন্য অন্যতম পছন্দের ব্র্যান্ড এটি। দু হাজারের নীচে স্মার্টওয়াচের জন্য দেখা যেতে পারে এই মডেলকে। একানে রয়েছে অ্য়াক্টিভিটি ট্র্যাকার, gesture control, স্লিপ মনিটর, IP68-যার মাধ্যমে জল, ঘাম ও ধুলো থেকে রেহাই মিলবে। একটি অ্যাপের মাধ্যমে ফোনের সঙ্গে ব্লুটুথে জুড়ে ফেলা যাবে ঘড়িটি। ফোনের ক্যামেরা ও মিউজিক কন্ট্রোলেরও অপশন রয়েছে।      

আরও পড়ুন: অ্যাপল আইপ্যাডে প্রথমবার ৩১ শতাংশ ছাড়, ৩ হাজার টাকা ক্যাশব্যাক

সেরা শিরোনাম

Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget